সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bigg Boss contestant Kunickaa Sadanand s affair with the already married singer Kumar Sanu in the 90s raised many eyebrows

বিনোদন | কুমার শানুর সঙ্গে ‘স্ত্রী’র মতোই থাকতেন, তাঁর গাড়ি ভেঙ্গেছিলেন গায়কের স্ত্রী! চেনেন ‘বিগ বস’-এর এই তুমুল বিতর্কিত প্রতিযোগীকে?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৬ আগস্ট ২০২৫ ১৯ : ০১Rahul Majumder

‘বিগ বস ১৯’–এর ঘরে প্রবেশ করলেন অভিনেত্রী কণিকা সদানন্দ। এন্ট্রিই জমজমাট—কারণ সঞ্চালক সলমন খান মঞ্চেই জানিয়ে দিলেন, তিনি বহু বছর ধরে কণিকাকে চেনেন। দর্শকেরা নিশ্চয়ই মনে রেখেছেন, দু’জনকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘প্যায়ার কিয়া তো ডরনা কিয়া’ এবং ‘হম সাথ সাথ হ্যায়’–এর মতো ছবিতে। তবে আলোচনায় যেমন তাঁর অভিনয়জীবন, তেমনই বারবার শিরোনামে এসেছে তাঁর ব্যক্তিজীবনের উত্থান–পতন।

 

দিল্লি থেকেই কণিকার অভিনয়যাত্রা শুরু। প্রথম বড় সুযোগ পান আসরানির স্ত্রীর হাত ধরে। ছোটপর্দায় স্বাভিমান–এ ১৮ বছরের সন্তানের মায়ের চরিত্রে অভিনয় করে নজর কাড়েন। পরে বলিউডে পা রেখে খলনায়িকা ও সাহসী চরিত্রে নিজের আলাদা জায়গা তৈরি করেন। ‘বেটা’, ‘গুমরাহ’, ‘খিলাড়ি’—সবখানেই ছিল তাঁর উপস্থিতি। তবে দর্শকের মনে আজও তিনি অমলিন রাজশ্রীর সুপারহিট ‘হম সাথ সাথ হ্যায়’–এ রীমা লাগুর বন্ধু ‘শান্তি’ হয়ে। দীর্ঘ ২৫ বছরের কেরিয়ারে ১১০টি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি।

 

মাত্র ১৮ বছরেই বিয়ে, একক মায়ের সংগ্রামের জীবন কণিকার। মাত্র ১৮ বছর বয়সে দিল্লির এক ব্যক্তিকে বিয়ে করেছিলেন কণিকা, বয়সে যিনি ছিলেন তাঁর থেকে ১৩ বছরের বড়। বিয়ের এক বছরের মধ্যে তাঁদের সন্তানের জন্ম হলেও শ্বশুরবাড়ির যৌথ পরিবারে মানিয়ে নিতে না পেরে আলাদা হয়ে যান তিনি। ছেলেকে নিয়ে বেরিয়ে এসে বিচ্ছেদের পথে হাঁটেন। সেখান থেকেই শুরু তাঁর একক মায়ের লড়াই।

 

নয়ের দশকে কুনিক্কার ব্যক্তিজীবন মিডিয়ায় শোরগোল ফেলে দেয়। জনপ্রিয় গায়ক কুমার শানু–র সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। সেই সময়ে শানুর দাম্পত্য ভাঙনের মুখে ছিল, আর কণিকাই হয়ে উঠেছিলেন তাঁর মানসিক ভরসা। তিনি শুধু শানুর সঙ্গীই ছিলেন না, বরং শানুর আর্থিক হিসেব–নিকেশ থেকে শুরু করে পারিবারিক দায়িত্ব—সব কিছুর দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন। এক সাক্ষাৎকারে কণিকা নিজেই স্বীকার করেছিলেন, “আমি তাঁর কাছে স্ত্রী–এর মতোই ছিলাম। তাঁকে আমার স্বামী বলে মনে করতাম।”

 

পাঁচ বছর ধরে এই সম্পর্ক টিকে থাকলেও পরিণতি হয়নি সুখকর। শানুর স্ত্রী রীতা ক্ষুব্ধ হয়ে একবার কণিকার গাড়ি ভাঙচুরও করেছিলেন। সেই অশান্তিই শেষ পর্যন্ত দূরত্ব তৈরি করে দেয়। কণিকা–শানুর সম্পর্ক ইতি পড়ে।

এবার সব অতীতকে পেছনে ফেলে বিগ বস ১৯–এর ঘরে নতুন ইনিংস শুরু করলেন কণিকা সদানন্দ। রিয়্যালিটি শোর আলো–ঝলমলে মঞ্চে তাঁর পুরনো লড়াকু সত্তা আবারও সামনে আসবে বলে মনে করছেন ভক্তরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া