রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | আসছে 'অনুরাগের ছোঁয়া' সিজন ২? সূর্য নয় এবার দীপার বিপরীতে দেখা যাবে টলিপাড়ার কোন নায়ককে? 

স্নিগ্ধা দে | ২৮ আগস্ট ২০২৫ ১২ : ৩০Snigdha Dey

সিরিজের মতোই পরবর্তী সিজন নিয়ে আসছে ধারাবাহিকও! জনপ্রিয়তা এতটাই বেশি যে শেষের মুখে এসেও শেষ হচ্ছে না ধারাবাহিক। বছরের পর বছর ধরে চললেও দর্শকের চোখে মলিন হয়নি এই মেগা। এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কোন ধারাবাহিকের কথা বলছি, ঠিক ধরেছেন 'অনুরাগের ছোঁয়া'।

 

বেশ কয়েক বছর ধরে চলার পরেও এর জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি। একসময় একচেটিয়াভাবে টিআরপিতে প্রথম স্থান দখল করলেও বর্তমানে নতুন ধারাবাহিকের জেরে পিছিয়ে পড়েছে সূর্য-দীপার গল্প। তবে টিআরপি তালিকার প্রথম দশ থেকে মোটেই সরে যায়নি এই ধারাবাহিক। নিজের জায়গা পাকা করে টিকে থেকেছে বরাবরই।

 

গল্পের নতুন মোড় আগেও এসেছে। এসেছে কয়েক বছরের লিপ। বদল এসেছে চরিত্রদের মধ্যে। জায়গা করে নিয়েছে নতুন চরিত্ররাও। তবে এবার গল্পে আসতে চলেছে এক আমূল পরিবর্তন। পুরোপুরি পাল্টে যাচ্ছে 'অনুরাগের ছোঁয়া'র গল্প। বদলে যাচ্ছে নায়ক-নায়িকাও। এবার আর স্বস্তিকার পাশে দেখা যাবে না দিব্যজ্যোতিকে। কারণ, নতুন এই গল্পে নায়ক হিসেবে আসছেন রাহুল মজুমদার। সঙ্গে থাকছেন তিয়াশা লেপচাও। তবে গল্প বদলালেও দেখা যাবে স্বস্তিকা ঘোষকে। 

 

আরও পড়ুন: Breaking: আরও একবার বড়পর্দায় জিতু-শ্রাবন্তীর রসায়ন! কোন ছবিতে একসঙ্গে নায়ক-নায়িকা, রইল এক্সক্লুসিভ খবর

 

জানা যাচ্ছে, স্বস্তিকা, রাহুল ও তিয়াশাকে নিয়ে এক ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে শুরু হচ্ছে এই ধারাবাহিক। তবে 'অনুরাগের ছোঁয়া'র নামটি অপরিবর্তিত থাকছে বলেই খবর। ইতিমধ্যেই শুটিং শুরু হয়েছে এই মেগার। গল্পের পরিবর্তন আসলে আবারও কি হারানো জায়গা ফিরে পাবে এই ধারাবাহিক? সেটাই এখন দেখার। 


আগে বহুবার এই ধারাবাহিক শেষের গুঞ্জন তৈরি হয়েছিল। যতবার এই গুঞ্জন এসেছিল, ঠিক ততবার ধারাবাহিকে এসেছিল নয়া মোড়।‌ গল্পের চমকে দর্শক আবারও পেয়েছিলেন মনোরঞ্জনের রসদ। এবারও জানা গিয়েছিল, সেপ্টেম্বরেই নাকি শেষ হতে চলেছে এই ধারাবাহিক। তবে এবার তো জানা যাচ্ছে, নতুন চমক শুধু নয়, আসছে নতুন গল্প। এই খবর টলিপাড়ায় ছড়াতেই অনুরাগীদের নানা মন্তব্য ভেসে এসেছে।‌

 


দিব্যজ্যোতি-স্বস্তিকার জুটিকে এতদিন দর্শক যেভাবে ভালবাসা দিয়েছেন। নতুন এই গল্পে স্বস্তিকার বিপরীতে অন্য নায়কের খবর পেয়ে মন খারাপ একদল দর্শকের। অন্যদিকে আবার, নতুন গল্পে রাহুলের বিপরীতে দুই পছন্দের নায়িকা স্বস্তিকা ও তিয়াশাকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন অনুরাগীদের একাংশ। জানা যাচ্ছে, সেপ্টেম্বরের মাঝামাঝি সময়েই শুরু হবে 'অনুরাগের ছোঁয়া'র নতুন গল্প।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া