সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Once Sanjay Dutt s daughter Trishala spoke about her childhood and comments on Shah Rukh Khan

বিনোদন | ‘তারকা-সন্তানদের মতো সুবিধে পাইনি’ ফের বিস্ফোরক সঞ্জয়-কন্যা, করলেন শাহরুখকে নিয়েও বড় মন্তব্য!

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৭ আগস্ট ২০২৫ ১৪ : ০০Rahul Majumder

সঞ্জয় দত্তের বড় মেয়ে ত্রিশলা নিউইয়র্কে থাকেন। সোমবার তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে এমন এক কঠিন, ঝাঁঝালো নোট শেয়ার করেন, যা মুহূর্তে নেটপাড়ায় জ্বালিয়ে দেয় বিতর্কের আগুন।

 

স্টোরিতে ত্রিশালা লেখেন— “শরীরে এক রক্ত বইলেই যে, জীবনে তাঁকে স্থান দিতে হবে এমন কথা নেই… কখনও কখনও জীবনের সবচেয়ে ক্ষতিকর, অবহেলাকারী গুরুত্বহীন মানুষই আমাদের পরিবারের অংশ হয়। পরিবারের তকমা নিয়ে ঘুরে বেড়ায়। নিজের মানসিক শান্তি রক্ষা করার দায়িত্ব তোমার নিজের।মানসিক শান্তি রক্ষার জন্য তুমি চাইলে দূরে সরে যেতে পারো। কম যোগাযোগ বা একেবারেই যোগাযোগ না রাখার অধিকার তোমার আছে।” তিনি আরও যোগ করেন— “ ‘পরিবার’-এর তকমা পাওয়া মনেই পরিবারের সদস্যের উপর অত্যাচার করার, অপরাধবোধ চাপিয়ে দেওয়ার বা মানসিকভাবে আঘাত করার ফ্রি পাস নয়। যেই হোক না কেন, এমনকি যদি সে তোমায় বড় করেও থাকে, তবুও তুমি কাউকে বারবার তোমায় আঘাত করার সুযোগ দিতে বাধ্য নও।”

 

পোস্টটি ২৪ ঘণ্টার মধ্যেই উধাও হয়ে যায়। মঙ্গলবার সন্ধ্যায় ত্রিশলা নিজের অ্যাকাউন্টও প্রাইভেট করে দেন। এ নিয়ে অনলাইনে জল্পনা—এটা কি শুধু অনুসারীদের উদ্দেশ্যে সাধারণ এক বার্তা না কি নিজের পরিবারের উদ্দেশেই তোপ দাগ দাগছেন তিনি? ত্রিশালার এই পোস্ট নিছকই আত্ম-অবলোকনের বার্তা, নাকি তার সঙ্গে পরিবারের টানাপোড়েনের ইঙ্গিত—এ নিয়ে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে বলিউড মহলের অন্দরে গুঞ্জন শুরু হয়ে গিয়েছে জোরকদমে।

অন্যদিকে, ২০১৩-তে  দেওয়া এক সাক্ষাৎকারেই ত্রিশলা জানিয়েছিলেন, ছোটবেলা থেকেই তাঁর সংগ্রামের কাহিনি। তিনি বলেন, “ আর পাঁচজন তারকা-সন্তানদের মতো আমার কাছে ‘মা-বাবার ফোনকল’ বা ‘ফেভার’ করার সুবিধা ছিল না। সবকিছু একাই সামলাতে হয়।” তখনই তিনি শাহরুখ খানের উদাহরণ টেনে বলেন, “তিনি যদি একা লড়ে নিজের জায়গা করে নিতে পারেন, আমিও পারব।”

 সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী রিচা শর্মার মেয়ে ত্রিশলা। ১৯৯৬-এ মায়ের মৃত্যু হয়। তারপর তাঁকে বড় করে তোলেন মার্কিন যুক্তরাষ্ট্রে তাঁর দাদু-দিদা। সঞ্জয়ের পরবর্তী বিবাহ এবং সন্তানদের নিয়ে নতুন পরিবার গড়লেও, তৃষলা আজও দত্ত পরিবারের আলোচনার কেন্দ্রে।


জুলাইয়ের ২৯ তারিখে যখন সঞ্জয় দত্ত ৬৬ বছর পূর্ণ করেন, তখন ত্রিশলা সোশ্যাল মিডিয়ায় একটি পুরোনো ছবি শেয়ার করে লিখেছিলেন— “প্রতিদিন তোমাকে আরও একটু বেশি ভালবাসি।”অন্যদিকে, ১০ আগস্ট ত্রিশলার জন্মদিনে সঞ্জয়ও শুভেচ্ছা জানাতে ভোলেননি। সব মিলিয়ে প্রকাশ্যে বাবা-মেয়ের সম্পর্কে কোনও দ্বন্দ্বের ছায়া দেখা যায়নি। তবে ত্রিশলার সাম্প্রতিক পোস্টে যেন সেই ছবিতে নতুন প্রশ্নচিহ্ন এঁকে দিয়েছে।
ত্রিশলা সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী রিচা শর্মার কন্যা। রিচা ১৯৯৬ সালে ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে প্রয়াত হন। বর্তমানে নিউ ইয়র্কে বসবাসকারী ত্রিশালা পেশায় একজন মনোবিদ।  অন্যদিকে, সঞ্জয় পরবর্তী সময়ে মান্যতা দত্তকে বিয়ে করেন ২০০৮ সালে। তাঁদের দুই সন্তান—শাহরান ও ইকরা—অভিনেতার সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে নজর কাড়ে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া