সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actress Alia Bhatt criticizes media and social media for sharing videos of her under-construction home

বিনোদন | রণবীরের বাড়ির গোপন ভিডিও ফাঁস! ভাইরাল হতেই ক্ষোভে ফেটে পড়ে কী পদক্ষেপ আলিয়ার?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৬ আগস্ট ২০২৫ ১৮ : ১৪Rahul Majumder

মুম্বইয়ের ব্যস্ত শহরে যেখানে জায়গা কম, সেখানেই আরও একবার গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ তুললেন আলিয়া ভাট। সম্প্রতি তাঁর বান্দ্রার বিলাসবহুল নতুন বাড়ি—যেটি এখনও নির্মীয়মাণ—সেই বাড়ির ভেতরের ভিডিও প্রকাশ্যে এনে দিল একাধিক প্রকাশনা ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আর তাতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।

আলিয়া বললেন-“আমি বুঝি মুম্বই শহরে জায়গা কম, অনেক সময়েই এক বাড়ির জানলা থেকে আরেকজনের বাড়ি দেখা যায়। কিন্তু তাই বলে কারও ব্যক্তিগত জায়গার ভিডিও তুলে সেটিকে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো—এর কোনও অধিকার কারও নেই। আমাদের নতুন বাড়ির ভিডিও—যেটি এখনও তৈরি হচ্ছে—গোপনে তুলে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটি শুধুই গোপনীয়তা ভঙ্গ নয়, বরং নিরাপত্তার বড়সড় হুমকিও।”

 

তিনি আরও বলেন, “কারও ব্যক্তিগত জায়গার ছবি বা ভিডিও অনুমতি ছাড়া তোলা কখনও কনটেন্ট হতে পারে না। এটা স্পষ্টতই বেআইনি কাজ। ভাবুন তো, যদি আপনাদের বাড়ির ভেতরের ভিডিও কারও অজান্তে অনলাইনে ঘুরে বেড়াত, কেমন লাগত?”

 

সেই সঙ্গে অভিনেত্রীর অনুরোধ, “যদি এ ধরনের কনটেন্ট চোখে পড়ে, দয়া করে ফরওয়ার্ড বা শেয়ার করবেন না। আর যাঁরা মিডিয়ায় এইসব ছবি ও ভিডিও ব্যবহার করেছেন, তাঁদের কাছে বিনীত কিন্তু দৃঢ় অনুরোধ—অবিলম্বে এগুলো মুছে ফেলুন।”

 

আলিয়ার পোস্ট ঘিরে সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা শুরু হয়েছে। অনেকেই তাঁকে পরামর্শ দিয়েছেন আইনি পথে এগোতে। এক নেটিজেন লিখেছেন, “এমনটা আগেও একবার ঘটেছিল। এবার কড়া মামলা করুন, তবেই ভবিষ্যতে এরা শিক্ষা পাবে।” আরেকজন মন্তব্য করেছেন, “সম্মতি ছাড়া এমন ভিডিও করা আইনত অপরাধ হওয়া উচিত। গোপনীয়তা মানে গোপনীয়তা—তারকা হোন বা সাধারণ মানুষ, সবারই প্রাইভেসি সম্মান করা জরুরি।”

 

 

 

ভিডিওতে ঠিক কী দেখা গিয়েছিল?যে ভিডিও ভাইরাল হয়েছে, তাতে আলিয়া ও রণবীর কাপুরের বান্দ্রার বিলাসবহুল ফ্ল্যাটের ক্লোজ ভিউ ধরা পড়েছে পাশের একটি বিল্ডিং থেকে। জানা গিয়েছে, দম্পতি একাধিক তলা কিনেছেন এই বাড়িতে। তাঁদের সঙ্গে থাকবেন মেয়ে রাহা ও রণবীরের মা নীতু কাপুর। নতুন বাড়িটির বাজারমূল্য আপাতত প্রায় ২৫০ কোটি টাকা।

 

প্রসঙ্গত, বেশ কয়েক বছরের অপেক্ষার পর অবশেষে প্রায় তৈরি রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাংলো— ‘কৃষ্ণ রাজ’। বান্দ্রার এই ছ’তলা বিলাসবহুল প্রাসাদই হতে চলেছে তারকা-দম্পতির স্থায়ী ঠিকানা।২০২২ সালের এপ্রিলে যখন বিয়ে করেন রণবীর-আলিয়া, তখনও বাংলোটির নির্মাণকাজ অসম্পূর্ণ ছিল। তবে সেদিন আলোকসজ্জায় সেজে উঠেছিল পুরো বাড়ি। তারপর থেকে নিয়মিত সাইট ভিজিট করে নির্মাণের প্রতিটি খুঁটিনাটি তদারকি করেছেন দু’জনেই। প্রায় ২৫০ কোটি টাকার এই প্রাসাদের প্রতিটি ব্যালকনিই ঘেরা সবুজে, ভেতরে ঝাড়বাতির ঝলকানিতে ধরা পড়ছে রাজকীয় ঐশ্বর্য। ক্লাস আর কমফোর্টের নিখুঁত মিশেল যেন ‘কৃষ্ণ রাজ’। বর্তমানে ইন্টেরিয়রের শেষ মুহূর্তের কাজ চলছে। সব ঠিকঠাক থাকলে দীপাবলির আগেই প্রবেশ করবেন রণবীর-আলিয়া। আর সবচেয়ে বড় চমক— ৮ নভেম্বর মেয়ে রাহার তৃতীয় জন্মদিনই পালিত হবে নতুন বাংলোয়। পরিবারটির কাছে নিঃসন্দেহে এটি হবে আজীবন স্মরণীয় মুহূর্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া