রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | শ্রদ্ধাকে গোপনে মন দিয়েছিলেন আমাল মালিক? শো চলাকালীন হৃদরোগে আক্রান্ত রাজেশ কেশব!

সংবাদসংস্থা মুম্বই | ২৮ আগস্ট ২০২৫ ১৩ : ২৭Snigdha Dey

টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


আমালের স্বীকারোক্তি 


শুরু হয়ে গিয়েছে টেলিভিশনের জনপ্রিয় শো 'বিগ বস ওটিটি ১৯'। সেখানে বহু তারকা প্রতিযোগীর সঙ্গে রয়েছেন সুরকার আমাল মালিক ও। আর এবার 'বিগ বস'র ঘরে এসে মনের কথা সাফ জানালেন সঙ্গীতশিল্পী আমাল মালিক। তিনি বলেন, "শ্রদ্ধা কাপুর আমার স্কুলের সিনিয়র ছিলেন। আমার ক্রাশ ছিলেন শ্রদ্ধা কাপুর। আমার সিনিয়র ছিলেন। ও খুবই ভাল মনের মানুষ। সোশ্যাল মিডিয়ায় শ্রদ্ধার ভক্তসংখ্যা দেখার মতো। তাতে কোনও ফাঁক নেই।" আমাল আরও বলেন, "শ্রদ্ধার 'স্ত্রী' ছবিতে একটি অংশ রয়েছে যেখানে দেখা যাচ্ছে গাড়ি করে এসে সবাইকে প্রহার করতে শুরু করে এবং সেই দৃশ্য দেখে গোটা সিনেমা হল রীতিমতো হাততালিতে ফেটে পড়েছিল। এটা ছিল আমারও পছন্দের অংশ ওই ছবি থেকে। প্রসঙ্গত, সম্প্রতি এক সাক্ষাৎকারে সুরকার আমাল বলিউডের অন্দরের গোপন কেচ্ছা ফাঁস করেন। তাঁর কথায় উঠে আসে স্বজনপোষণের দিকও‌। তাঁর বক্তব্যে তিনি স্পষ্ট করেন যে, সুশান্ত সিং রাজপুতের যে পরিণতি হয়েছিল, কার্তিক আরিয়ানেরও একই পরিণতি করার চেষ্টা করেন অনেকে। সেই নিয়ে অনেক জলঘোলা হলেও বর্তমানে বিতর্কের আড়ালে আমাল। 

 

সলমনের গণপতি আরাধনা 


মৃত্যুভয়কে উপেক্ষা করে এগিয়ে চলেছেন সলমন খান। লরেন্স বিষ্ণোই নিশানায় থাকলেও কখনওই ভেঙে পড়তে দেখা যায়নি বলিউডের 'ভাইজান'কে। এবার ভগবানের কাছে আরাধনায় মগ্ন হলেন তিনি। প্রত্যেক বছরের মতো এই বছরও গণেশ চতুর্থীর দিন সলমন খানের পরিবারে খুশির জোয়ার। সদস্যদের সাথে গণেশ চতুর্থী উদযাপনে মাতলেন ভাইজান। অভিনেতার মা হিন্দু, সেলিম খানকে বিয়ের সময় ধর্মান্তরিত হয়েছিলেন সলমনের মা। তবে ছোট থেকেই বাড়িতে সর্বধর্ম সমন্বয়ের পরিবেশেই বেড়ে উঠেছেন সেলিম পুত্র। সবধর্মের প্রতিই সমান শ্রদ্ধাশীল সলমনের গোটা পরিবার। এই বছর বোন অর্পিতা খান শর্মার বাড়িতে গণেশ বন্দনায় অংশ নিয়েছেন সলমন। গণপতি বাপ্পার আরাধনায় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেতা।

 

আরও পড়ুন: ‘বিতর্ক শুনতে এসেছেন?’ গোবিন্দার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ঝাঁঝিয়ে উঠলেন সুনীতা, কারণ কী

 

কেমন আছেন রাশেশ কেশব?


মালায়ালম অভিনেতা, লেখক ও জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক রাজেশ কেশব বর্তমানে আশঙ্কাজনক অবস্থায়। রবিবার সন্ধ্যায় কোচির ক্রাউন প্লাজা হোটেলে একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার সময় হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন তিনি। অনুষ্ঠান শেষ হওয়ার কিছুক্ষণ আগে মঞ্চেই তিনি পড়ে যান। মাত্র ১৫-২০ মিনিটের মধ্যে ৪৯ বছর বয়সী কেশবকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চলচ্চিত্র নির্মাতা প্রতাপ জয়লক্ষ্মী জানান, "তিনি পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়। জরুরি ভিত্তিতে তার অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় এবং বর্তমানে ভেন্টিলেটরের সাহায্যে তাকে জীবিত রাখা হয়েছে। মাঝেমধ্যে সামান্য নড়াচড়া ছাড়া এখনও কোনও সাড়া দিচ্ছেন না।" হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার শারীরিক অবস্থা এখনও সঙ্কটজনক এবং আগামী ৭২ ঘণ্টা পরেই তার সুস্থতা সম্পর্কে কিছু বলা সম্ভব হবে। প্রতাপ জয়লক্ষ্মী আরও উল্লেখ করেছেন যে, হৃদরোগের কারণে কেশবের মস্তিষ্কে আংশিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তাঁকে এই মুহূর্তে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে খবর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া