সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৭ আগস্ট ২০২৫ ১৫ : ০০Sanchari Kar
বলিউড তারকা শাহরুখ খান এবং দীপিকা পাডুকোনের পাশাপাশি বিখ্যাত এক গাড়ি নির্মাণ সংস্থার ছ’জন শীর্ষকর্তার নাম উঠে এসেছে রাজস্থানের ভরতপুরে দায়ের হওয়া এক এফআইআরে। অভিযোগ, তাঁরা এমন এক গাড়ির প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন, যার নির্মাণগত ত্রুটি রয়েছে বলে দাবি করা হয়েছে। মামলা দায়ের করেছেন এক স্থানীয় বাসিন্দা, যিনি অভিযোগ করেছেন যে, তিনি ২০২২ সালে একটি ওই কোম্পানির একটি গাড়ি কিনেছিলেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই গাড়িটিতে বড় ধরনের প্রযুক্তিগত সমস্যা দেখা দেয় এবং একাধিকবার অভিযোগ জানানো সত্ত্বেও সমস্যার সমাধান করা হয়নি।
এই ঘটনাটি এমন সময় সামনে এসেছে, যখন ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের দায়িত্বশীলতা নিয়ে বাড়তি নজর দেওয়া হচ্ছে। গত বছর সুপ্রিম কোর্টের এক রায়ে স্পষ্টভাবে জানানো হয়েছিল যে বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য তারকারাও দায়ী হবেন।
অভিযোগ অনুযায়ী, ভরতপুরের বাসিন্দা কীর্তি সিং ২০২২ সালের জুন মাসে ২৩ লক্ষ ৯৭ হাজার ৩৫৩ টাকায় হরিয়ানার সোনিপতের কুণ্ডলিতে অবস্থিত মালবা অটো সেলস প্রাইভেট লিমিটেড থেকে সেই কোম্পানির গাড়িটি ক্রয় করেন। তাঁর অভিযোগ, গাড়িটি ব্যবহারের ছ’থেকে সাত মাস পর থেকেই বারবার ত্রুটি দেখা দিতে শুরু করে। তিনি বলেন, “গাড়ি চালানোর প্রায় ছ’থেকে সাত মাস পর থেকেই টেকনিক্যাল সমস্যা দেখা দিতে থাকে। উচ্চ গতিতে চালালে গাড়ি থেকে শব্দ হয় এবং তা কাঁপতে শুরু করে। গাড়ির ইঞ্জিন ম্যানেজমেন্ট সিস্টেমেও ত্রুটি দেখা যায়।”
আরও অভিযোগ, যখন তিনি এই সমস্যাগুলি নিয়ে ডিলারশিপের কাছে যান, তখন তাঁকে জানানো হয় যে, এগুলো নাকি ওই মডেলের গাড়ির স্বাভাবিক সমস্যা এবং এগুলো সমাধান করা সম্ভব নয়। কীর্তির দাবি, এটি আসলে উৎপাদনগত ত্রুটি।
এরপর তিনি ভরতপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট নং–২-এ একটি ব্যক্তিগত মামলা দায়ের করেন। আদালত পরে মথুরা গেট থানাকে নির্দেশ দেয় ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় (প্রতারণা সম্পর্কিত) এবং অন্যান্য প্রযোজ্য ধারায় আনুষ্ঠানিক মামলা নথিভুক্ত করতে। আদালতের নির্দেশে পুলিশ এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে।
শাহরুখ খান ১৯৯৮ সাল থেকে এই গাড়ির কোম্পানিটির সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন ধরে তিনি সংস্থাটির অন্যতম পরিচিত ব্র্যান্ড অ্যাম্বাসাডর। দীপিকা পাড়ুকোন ২০২৩ সালের ডিসেম্বরে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে যোগ দেন। গত বছর দু’জনকে একসঙ্গে একটি বিজ্ঞাপনে দেখা যায়। এই ক্ষেত্রে এফআইআর নথিভুক্ত হওয়া একটি গুরুত্বপূর্ণ ঘটনা, বিশেষ করে কারণ এটি সরাসরি তারকা ব্র্যান্ড অ্যাম্বাসেডরদের দায়বদ্ধতার প্রশ্ন তুলছে—যা নিয়ে ২০২৩ সালে সুপ্রিম কোর্টের রায় প্রচারকদের বিভ্রান্তিকর বিজ্ঞাপনের জন্য দায়ী করেছে।
এখনও পর্যন্ত শাহরুখ খান বা দীপিকা পাড়ুকোন—কেউই প্রকাশ্যে এই অভিযোগ বা তাঁদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে কোনো মন্তব্য করেননি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি