সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৭ আগস্ট ২০২৫ ১৯ : ১৫Rahul Majumder
বলিউডে ফের আসছে একঝলক রঙিন রোম্যান্স। জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা অভিনীত নতুন ছবি ‘পরম সুন্দরী’ নিয়ে ইতিমধ্যেই উচ্ছ্বাস তুঙ্গে। তুষার জলোটার পরিচালনায় তৈরি এই রোম্যান্টিক কমেডি ছবিটি নিয়ে ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে উত্তেজনা বেড়েছে। গানগুলোও পেয়েছে ইতিবাচক সাড়া। কিন্তু এর মধ্যেই শুরু হয়েছে এক তুলনা— এই ছবির সঙ্গে নেটপাড়ার একটি বড় অংশ শাহরুখ খান-দীপিকা পাডুকোনের ব্লকবাস্টার ‘চেন্নাই এক্সপ্রেস’ (২০১৩)-এর সঙ্গে তুলনা টানছে জাহ্নবী-সিদ্ধার্থের এই নয়া ছবির।
কেন এই তুলনা? ‘চেন্নাই এক্সপ্রেস’-এ দীপিকা ছিলেন এক দক্ষিণী কন্যা, যিনি প্রেমে পড়েছিলেন উত্তর ভারতের ‘রাহুল মিঠাইওয়ালা’র (শাহরুখ খানের চরিত্র) সঙ্গে। ‘পরম সুন্দরী’-তেও গল্পে এক দক্ষিণী মেয়ে আর এক উত্তর ভারতীয় যুবকের প্রেম, সেই মিল দেখেই একথা বলছেন অনেকে।
সব শুনে জাহ্নবী কী বললেন? এই দুই ছবির তুলনা নিয়েই মুখ খুললেন জাহ্নবী । সম্প্রতি, এক সাক্ষাৎকারে তিনি বলেন, তাঁর চরিত্র ‘চেন্নাই এক্সপ্রেস’ ছবির দীপিকা অভিনীত চরিত্রের তুলনায় একেবারেই আলাদা। তিনি বললেন, “আমার চরিত্র কেরলের, সে অর্ধেক মালয়ালি ও অর্ধেক তামিলিয়ান। দক্ষিণ ভারত মানেই একই ধরনের মানুষ নয়। আমারা দু'জনেএকেবারেই আলাদা। এই বিষয়টা যে বারবার ঘুরেফিরে হচ্ছে এমনও নয়। ‘টু স্টেটস’ ছবিতেও উত্তর-দক্ষিণ প্রেম ছিল, কিন্তু সেটা ‘চেন্নাই এক্সপ্রেস’-এর পর এসেছিল। আসলে এই ধরনের ছবি প্রতি বছর তৈরি হয় না। আর যেটা সবচেয়ে জরুরি, মানুষ আমাদের এমন কিছুর সঙ্গে তুলনা করছে না যেটা ভুলে যেতে হবে। ‘চেন্নাই এক্সপ্রেস’ ছিল একেবারে আইকনিক ছবি, আইকনিক চরিত্র আর আইকনিক অভিনেতাদের অভিনয়ে।”
সিদ্ধার্থ কী বলছেন? জাহ্নবীর সহ-অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রাও এই তুলনাকে সম্মান হিসেবেই নিচ্ছেন। তাঁর কথায়, “ ‘চেন্নাই এক্সপ্রেস’ আজ থেকে দশ বছর আগে বেরিয়েছিল। সেই ছবিকে এখনও দর্শক মনে রেখেছেন—এটাই গর্বের ব্যাপার। পরম সুন্দরী একেবারেই আলাদা অভিজ্ঞতা দেবে।”
এই ছবির পটভূমি ঠিক কতটা আলাদা ‘চেন্নাই এক্সপ্রেস’-এর তুলনায়? ‘পরম সুন্দরী’ প্রযোজনা করছেন দীনেশ ভিজন, যিনি এর আগে ‘স্ত্রী’, ‘মিমি’, ‘বাধাই হো’–র মতো হিট উপহার দিয়েছেন। ছবির গল্পে দক্ষিণী সংস্কৃতির ছোঁয়া থাকবে, তবে সেটি আধুনিক এক প্রেমকাহিনির মোড়কে পরিবেশিত হবে।
এই ছবির মাধ্যমে সিদ্ধার্থ মালহোত্রাও রোম্যান্টিক ছবিতে ফিরলেন। এ ছবির মাধ্যমে অনেকদিন পর রোম্যান্স ঘরানায় ফিরছেন সিদ্ধার্থ মালহোত্রা। শেষ কয়েক বছরে তিনি 'শেরশাহ', 'যোদ্ধা'র মতো অ্যাকশন ড্রামায় ব্যস্ত ছিলেন। জাহ্নবীর ক্ষেত্রেও এই ছবি গুরুত্বপূর্ণ, কারণ তিনি এখন কেরিয়ারকে বৈচিত্র্যময় করতে চাইছেন।
কবে আসছে ‘পরম সুন্দরী’? এই ছবি মুক্তি পেতে চলেছে এই শুক্রবার, ২৯ আগস্ট। ট্রেলার থেকে শুরু করে গান—সব মিলিয়ে ছবিকে ঘিরে তৈরি হয়েছে যথেষ্ট আগ্রহ। এবার দেখা যাক, দর্শকের মনে এই উত্তর-দক্ষিণ প্রেমের গল্প কতটা ছাপ ফেলতে পারে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি