সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'ওহ লাভলি!' চুমু কাণ্ডের পর ফের চর্চায় উদিত নারায়ণ! অনুরাগীর মন্তব্যে এ কী প্রতিক্রিয়া দিলেন গায়ক?

সংবাদসংস্থা মুম্বই | ২৬ আগস্ট ২০২৫ ১৮ : ১৬Snigdha Dey

গানের শো করতে গিয়ে এক তরুণীর ঠোঁটে ঠোঁট রেখে বিতর্কে জড়িয়েছিলেন উদিত নারায়ণ। চুমু-কাণ্ডে তীব্র সমালোচনার মুখে পড়েন গায়ক। সেই বিতর্ক এখনও পিছু ছাড়েনি তাঁর। মাঝেমধ্যেই গায়কের আচরণ নিয়ে কথা ওঠে নেটপাড়ায়।‌ এবারও ঠিক তাই হল। সম্প্রতি ফের শিরোনামে উঠে এলেন গায়ক। 

 

 

সমাজমাধ্যমে এক অনুরাগী তাঁকে সম্বোধন করেন 'লাভলি' লেখেন। এই প্রশংসায় খুশি হয়ে উদিত নারায়ণ বলেন, “এটা আমার কাছে অত্যন্ত মধুর এক প্রশংসা। ভক্তরা যখন ভালবেসে এভাবে কিছু বলেন, তখন মনে হয় শিল্পী জীবনের সার্থকতা পাওয়া গিয়েছে।” গায়কের কথায় স্পষ্ট, তিনি আর বিতর্কে নিজেকে আটকে রাখতে চান না। বরং তিনি মন দিতে চান শুধু গান ও শ্রোতার ভালবাসায়। তাঁর কথায়, “মানুষের সঙ্গে সুন্দর সম্পর্কই আমার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। বিতর্ক নয়, আমি চাই গান দিয়েই মানুষের হৃদয়ে বেঁচে থাকতে।”

 

চুমু বিতর্কে ঠিক কী হয়েছিল? সেদিন জোরকদমে অনুষ্ঠান করছিলেন উদিত নারায়ণ। মঞ্চ থেকে গাইছিলেন 'টিপ টিপ বরসা পানি'। এমন সময় তাঁর সঙ্গে নিজস্বী তোলার আবদার নিয়ে হাজির হন এক তরুণী। দেখে এগিয়ে আসেন গায়ক। নিজস্বী তোলাকালীন হঠাৎ উদিতের গালে চুমু খেয়ে বসেন ওই তরুণী। সঙ্গে সঙ্গে পাল্টা ওই তরুণীর ঠোঁটের উপর ঠোঁট চেপে ধরলেন উদিত নারায়ণ। ততক্ষণে হই হই দর্শকাসনে, হতচকিত হয়ে যান ওই মহিলা অনুরাগী। এরপর সেখান থেকে তিনি দ্রুত সরে আসেন। সমাজমাধ্যমে ভাইরাল সেই ভিডিও। তীব্র কটাক্ষ, সমালোচনা শুরু হয়েছে সমাজমাধ্যমে গায়কের এই কীর্তি দেখে। এর মাঝে বহু জল্পনার পর অবশেষে মুখ খুলেছিলেন উদিত।

 

আরও পড়ুন: বেআইনিভাবে শ্রীদেবীর সম্পত্তি দখল করার চেষ্টা! তড়িঘড়ি আদালতের দ্বারস্থ বনি কাপুর, কী হল তারপর?


তিনি বললেন, "আমি যখন মঞ্চে গাই আমাকে দেখে তখন অনেকের পাগল মনে হতে পারে। আসলে শ্রোতারা আমাকে ভালবাসেন, তাঁদের খুশি করা আমারও দায়িত্ব।নয়তো আমি তেমন ধারার মানুষ নই।’’ এখানেই না থেমে এ প্রসঙ্গে তাঁর আরও বক্তব্য, " আমি নিপাট ভদ্রলোক। অনুরাগীরা যখন সামনে থেকে এতটা ভালবাসা দেয় তখন সেটাকে আগ্রাহ্য কি করা যায়? দেখুন, অনুষ্ঠানে অনুরাগীরা আমার হাত ধরতে চায়, একটু ছুঁতে চায়। ছবি তুলতে চায়, কেউ হাতে চুমু দেয়। তাই এ সব বিষয়ে বেশি মাথা না ঘামানোই উচিত।’’

 

 

ভাইরাল হওয়া ভিডিও দেখে তাজ্জব হয়ে গিয়েছিলেন প্রায় সকল নেটিজেনরা। ছড়িয়ে পড়া ওই ভিডিওর মন্তব্যে এক নেটিজেন লিখেছিলেন, “এটা উদিত নারায়ণ করেছেন?” আবার কেউ কেউ সন্দেহপ্রকাশ করে লিখেছিলেন, “সত্যি এটি উদিত নারায়ণ নাকি কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করা হয়েছে?” অনেকে আবার বলেছিলেন, এই প্রথমবার নয়। অলকা ইয়াগনিককেও নাকি এভাবে একবার বিনা অনুমতিতে গালে চুমু দেন উদিত। সে ভিডিও নাকি একটু খুঁজলেই নেটপাড়ায় পাওয়া যাবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া