মঙ্গলবার ০৫ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | BREAKING: শহরে শার্লক হোমস-ওয়াটসন! সাক্ষী একমাত্র আজকাল ডট ইন

উপালি মুখোপাধ্যায় | ১১ জানুয়ারী ২০২৪ ১৯ : ২৫
দিন দুই ধরে কলকাতায় বিদেশি গোয়েন্দা আর তাঁর সহকারী। বিবিসির সিরিজ ‘শেখর হোমস’-এ এঁদের জীবন্ত করেছেন কেকে মেনন, রণবীর শোরে। শুটে উপস্থিত উপালি মুখোপাধ্যায় 

কথা ছিল, দিন ১০-১২ কলকাতায় থাকবেন শার্লক হোমস, তাঁর সহকারী ওয়াটসন। আচমকা সেই সফর ছেঁটেকেটে ২ দিন! শনিবার আর রবিবার। তার মধ্যেই নাকি সারা শহর ঘুরবেন! খবর কানে আসতেই শুটিং স্পটে আজকাল টেলিভিশন।

দৃশ্য ১— রবিবারের ভোর রাত। ঘড়িতে ৪টে। বিদেশি গোয়েন্দা আর তাঁর সহকারী হাওড়া ব্রিজের উপরে কেকে মেনন, রণবীর শোরে। মেনন ক্রিম রঙের শার্ট আর ধূসর ট্রাউজারে। রণবীরের সাদা শার্ট, স্টিলরঙা প্যান্ট। মাথায় অল্প টাক। দু’জনেরই চোখে চশমা। টিম পৌঁছে গিয়েছিল রাত আড়াইটেয়!  

দৃশ্য ২— সেখানের শুট ফুরোতেই সোজা আহিরীটোলা ঘাট। তখনও ভোরের আলো ফোটেনি। চারিদিকে কুয়াশা। সেই অবস্থাতেই ঘাটে তাঁরা।

দৃশ্য ৩— নিমতলা শ্মশানঘাট। দাহকাজ চলছে। একদৃষ্টে সেই দিকে তাকিয়ে শার্লক-ওয়াটসন। তাঁদের হদিশে, একজনকে খুন করে পুড়িয়ে ফেলা হচ্ছে। তারই খোঁজ নিতে উপস্থিত দু’জনে। শ্মশানঘাট লোকে লোকারণ্য। কেকে, রণবীরের কোনও ভ্রূক্ষেপই নেই!

দৃশ্য ৪— ততক্ষণে সাজ সাজ রব কলেজ স্ট্রিট চত্বরে। গোয়েন্দা এবং সহকারীর পরের গন্তব্য সংস্কৃত কলেজিয়েট স্কুল, কেশব সেন স্ট্রিট। শুটিং স্পটে হাজির পরিচালক রোহন সিপ্পি, সিনেমাটোগ্রাফার শীর্ষ রায়, মুম্বই থেকে উড়ে আসা একঝাঁক কলাকুশলী। কলকাতার শুটিংয়ের দায়িত্বে ছিলেন কাস্টিং ডিরেক্টর অনিমেষ বাপুলি। আর তাঁর আনা নানা বয়সের জুনিয়র আর্টিস্ট। বেলা গড়িয়ে যায়! তাঁদের দেখা নেই। অবশেষে একই পোশাকে এবং মেকআপে এলাকায় পা রাখলেন দুই তারকা। কেশব সেন স্ট্রিটের মুখ থেকে হাঁটতে হাঁটতে গলিতে। ছাওয়ায় দাঁড়ালেন। আখের রস খেলেন। তারপর আবার হাঁটতে লাগলেন। তার মাঝে হাতে টাকা রিক্সা গেল, কিছু পথচারীও। এভাবেই বার তিনেক মহড়ার পর শট! কেকে, রণবীরের একফোঁটা বিরক্তি নেই।  

এভাবেই দু’দিন ধরে ধর্মতলা ট্রাম ডিপো, বিড়লা প্ল্যানেটোরিয়াম, ভবানীপুর কবরখানা-সহ কলকাতার অর্ধ্বেক ঘুরে শুট হয়েছে। কলকাতায় দুই অভিনেতার মেনু কী ছিল? রণবীরের বায়না, তিনি বাঙালি খানাই খাবেন। কেকে অতটা ঝুঁকি নিতে পারেননি। তিনি ইডলি, ধোসা, স্যান্ডউইচ এবং এই ধরনের খাবারেই সন্তুষ্ট ছিল। তবে রবিবারের ব্যাপারটাই আলাদা। এদিন পাতে ফ্রায়েড রাইস, কষা মাংস। ইউনিটের দাবি, ‘‘আজ দুজনই এই খাবার চেটেপুটে খেয়ে নেবেন!’’


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া