সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | রাজ বলছেন ‘হোক কলরব’! পাশে রয়েছেন শাশ্বত-শুভশ্রী, কোন নতুন চমক আনছেন, জেনে নিন

নিজস্ব সংবাদদাতা | ২৭ আগস্ট ২০২৫ ১৮ : ০৩Sanchari Kar

রাজ বলছেন ‘হোক কলরব’! পাশে রয়েছেন শাশ্বত-শুভশ্রী, কোন নতুন চমক আনছেন, জেনে নিন

নতুন ছবি নিয়ে আসছেন রাজ চক্রবর্তী। নাম ‘হোক কলরব’। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে প্রথম মোশন পোস্টার। ছাত্র রাজনীতির উপর তৈরি রাজের নতুন ছবি। অভিনয় করবেন শাশ্বত চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, ওম সাহানি, জন ভট্টাচার্য, রোহন ভট্টাচার্য এবং অভীকা মালাকার।

বেশ কয়েক বছর বাণিজ্যিক ছবির পাশাপাশি বিষয়ভিত্তিক ছবির দিকে নজর দিয়েছেন রাজ। বানিয়েছেন ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’, ‘সন্তান’-এর মতো ছবি। মনে করা হচ্ছে, ‘হোক কলরব’ সেই তালিকায় নতুন সংযোজন। বুধবার, গণেশ চতুর্থীর দিন নতুন ছবির মহরতের পুজো করলেন রাজ-শুভশ্রী। উপস্থিত ছিলেন ছবির অন্যান্য তারকারাও।

 

 

 

ছবির ঘোষণার পরেই তা নিয়ে দর্শকের উৎসাহ তুঙ্গে। পুজোর পর রাজের অফিসেই হাসি-ঠাট্টায় মাতলেন ‘হোক কলরব’-এর শিল্পীরা। এই ছবির প্রস্তুতির জন্য বিশেষ ওয়ার্কশপও করিয়েছিলেন রাজ। তখনও যদিও নতুন প্রকল্প নিয়ে বিশেষ উচ্চবাচ্য করেননি তিনি।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মর্মান্তিক মৃত্যু ২০২৩ সালে সাড়া জাগিয়েছিল গোটা রাজ্যে। অভিযোগ, ছাত্র মৃত্যুর পিছনে ছিল প্রাক্তন পড়ুয়াদের অত্যাচার, 'ব়্যাগিং'। প্রশ্ন উঠেছিল শিক্ষাক্ষেত্রে নিরাপত্তা নিয়ে। ছাত্র-ছাত্রীদের নিরাপত্তা নিয়েও আওয়াজ উঠেছিল সেই সময়। আরও একবার সাড়া জাগাতে চলেছে এই ঘটনা। এই মর্মান্তিক ঘটনাকেই নিজের মতো করে পর্দায় সাজিয়ে তুলতে চলেছেন পরিচালক রাজ চক্রবর্তী। 
 
 সূত্রের খবর, যাদবপুরের ছাত্র স্বপ্নদীপের পরিণতিকে পর্দায় ফুটিয়ে তুলতে চলেছেন পরিচালক। রাজের এই ছবি নিয়ে টলিপাড়ায় কয়েকদিন ধরেই আলোচনা চলছে। তবে ‘হোক কলরব’-এর বিষয়বস্তু নিয়ে এখনও কিছু খোলসা করেননি রাজ।

 

 

 

রাজের এই ছবিতে নাকি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে। এই প্রথম নয়। পরিচালকের ছবি ‘প্রলয়’ এবং সিরিজ ‘আবার প্রলয়’-তেও অভিনেতাকে একই রকম গুরুত্ব দেওয়া হয়েছিল।

অন্য দিকে, এখনও ‘ধূমকেতু’র সাফল্যে ভাসছেন শুভশ্রী। তারই মধ্যে নতুন ছবির প্রস্তুতি শুরু। আপাতত অবসর সময় কাটিয়ে নিচ্ছেন দুই সন্তান ইউভান এবং ইয়ালিনীর সঙ্গে। মিষ্টি মুহূর্তের ছবি-ভিডিও পোস্ট করছেন নেটমাধ্যমে। সম্প্রতি মুম্বই উড়ে গিয়েছিলেন নায়িকা। ছুটি কাটাতে নয়, কাজের খাতিরে।  শুভশ্রীর মুম্বই সফর ঘিরে প্রথমেই গুঞ্জন ছড়িয়ে পড়ে— তবে কি তিনি এবার বলিউডে পা রাখতে চলেছেন? কিন্তু খোঁজ নিয়ে জানা গিয়েছে, একটি বড় ব্র্যান্ডের বিজ্ঞাপন শুট-এর কাজেই গিয়েছিলেন শুভশ্রী। শুটিংয়ের পাশাপাশি সময় কাটিয়েছেন কাছের বান্ধবী মৌনী রায়ের সঙ্গে। ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চ থেকে শুরু হওয়া তাঁদের বন্ধুত্ব আজ আরও দৃঢ়। দু’জনকে সম্প্রতি কালো পোশাকে পার্টি মুডে দেখা গিয়েছে, আর সেই ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া