শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৮ আগস্ট ২০২৫ ০৯ : ৪১Sanchari Kar
গোবিন্দা এবং সুনীতা আহুজার বিচ্ছেদের গুঞ্জন গত কয়েক মাস ধরে শিরোনামে। সম্প্রতি এক রিপোর্টে দাবি করা হয়েছিল যে, সুনীতা আদালতে ডিভোর্সের আবেদন করেছেন। তবে এই সমস্ত বিতর্কের মাঝেই, গণেশ চতুর্থী উপলক্ষে তারকা দম্পতি একসঙ্গে জনসমক্ষে উপস্থিত হন। সেখানে গোবিন্দা মিডিয়ার সঙ্গে কথা বলেন এবং দু’জনেই চলমান বিতর্কে প্রতিক্রিয়া জানান।
সংবাদ সংস্থা পিটিআই-এর শেয়ার করা এক ভিডিওতে দেখা যায়, গোবিন্দা মিডিয়ার সঙ্গে আলাপচারিতায় বলেন, “এর চেয়ে বড় কিছু হতে পারে না। ভগবান গণেশ যখন আশীর্বাদ করেন, তখন পরিবারের সমস্ত কষ্ট দূর হয় এবং দুঃখ সরে যায়। আমরা প্রার্থনা করি যেন আমরা সকলে মিলেমিশে একসঙ্গে থাকতে পারি। বিশেষ করে আমি আপনাদের কাছে আমার ছেলে ইয়াশ এবং মেয়ে টিনার জন্য শুভকামনা চাই। আপনারা যেন ওদের সাহায্য এবং সমর্থন করেন। আমি ভগবান গণেশের কাছে প্রার্থনা করি ওরা সফল হোক। আপনাদের ভালবাসা এবং আশীর্বাদ যেন ওদের নামকে আমার থেকেও উঁচুতে নিয়ে যায়। আর মানুষ যেন অবাক হয় এই ভেবে যে, গোবিন্দর সন্তানরা কোনও বাইরের সাহায্য ছাড়াই এই সাফল্য অর্জন করেছে।”
বিচ্ছেদের গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে সুনীতা তৎক্ষণাৎ বাধা দিয়ে বলেন,
“আপনারা কি বিতর্ক শুনতে এসেছেন নাকি গণপতি বাপ্পার দর্শনে এসেছেন? এখানে কোনও বিতর্ক নেই।”
গোবিন্দা এবং সুনীতা আহুজাকে মুম্বইয়ের বাড়িতে ‘গণপতি বাপ্পা’কে স্বাগত জানাতে দেখা যায়, যেখানে তাঁরা পাপারাজ্জিদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এই উপলক্ষে তাঁদের বাড়িতে বহু তারকাকে উপস্থিত হয়েছিলেন। ‘বিগ বস’ ১৩ খ্যাত পারাস ছাবড়া-সহ আরও অনেকেই গোভিন্দা এবং সুনীতার বাসভবনে গণপতি দর্শনে আসেন।
একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, সুনীতা বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করেছেন। সেই রিপোর্টে আরও বলা হয়, আদালত ২৫ মে গোবিন্দাকে তলব করেছিল এবং জুন থেকে দু’জনের মধ্যে মীমাংসার চেষ্টা চলছে। যদিও সুনীতা নিয়মিত আদালতে হাজির হচ্ছেন, গোবিন্দার নাকি একাধিকবার অনুপস্থিত থেকেছেন।
সুনীতার প্রতিক্রিয়া
নিজের সাম্প্রতিক এক ভ্লগে সুনীতাকে এই বিচ্ছেদ-গুঞ্জন নিয়ে মুখ খুলতে দেখা যায়। তিনি একটি মন্দিরে গিয়ে পুরোহিতের সঙ্গে কথা বলতে বলতে জানান, ছোটবেলা থেকেই তিনি মহালক্ষ্মী মন্দিরে আসছেন।
চোখের জল সামলাতে না পেরে তিনি বলেন, “গোবিন্দার সঙ্গে যখন প্রথম দেখা হয়েছিল, আমি দেবীর কাছে প্রার্থনা করেছিলাম যেন আমি ওকে বিয়ে করি এবং একটি সুন্দর জীবন পাই। দেবী আমার সব ইচ্ছে পূর্ণ করেছেন—আশীর্বাদ হিসাবে আমাকে দু’টি সন্তানও দিয়েছেন। কিন্তু জীবনের সব সত্য সহজ নয়; উত্থান-পতন তো থাকবেই। তবুও দেবীর উপর আমার এত আস্থা যে আজ যা কিছু ঘটছে, আমি জানি যে যেই আমার সংসার ভাঙার চেষ্টা করুক না কেন, মা কালী আছেন।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি