রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Clean shaven Ranveer Singh steps out with Deepika Padukone for Ganpati darshan

বিনোদন | ‘ধুরন্ধর’ নিয়ে তুমুল বিতর্কের মাঝে চুল কাটিয়ে, দাড়ি কামিয়ে এ কী হাল রণবীরের! কেন করলেন এরকম?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৮ আগস্ট ২০২৫ ১৪ : ৩৬Rahul Majumder

গণেশ চতুর্থীর ঠিক পরদিনই মুম্বই শহরে ধরা দিলেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। বৃহস্পতিবার এক আলোচিত গণেশ মণ্ডপে পুজো দিতে পৌঁছেছিলেন তারকা দম্পতি।  দু’জনেই সেজেছিলেন জমকালো ঐতিহ্যবাহী পোশাকে। প্রথমে দীপিকা ভক্তিভরে প্রণাম জানিয়ে প্রসাদ নিলেন, তার পরেই রণবীরও মাথা ঝুঁকালেন গণপতির সামনে। তবে খুব অল্প সময়ের মধ্যেই তাঁরা মণ্ডপ ছেড়ে বেরিয়ে আসেন। সেই সময়ে অবশ্য সঙ্গে ছিলেন না তাঁদের এক বছরের কন্যা দুয়া।

কিন্তু আসল চমক লুকিয়ে ছিল রণবীরের লুকে। এক বছরেরও বেশি সময় ধরে নতুন ছবি ‘ধুরন্ধর’-এর শুটিংয়ের জন্য রাখা ঘন চাপদাড়ি ও কাঁধ ছাপানো চুল এবার পুরোপুরি কেটে ফেলে, তিনি ফের একেবারে ক্লিন শেভ লুকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তাঁর এই নয়া লুকের ভিডিও দেখে ভক্তরা একেবারে মুগ্ধ। অনেকেই লিখেছেন, “অনেক দিন পর ভিন্টেজ রণবীরকে দেখতে পাচ্ছি।” আবার এক ভক্ত মজা করে লিখলেন, “অবশেষে ব্যান্ড বাজা বারাত-এর রণবীর-লুক ফিরল, একে আমি অ্যাপ্রুভ করছি।”

অন্য এক নেটিজেনের মতে, এই চেহারাতেই রণবীর একেবারে মানিয়ে যেতেন বহুল আলোচিত ‘শক্তিমান’ প্রজেক্টে—যদিও সেই ছবির ভবিষ্যৎ এখনও অনিশ্চিত।

রণবীরকে ঘিরে এখন ভক্তদের প্রত্যাশার কেন্দ্রে রয়েছে পরিচালক আদিত্য ধর-এর আসন্ন স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’। ছবিতে রণবীরের পাশাপাশি থাকছেন সঞ্জয় দত্ত, আর মাধবন এবং সারা অর্জুন। মুক্তির তারিখ ঘোষণা হয়েছে—৫ ডিসেম্বর, ২০২৫। অন্যদিকে, দীপিকা সম্প্রতি যুক্ত হয়েছেন দক্ষিণী সুপারস্টার অল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলি-র বড় মাপের সহযোগী প্রজেক্টে।

 

 

যদিও মাত্র কয়েক মিনিটের জন্যই এদিন তাঁরা মণ্ডপে হাজির ছিলেন, কিন্তু সেই ঝলকই যথেষ্ট ছিল ভক্তদের মাতিয়ে তুলতে। দীপিকার চিরাচরিত সৌন্দর্য আর রণবীরের একেবারে নতুন-পুরনো রূপ দেখে সোশ্যাল মিডিয়া ভরে উঠল প্রশংসায়।

বলিউডের সবচেয়ে আলোচিত দম্পতি যে এখনো অটোমেটিক স্পটলাইট কেড়ে নিতে পারেন, তা আবারও প্রমাণ হয়ে গেল এই গণেশ দর্শনের মধ্য দিয়ে।

প্রসঙ্গত, ‘ধুরন্ধর’ নিয়ে ফিরছেন রণবীর সিং। এবার একেবারে ভিন্ন অবতারে হাজির হচ্ছেন অভিনেতা। এই ছবি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। কিছুদিন আগেই নেটনাগরিকদের রোষানলে পড়েছিল রণবীর। সোশ্যাল মিডিয়ায় একটি শুটিং সেটের একটি দৃশ্য ভাইরাল যেখানে পাকিস্তানের পতাকা দৃশ্যমান। আর সেই দৃশ্য ঘিরেই দ্বিধাবিভক্ত নেটপাড়া। নেটিজেনদের একাংশের মতে, সিনেমার প্রেক্ষাপটের প্রয়োজনে পাক পতাকা ব্যবহার করা হয়েছে। কেউ আবার ভারতের মাটিতে পাকিস্তানের পতাকা দেখেই রেগে আগুন। আদিত্য ধরের ভাবনায় এই সিনেমায় গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। সিনেমার প্রেক্ষাপট এখনও পুরোপুরি প্রকাশ্যে আসেনি তবে কানাঘুষো পকিস্তানে ভারতের স্পেশাল এজেন্টের আবর্তেই গল্প বুনেছেন পরিচালক। সম্ভবত সেই কারণেোই শুটিং সেটে পাকিস্তানের পতাকার উপস্থিতি বলে মনে করছেন নেটিজেনরা। তাই এখন এই ঘটনার প্রভাবে উত্তাল নেটপাড়া। বহুল প্রতীক্ষিত স্পাই-থ্রিলার ‘ধুরন্ধর’-এর ট্রেলারকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ইউএ ১৬+ রেটিং দিয়েছে। জানা গেছে, ট্রেলারের মোট দৈর্ঘ্য হবে ২ মিনিট ৪২ সেকেন্ড। ছবিটি আগামী ৫ ডিসেম্বর, ২০২৫ মুক্তি পেতে চলেছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া