সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৬ আগস্ট ২০২৫ ১৮ : ৪১Rahul Majumder
শাহরুখ খানের ছেলে আরিয়ান খান প্রথমবারের মতো পরিচালনায় আসতে চলেছেন নেটফ্লিক্স সিরিজ 'ব্যাডস অফ বলিউড' নিয়ে। সিরিজের প্রথম গান “বদলি সি হাওয়া হ্যায়” রিলিজ হতেই বাজিমাত। গানের বিটে এবার মেতে উঠলেন পরিচালক–কোরিওগ্রাফার ফারাহ খানের বাড়ির রাঁধুনি দিলীপ!
মঙ্গলবার ইনস্টাগ্রামে ফারাহ একটি ভিডিও শেয়ার করেন। সেখানে দেখা যায়, বাড়ির স্টাফরা তাঁকে ডেকে রান্নাঘরে নিয়ে আসছেন—কারণ দিলীপ যেন “পাগল হয়ে গেছে”! দেখা যায়, হাতে কড়াই–ঝাঁঝরি নিয়ে গানটির হুক স্টেপ নাচছেন তিনি। অবাক ফারাহ মজা করে বলেন, “তুই কি ওদের গানের বারোটা বাজাবি?” পরে ক্যামেরার দিকে তাকিয়ে যোগ করেন, “আমি দুঃখিত আরিয়ান, শাহরুখ, কিন্তু গানটা এত ভাল যে দিলীপ নিজেকে সামলাতে পারেনি। সবাই গানটা শুনে ফেলো।”
তিনি পোস্টে লেখেন:“শাহরুখ, গৌরী আর আরিয়ানের কাছে ক্ষমা চাইছি দিলীপের এই অতিরিক্ত উৎসাহের জন্য। কিন্তু গানটাই এমন যে, নিজেকে আটকানো যায় না! ”
সমাজমাধ্যমে এই পোস্ট দেখামাত্রই মজার প্রতিক্রিয়া দিয়েছেন খোদ শাহরুখ। ফারহার ভিডিও দেখে শাহরুখ খান নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখলেন,“ ফারহা, তোমার ক্ষমা চাওয়া উচিত, কারণ গত ৩০ বছরে তুমি আমাকে এমন দারুণ সব নাচের স্টেপ কখনও দাওনি! দিলীপকে দারুণ লাগছে… ভালবাসা।”

অন্যদিকে, করণ জোহরও থেমে থাকেননি, লিখলেন: “আমি দিলীপের নাচের ভক্ত! শিগগিরই ওর সঙ্গে নাচানাচি করতেই হবে।”
রেড চিলিজ এন্টারটেইনমেন্টের তরফে মন্তব্য হল—
“ফারহা খানের নাচ এক অনন্য শিল্প, কিন্তু আসল শোম্যান হলো দিলীপ। ওঁর বড় ভক্ত আমরা।”
আরিয়ান খান স্রেফ হাসির ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন।
তা এই গানটা কেমন? “বাদলি সি হাওয়া হ্যায়” গানটির সুরকার অনিরুদ্ধ রবিচন্দর, গেয়েছেন অরিজিৎ সিং আর অমীরা গিল। ভিডিওতে লক্ষ্য, সাহের বম্বা আর রাঘব জুয়ালকে সমুদ্রতটে ছুটি কাটাতে দেখা যায়। গানটি ইতিমধ্যেই ভক্তদের মন জয় করেছে—তাঁরা বলছেন, আরিয়ানের রোমান্সের নতুন দৃষ্টিভঙ্গি এবং অনিরুদ্ধ–অরিজিত জুটির মিউজিক একেবারে সতেজ লাগছে।
সিরিজে কী থাকছে?
ব্যাডস অফ বলিউড মূলত একটি ব্যাঙ্গাত্মক ছবি বলিউড ইন্ডাস্ট্রির ভিতরকার নানা রঙ-ঢঙ নিয়েই তির্যক মজা। টিজারে শোনা গিয়েছে আরিয়ানকে বলতে: “বলিউড—যাকে তোমরা এত বছর ভালবেসেছও আবার আঘাতও করেছ, আর আমিও তাই করব… প্রচুর ভালবাসা… আর সামান্য আঘাত।”
এই সিরিজে অভিনয় করছেন লক্ষ্য, সাহের বম্বা, ববি দেওল, মনোজ পাহওয়া, মোনা সিং, মনীশ চৌধুরী, অনন্যা সিং, বিজয়ন্ত কোহলি এবং গৌতমি কপূর। বিশেষ উপস্থিতি থাকছে সালমান খান, রণবীর সিং এবং করণ জোহরের।
আগামী ১৮ সেপ্টেম্বর, নেটফ্লিক্সে মুক্তি পাবে এই সিরিজ।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি