সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | কাঞ্চন-শ্রীময়ী কাজে ডুবে! ফাঁকা বাড়িতে পরিচারিকার হাতে কী ভয়ানক হাল ছোট্ট কৃষভির, কী পদক্ষেপ মা-বাবার

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: সঞ্চারী কর ২৭ আগস্ট ২০২৫ ১৩ : ১৩Sanchari Kar

ভয়াবহ কাণ্ড কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের বাড়িতে।  প্রশ্নের মুখে তাঁদের একরত্তি মেয়ে কৃষভির নিরাপত্তা। তারপর থেকে সন্ত্রস্ত তৃণমূল বিধায়ক এবং তাঁর অভিনেত্রী স্ত্রী। ঠিক কী ঘটেছিল? 

ছোট্ট কৃষভিকে সামলাতে না পেরে তার গায়ে হাত তোলেন বাড়ির পরিচারিকা। এমনই অভিযোগ করেছেন শ্রীময়ী। ঘটনা যদিও আজকের নয়। এক মাস আগের। সকলের অনুপস্থিতিতে একরত্তি মেয়েকে সামলাতে না পেরে তাকে মারেন পরিচারিকা। আর সেই দৃশ্য ধরা পড়ে বাড়ির সিসিটিভি ফুটেজে। প্রথমে টের না পেলেও পরবর্তীতে সেই ফুটেজ শ্রীময়ীর চোখে পড়ে। সন্তানের প্রতি এমন আচরণে স্বাভাবিক ভাবে ক্ষুব্ধ তিনি। পাশাপাশি তার সুরক্ষা নিয়েও চিন্তিত। বিষয়টি কাঞ্চন জানার পর তিনি পুলিশে অভিযোগ করতে চেয়েছিলেন। কিন্তু তাতে বিশেষ সুরাহা হবে না বলেই মনে করেছিলেন শ্রীময়ী। ফলে স্বামীকে সেই পথ অবলম্বন করতে বারণ করেন।

কৃষভির জন্মের পর থেকেই কাজ শুরু করেছেন শ্রীময়ী। দীর্ঘ সময় বাড়ির বাইরে শুটিংয়ে ব্যস্ত থেকেছেন। মেয়েকে রেখে গিয়েছেন মা এবং পরিচারিকার ভরসায়। জানা যায়, যেদিন এই ঘটনা ঘটেন, সেদিন বাড়িতে ছিলেন না অভিনেত্রীর মা। পুজোর কাজে গিয়েছিলেন নিজের বাড়িতে। অগত্যা পরিচারিকাকে বিশ্বাস করেই তাঁকে মেয়ের দায়িত্ব সঁপে দিয়ে কাজে বেরিয়েছিলেন কাঞ্চন-পত্নী। এখনও এক বছর পূর্ণ না করা কৃষভিকে সামলাতে হিমশিম খেয়ে তার গায়ে হাত তোলার ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা পরিবারকে।

 

 

 

এই অপ্রীতিকর ঘটনার জন্য আয়ার সেন্টারকেই কাঠগড়ায় তুলেছেন শ্রীময়ী। অভিযোগ, বর্তমানে সেই নিয়োগকারী সেন্টারগুলি সঠিক নথিপত্র ছাড়াই দায়সারা ভাবে বাড়িতে আয়া পাঠিয়ে দেয়। তারপর কোনও ধরনের সমস্যা হলেও কোনও দায়িত্ব নেয় না।

শুধু তাই নয়। শ্রীময়ীর অভিযোগ, তাঁদের বাড়ির সেই পরিচারিকা সিসিটিভি বন্ধ করে একাধিক দামি জিনিস এবং বাসনপত্রও সরিয়েছেন। প্রথমে টের পেলেও এই বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেননি শ্রীময়ী। তাঁর মতে, সেন্টারগুলি যদি আয়া নিয়োগের ক্ষেত্রে কঠোর নিয়ম তৈরি করেন, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা এড়িয়ে যাওয়া যায়।

গত বছর ২ নভেম্বর বাবা হয়েছেন কাঞ্চন। দীপাবলির পরই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন শ্রীময়ী। মেয়ের জন্মের পর অভিনেতা জানিয়েছিলেন, বাড়িতে লক্ষ্মী এসেছে। কন্যার নাম রেখেছেন ‘কৃষভি’। মল্লিক বাড়িতে নতুন সদস্য আসার খবর ঘুণাক্ষরেও টের পায়নি কেউ। তবে কালীপুজোর ছবি প্রকাশ্যে আসতেই সন্তান আসার গুঞ্জন শোনা গিয়েছিল।

কলকাতার ইস্কন মন্দিরে মেয়ের মুখে ঠাকুরের প্রসাদ তুলে দেন কাঞ্চন-শ্রীময়ী। খুদের পরনে ছিল টুকটুকে লাল বেনারসি। মাথায় মুকুট আর লাল ওড়না। সঙ্গে সোনার গয়না। মেয়ের সঙ্গে রংমিলান্তি করে শাড়ি পরেন শ্রীময়ীও। কাঞ্চন পরেছিলেন লাল সুতোর কাজের সাদা পাঞ্জাবি। 

আপাতত কাজে ব্যস্ত কাঞ্চন এবং শ্রীময়ী। মেয়েকে দেখাশোনার দায়িত্ব নিয়েছেন তার দিদা। কিন্তু এহেন পরিস্থিতিতে কি ফের আয়া নিয়োগ করার সিদ্ধান্ত নেবেন তাঁরা? নিলেও কী কী সাবধানতা অবলন্বন করবেন? প্রশ্ন থেকেই যাচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া