সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৭ আগস্ট ২০২৫ ১৪ : ৩২Rahul Majumder
সুজান খানের সঙ্গে বিচ্ছেদের পর একটা লম্বা সময় নাকি ‘সিঙ্গল’ ছিলেন হৃতিক রোশন। এরপর কয়েক বছর আগে তাঁর জীবনে আসেন সাবা আজাদ। গায়িকা, বাচিকশিল্পী ও অভিনেত্রী সাবার সঙ্গে হৃতিকের রসায়নের প্রচুর নিদর্শন রয়েছে সমাজমাধ্যমে। তবে খ্যাতনামী ব্যক্তিত্বের প্রেমিকা হওয়ার মাসুল বিভিন্ন সময়ে গুনতে হয়েছে তাঁকে। ট্রোলিংয়ের পাশাপাশি তাঁর প্রতিভা নিয়েও প্রশ্ন তুলেছে নেটপাড়ার বাসিন্দারা। তবে সেসবকে পাত্তা দিতে নারাজ সাবা-হৃতিক দু'জনেইসব মিলিয়ে তাঁরা যে 'হ্যাপি ফ্যামিলি' তা বলাই যায়। তবে এবারে যা হল তাই দেখে কেউ বিস্ময় প্রকাশ করেছেন, কেউ বা ভুরু তুলেছেন আর কেউ শব্দ করে হাসছেন।
বলিউডে হৃতিক রোশনকে ভক্তরা চেনেন ‘গ্রিক গড’ বলে। কিন্তু এবার আলোচনার কেন্দ্রবিন্দু তাঁর লুক, অ্যাকশন কিংবা ড্যান্স নয়, বরং রিয়েল এস্টেট খাতের চুক্তি। খবর, তাঁর মুম্বইয়ের পশ্চিম আন্ধেরির সমুদ্রমুখী বিলাসবহুল ফ্ল্যাটটি মাসিক ৭৫ হাজার টাকায় ভাড়া দিয়েছেন অভিনেতা। আর এই ফ্ল্যাটের নতুন ভাড়াটে আর কেউ নন, হৃতিকের প্রেমিকা সাবা গ্রেওয়াল (আজাদ)।
বাড়ির কাগজপত্রে দেখা যাচ্ছে—
লোকেশন: জুহু-ভারসোভা লিঙ্ক রোডের মন্নত অ্যাপার্টমেন্টস (বর্তমান)
আয়তন: বিশাল ১২,০০০ বর্গফুট
ডিপোজিট: ১.২৫ লাখ
তারিখ: ৪ আগস্ট, ২০২৫ থেকে কার্যকর
এখানেই মজার জায়গাটা। স্থানীয় দালালদের মতে, ওই একই এলাকায় সাধারণ ৩-বিএইচকে (১,০০০–১,৩০০ বর্গফুট) ফ্ল্যাটের মাসিক ভাড়া দাঁড়ায় ১ থেকে ২ লাখ। আর সেখানে হৃতিকের মতো তারকার ১২,০০০ বর্গফুট ফ্ল্যাট গিয়েছে মাত্র ৭৫ হাজারে!
আরও পড়ুন: ‘তারকা-সন্তানদের মতো সুবিধে পাইনি’ ফের বিস্ফোরক সঞ্জয়-কন্যা, করলেন শাহরুখকে নিয়েও বড় মন্তব্য!
পুরোনো কেনাবেচা আর নতুন প্রশ্ন।
২০২০ সালে হৃতিক এক ধাক্কায় কিনেছিলেন এই বিল্ডিংয়ের তিন তলা—১৮ তলা, আর ১৯-২০ তলার ডুপ্লেক্স। মোট খরচ হয়েছিল প্রায় ৯৭.৫ কোটি টাকা। ২০২৩ সালে একই বিল্ডিংয়ে একটি ৩,৬০০ বর্গফুট ফ্ল্যাট ভাড়া গিয়েছিল মাসে ৬ লাখ টাকায়। তাহলে হৃতিকের এত বড় ফ্ল্যাট এত কম ভাড়ায় কেন? এটাই এখন নেটপাড়ার বড় প্রশ্ন। অনেকে বলছেন—“প্রেমের খাতিরে বাজারদর ভুলে গেছেন হৃতিক।” কেউ আবার দেখছেন এটাকে ট্যাক্স প্ল্যানিং।
ট্যাক্স বিশেষজ্ঞদের দৃষ্টিতে এই বিষয়টা কেমন? মুম্বইয়ের চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আদিত্য জান্ট্যে জানিয়েছেন— “সাধারণভাবে দু’টির বেশি সেলফ-অকুপাইড প্রপার্টির ক্ষেত্রে নোশনাল রেন্ট ট্যাক্স বসে। তাই ফাঁকা না রেখে ভাড়া দেওয়া বুদ্ধিমানের কাজ।” তবে তিনি এ-ও যোগ করেন—এই চুক্তি ঠিক কোন কাঠামোয় হয়েছে, তা স্পষ্ট নয়।
রোশন পরিবারের সম্পত্তি লেনদেনের ইতিহাসের দিকে একবার চোখ ফেরানো যাক।
২০২৫ সালের জানুয়ারিতে হৃতিক ভাড়া নিয়েছিলেন গোরেগাঁওয়ে ২,৭২৭ বর্গফুট কমার্শিয়াল স্পেস—ভাড়া মাসে ৫.৬২ লাখ টাকায়।
ফেব্রুয়ারিতে পুণের খারাডিতে ৯,২০৯ বর্গফুট স্পেস-এর ভাড়া নবায়ন করেন ৬.০৮ লাখ টাকা মাসে।
এর আগেই, ২০২৫-এর মে মাসে, বাবা রাকেশ রোশনের সঙ্গে মিলে অন্ধেরির তিনটি ফ্ল্যাট বিক্রি করেছিলেন ৬.৭৫ কোটি টাকায়।
যা-ই হোক, হৃতিকের এই ভাড়া চুক্তি বলিউড-বাজারে বেশ হইচই ফেলে দিয়েছে। একদিকে বাজারদরের তুলনায় অস্বাভাবিক কম ভাড়া, অন্যদিকে প্রেমিকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক—দুটো মিলেই চর্চা তুঙ্গে।
সোশ্যাল মিডিয়ার ভাষায়—“হৃতিক এবার প্রমাণ করলেন, প্রেম থাকলে বিলাসবহুল ফ্ল্যাটও ভাড়ায় নামতে পারে ‘সাশ্রয়ী রেটে’।”
অন্যদিকে, প্রেম নিয়ে কোনওদিনই রাখঢাক করেননি হৃতিক। তিনি বলিউডের 'গ্রিক গড'। ভারতীয় সিনেমা জগতের অন্যতম সুপারস্টার। যাকে বড়পর্দায় দেখে অনুপ্রাণিত হন লাখ লাখ দর্শক। এবার সেই হৃতিক রোশনই বাস্তব জীবনে অনন্য নিদর্শন রাখলেন ভক্তদের সামনে। যা এখন নেট দুনিয়ায় রীতিমতো চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখা গিয়েছে, সম্প্রতি আম্বানিদের একটি অনুষ্ঠানে প্রেমিকা সাবা আজাদের জুতো হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন হৃতিক! যদিও এই ভিডিওটি বেশকিছু বছর আগের। তবুও নতুন করে এই ভিডিও দেখে চর্চা শুরু হয়েছে নেটিজেনদের মধ্যে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি