রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৭ আগস্ট ২০২৫ ১৯ : ৫৫Rahul Majumder
বলিউডের তারকারা শুধুই অভিনয়ের উপর ভরসা রাখেন না, অনেকেই বিনিয়োগ করেন রিয়েল এস্টেটে কিংবা নিজস্ব ব্যবসায়। অমিতাভ বচ্চনও নব্বইয়ের দশকে এমনই এক চেষ্টা করেছিলেন—এবিসিএল (অমিতাভ বচ্চন কর্পোরেশন লিমিটেড) নামের সংস্থা চালু করেছিলেন তিনি। কিন্তু সংস্থা ভয়াবহ লোকসানে পড়ে যায়, ১৯৯৯ সালে অমিতাভকে দেউলিয়া ঘোষণার পথেই হাঁটতে হয়।
সেই সময় তাঁর অভিনয় কেরিয়ারও একেবারে মন্দার দিকে। একসময় দেশজোড়া জনপ্রিয় এই নায়কের হাতে কাজই ছিল না। তবে ঠিক সেই দুঃসময়েই ঘটে তাঁর ‘কমব্যাক’। আর সেই সময়ের অমিতাভকে কাছ থেকে দেখেছিলেন অভিনেতা আশীষ বিদ্যার্থী, যিনি সম্প্রতি স্মৃতিচারণা করলেন।
মায়ের জন্য অমিতাভের চিঠির কথা এই প্রথম বললেন আশিস বিদ্যার্থী। আশিস জানালেন, “আমি তখন মৃত্যুদাতা ছবিতে অমিতাভজির সঙ্গে কাজ করছি। আমার বাবা খুব বয়স্ক, আর মা সদ্য হার্ট অ্যাটাক থেকে সেরে উঠছিলেন। প্রতিদিন শুটিং শেষে আমি রাতে দিল্লি চলে যেতাম মায়ের কাছে থাকার জন্য, সকালে আবার ফ্লাইটে মুম্বই ফিরতাম। তখন আমি অমিতাভজিকে বললাম—‘স্যার, আপনি কি মায়ের জন্য একটা চিঠি লিখবেন?’ তিনি লিখে দিলেন। আমি সেটা মাকে হাসপাতালে পড়ে শোনালাম।”
এই ছোট্ট মানবিক মুহূর্ত আজও ভুলতে পারেন না আশিস।
এরপর আসে মেজর সাব। আশিস বললেন, “শুটিংয়ের সময়ে যেখানে অন্যরা মেকআপ, উইগ, নকল গোঁফ খুলে ফেলে দেন, অমিতাভজি রাতভর চরিত্রে থাকতেন। একেবারেই অদ্ভুত শৃঙ্খলা। এমন মানুষকে দেখে আপনি নিজের হতাশা দূর করতে পারবেন। তিনি যেই না ছিলেন—দেশব্যাপী জনপ্রিয়তার শীর্ষে, এমনকি কুলি শ্যুটিংয়ে আহত হলে মানুষ না খেয়ে বসে পড়েছিল। অথচ যখন দুঃসময় এল, তিনি বিন্দুমাত্র হাহাকার করেননি।”
আজও সমান বিনয়ী অমিতাভ, জানান আশিস। আশিস বললেন, “সবচেয়ে অবাক লাগে, আমি সম্প্রতি যখন গুডবাই ছবিতে তাঁর সঙ্গে কাজ করলাম, তখনও তিনি একইরকম। পরিচালক যাই বলেন মাথা নত করে মেনে নেন। কখনও অনীহা নেই, কখনও কারও অস্বস্তি তৈরি করেন না। সময়মতো হাজির, শৃঙ্খলাবদ্ধ, আর নিখুঁত অভিনয়ে সকলকে স্তব্ধ করে দেন। এমন মানুষ থেকে শেখার শেষ নেই।”
অমিতাভ নিজেও এক পুরনো সাক্ষাৎকারে স্বীকার করেছিলেন—প্রায় ৫৫টি কেস, ৯০ কোটি টাকা পরিশোধের দায়, প্রতিদিন ঋণদাতাদের দরজায় কড়া নাড়া—সবই সহ্য করেছেন। এমনকী, তাঁর বাড়িটিও বাজেয়াপ্ত হয়েছিল। অভিনেতার নিজের ভাষায়, “ সেসব খুবই লজ্জার, অপমানের দিন ছিল। কিন্তু সই করেছি, দায়ও আমার। আমাকে শোধ করতে হবে।”
অমিতাভ বচ্চন আজ শুধু এক নায়ক নন, বরং এক জীবন্ত লড়াইয়ের প্রতীক। দেউলিয়া থেকে দাঁড়িয়ে উঠে আবার নিজেকে গড়ে তোলা—এ যেন সিনেমার থেকেও নাটকীয়। আর আশীষ বিদ্যার্থীর স্মৃতিচারণ শুধু মনে করিয়ে দিল, কিংবদন্তিরা কখনও হাল ছাড়েন না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি