সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | 'হরগৌরী পাইস হোটেল'-এর পর ছোটপর্দায় ফিরছেন রাহুল মজুমদার! কোন চ্যানেলে দেখা যাবে তাঁকে? 

স্নিগ্ধা দে | ২৬ আগস্ট ২০২৫ ১৬ : ৪৭Snigdha Dey

ছোটপর্দার হাত ধরে অভিনয় জগতে পা রেখেছিলেন রাহুল মজুমদার। এরপর বড়পর্দাতেও কাজ করেছেন তিনি।‌ তাই এই মুহূর্তে টেলিভিশনের পর্দা থেকে দূরে রয়েছেন রাহুল। তবে পুজোর আগে এক দারুণ চমক নিয়ে হাজির হলেন অভিনেতা। এবার মহালয়ায় এক বিশেষ চরিত্রে দেখা যাবে তাঁকে। 

 

 

প্রতি বছর বিভিন্ন চ্যানেলে দেবী রূপে ধরা দেন দর্শকের পছন্দের নায়িকারা। এবছর সান বাংলার তরফে থাকছে বিশেষ নিবেদন— ‘অকাল বোধন’, যেখানে পায়েল দে বহু বছর পর আবার ফিরছেন 'মহিষাসুরমর্দিনী' রূপে। কিন্তু 'মহাদেব'-এর চরিত্রে থাকছেন কোন অভিনেতা? জানা যাচ্ছে, এই চরিত্রের জন্য বেছে নেওয়া হয়েছে অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে। তাঁকে এই মুহূর্তে দর্শক দেখছেন সান বাংলার ধারাবাহিক 'আকাশ কুসুম ২'-এ। 

 

আর রাহুলকে দেখা যেতে চলেছে রামের ভূমিকায়। রামের চরিত্রে যেমন এই প্রথমবার দেখা যেতে চলেছে রাহুলকে ঠিক তেমনই মহালয়াতেও প্রথমবার কাজ করছেন অভিনেতা। এই অভিজ্ঞতা প্রসঙ্গে আজকাল ডট ইন-কে রাহুল মজুমদার বলেন, "আমার কাছে মহালয়া মানে বন্ধুদের সঙ্গে একটু লং ড্রাইভে যাওয়া। এর আগেও মহালয়ায় কাজের প্রস্তাব এসেছিল। তবে মনে হতো,আমি এই চরিত্রগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারব না। তবে এবার যখন সান বাংলার মহালয়ার প্রস্তাব এল তখন আর না করতে পারিনি। কারণ, খুব পরিচিত টিমের সঙ্গে কাজটা করেছি।"

 

রাহুল আরও বলেন, "রামের চরিত্রেও প্রথম অভিনয়। সাহস করে করেই ফেললাম। তবে বেশি কায়দা করতে গিয়ে বিপাকে পড়েছিলাম। তির ছোঁড়ার একটি দৃশ্যে পা মচকে গিয়েছিল। বেকায়দায় পড়ে গিয়েছিলাম। গোড়ালিতে চোট পেয়েছি। প্রথম কয়েকদিন খুব ব্যথা ছিল। তবে এখন ঠিকাছি।"

 

 

এদিকে, দুর্গাপুজোর ঢাক বেজে উঠেছে। চন্দন-ধূপ-আলোর আবেশে বাঙালির হৃদয়ে শুরু হয়ে গেছে দেবীপক্ষ। আর এই শুভ সূচনার দিনে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছে সেই বহুল প্রতীক্ষিত অনুষ্ঠান— মহালয়া। 

 

 

মহালয়া মানেই দুর্গাপুজোর আগমনীর সুর বেজে ওঠে। চলতি বছর ২১ সেপ্টেম্বর মহালয়া। মহালয়ার পুণ্যলগ্ন মানেই  বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর অমৃত গাঁথা। তবে সময়ের সঙ্গে সঙ্গে বাঙালিদের কাছে বদলেছে মহালয়ার ছবি। এখন টেলিভিশনের পর্দায় দর্শক দেখেন মহিষাসুর বধ। বাংলা টেলিভিশনের মহালয়ার প্রতি বরাবরই আগ্রহ দেখা যায় দর্শকের। কোন অভিনেত্রীদের দূর্গার কোন রূপে দেখা যাবে তা নিয়ে কৌতূহল থাকে তুঙ্গে। স্টার জলসায় এবার দেবী রূপে থাকছেন কোয়েল মল্লিক। জি বাংলায় দেখা যাবে ইধিকা পালকে। আর সান বাংলায় থাকছেন পায়েল দে।

 


প্রসঙ্গত, সৌম্যজিৎ আদকের আগামী ছবিতে দেখা যেতে চলেছে রাহুলকে। চার বন্ধু, গভীর বন্ধুত্ব আর শহরের বুকে মিষ্টি প্রেম। এই সবকিছু নিয়েই আসছে পরিচালক সৌম্যজিৎ আদকের আগামী ছবি 'টেক কেয়ার ভালবাসা'। ছবির চার মুখ্য চরিত্রে রাহুল মজুমদার ছাড়াও দেখা যাবে শোলাঙ্কি রায়, সৌম্য মুখোপাধ্যায় ও শ্রীমা ভট্টাচার্যকে। এছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রানা বসু ঠাকুর।‌ থাকছেন টলিপাড়ার বহু পরিচিত মুখ। চারজনের জীবনে বন্ধুত্ব-প্রেমের সমীকরণ ঠিক কেমন হবে? কার হিসাব মিলবে? কে-ই বা জীবনের অঙ্কে হিমশিম খাবে? এই নিয়েই এগোবে ছবির গল্প।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া