সোমবার ০৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | EXCLUSIVE: টলিউডের অন্দরে-বাইরে বিয়ের মরশুম! এবার বিয়ের পিঁড়িতে সাহেব-সুস্মিতা?

উপালি মুখোপাধ্যায় | ১১ জানুয়ারী ২০২৪ ১৮ : ৫১
বৃহস্পতিবার, সদ্য নতুন বছরের উদযাপন গিয়েছে। আজকাল টেলিভিশনের পক্ষ থেকে উপালি মুখোপাধ্যায় হাজির স্টার জলসার টাটকা ধারাবাহিক ‘কথা’র সেটে। 

কেন? যাবতীয় ঝগড়া মিটিয়ে ‘গোবর দেবী’ থুড়ি ‘কথা’ আর ‘এভি’ ওরফে ‘অগ্নিভ গুহ’ বিয়ের পিঁড়িতে বসতে চলেছে! অনুঘটক অগ্নিভর দাদু। বিয়ের সানাই বাজার আগেই লাল-সাদা রঙে বাড়ি মোড়া। রান্নাঘরের টাইলস থেকে দরজা-জানালার পর্দা... এমনই মিলিজুলিতে তৈরি। শুট শুরু হব হব করছে। সেট শুনশান। ক্যামেরাম্যান লাইট দেখে নিচ্ছেন। এমন পরিবেশে পা রাখলেন সাহেব ওরফে ‘অগ্নিভ’...



সেটে সুযোগ পাচ্ছি... রাঁধছি

কেউ জানতেন সাহেব ভট্টাচার্য রাঁধতে ভালবাসেন? এবং রাঁধতে পারেন! ধারাবাহিকে তিনি তারকা শেফ। এতদিনে সবার জানা। নববর্ষে সেটের সবাইকে কেক বানিয়ে খাওয়ালেন? প্রশ্ন রাখতেই হেসে ফেলে আত্মসমর্পণ, ‘‘সেটে সেই সুযোগ পাইনি। তার উপরে পয়লা জানুয়ারি ছুটি। বাড়িতে সেই শখ মিটিয়েছি। বন্ধুরা মিলে বার-বি-কিউ করেছিলাম।’’ সাহেবের ছোটপর্দায় কাজ শুরু স্টার জলসায়। ঋতুপর্ণ ঘোষের ‘তাহার নামটি রঞ্জনা’ ছাড়াও একাধিক ধারাবাহিকে দেখা গিয়েছে তাঁকে। কথা পাড়তেই খেই ধরিয়ে দিলেন অভিনেতা, ‘‘ধারাবাহিক ‘বন্ধন’ দিয়ে যাত্রা শুরু। নীড় ভাঙা ঝড়-এও কাজ করেছি। অনেক বছর পরে আবারও একই চ্যানেলে। মনে হচ্ছে বৃত্ত সম্পূর্ণ হল। এই চ্যানেলে আমার প্রথম ধারাবাহিক’’। চরিত্র নিয়েও সন্তুষ্ট তিনি। জানালেন, পর্দার সঙ্গে তাঁর জীবনের অনেক মিল। তাঁর বাড়িতেও ভাই-বোনদের বড় গ্যাং আছে। সাহেবের বাবা প্রখ্যাত কোচ-ফুটবলার সুব্রত ভট্টাচার্য বেশ গোঁড়া। এবং বড় হয়ে যাওয়ার পরেও মাকে চোখে হারান জনপ্রিয় নায়ক।

তবে ধারাবাহিকে প্রত্যাবর্তনের আগে সাহেবের মনে সামান্য ভয় ছিল। লম্বা লম্বা সংলাপ মুখস্থ করে বলতে হবে। পারবেন তো? সেই ভয় দু’দিন যেতেই কেটেছে। ভরসা জুগিয়েছে দর্শকদের প্রত্যাশা। অনেক দিন ধরেই তাঁদের আবদার, কবে পর্দায় ফিরবেন তিনি? ধারাবাহিকের মতোই সুস্মিতার সঙ্গে ক্রমশ ভাব হয়েছে। এবং অনেক দিন পরে ফিরে দেখছেন, এই প্রজন্ম প্রচণ্ড প্রফেশনাল! তবে অবসরে সেটের আড্ডা কিন্তু বদলায়নি। দুটো দৃশ্যের ফাঁকে সময় পেলেই স্টুডিও চত্বরে আড্ডা দেন ধারাবাহিকের ১৪ জনের টিম।

সেটে অঘটন মানেই ধারাবাহিক সফল!

অঘটন ছাড়া সুস্মিতা? হতেই পারে না। প্রথম ধারাবাহিক ‘অপরাজিতা অপু’। সেখান থেকে শুরু। পায়ে চোট পেয়ে কী কাণ্ড! নায়িকার সেই ধারা অব্যাহত। নতুন সেটে কী ঘটিয়েছেন? ‘‘আর বলবেন না, ভারী ভারী বই নিয়ে হেঁটে আসার দৃশ্য। নিয়ে আসছি। বিপরীতে সাহেবদা। হঠাৎ ধাক্কা খেয়ে বইয়ের গুঁতো ঠোঁটে! দেখতে দেখতে ফুলে গেল। আমি তো ‘বাবা রে... মা রে’ করছি। সাহেবদা দৌড়ে এসেছে। যাই হোক, সামলে নিয়েছি।’’ নায়িকার দাবি, সেটে অঘটন মানেই ধারাবাহিক সফল!

তবে একদম অন্যরকম চরিত্র পেয়ে খুব খুশি তিনি। কথা ঘরোয়া, পড়াশোনায় ভাল মেয়ে। গাছপাগল। নিজের হাতে গোবর দিয়ে সার বানায়। বাস্তবে? তিনিও গাছ ভালবাসেন। ঠাম্মির গাছে ফুল দেখলেই নায়িকা খুব খুশি। অভিনয় করতে এসে শেষে গোবর ঘাঁটতে হল? শুনেই তীব্র প্রতিবাদ, ‘‘মোটেই না!’’ তারপর ফিসফিসিয়ে ফাঁস, সত্যিকারের গোবর অনেকটা মাটি মিশিয়ে দেওয়া হয়। ফলে, সমস্যা হয়নি তাঁর। তবে গোবর দেবী নামটা তাঁকে খুব মজা দিয়েছে। বিশেষ করে রাস্তায় যখন এক বাচ্চা ছেলে মাকে ডেকে দেখিয়ে বলেছে, মা, ওই দ্যাখো ‘গোবর দেবী’।

আস্তে আস্তে ভিড় বাড়ছে সেটে। সুমন্ত মুখোপাধ্যায়, তনুকা চট্টোপাধ্যায় হাজির। অগ্নিভর দাদুর শোওয়ার ঘরের দৃশ্য টেক হবে। পরিপাটি পালঙ্কের উপরে নাতিকে নিয়ে দাদু (সুমন্ত) আর ঠাম্মি (তনুকা) বসে। শট বুঝতে বুঝতেই খুনসুটি। দাদু কথাকলিকে অগ্নিভর জন্য পছন্দ করে ফেলেছেন। সে কথা জানাবেন স্ত্রীকে। পর্দায় বিয়ে হচ্ছে। বাস্তবে কবে পিঁড়ি ঘুরবেন সাহেব? প্রশ্ন রাখতেই অকপট, ‘‘অনেক খুঁজেছি। পাইনি। মনে হয়ে কেউ তৈরিই হয়নি। আপনারাই বরং চেষ্টা করে দেখুন।’’



সুস্মিতার অবশ্য পর্দায় তিনবার বিয়ে... বলতেই চওড়া হেসে ঘাড়ে কাত করলেন। কোন বরটা বেশি ভাল? ইশারায় সাহেবের দিকে দেখিয়ে বুঝিয়ে দিলেন, আপাতত ১ নম্বর!

ছবি: বিপ্লব মৈত্র






নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া