সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | সিরিয়াল কিলিং-এর অন্ধকার দিক দেখাবেন সৌরভ দাস? হাড় হিম করা গল্প বলবে 'বিষাক্ত মানুষ'?

নিজস্ব সংবাদদাতা | ২৬ আগস্ট ২০২৫ ১৪ : ০০Snigdha Dey

করোনা অতিমারীর সময় অনেক ছবিরই মুক্তি আটকে গিয়েছিল। যে ছবিগুলো মুক্তি পেয়েছিল তার মধ্যে অনেক ছবিই সাফল্যের মুখ দেখেনি। সেই ছবিগুলো পরবর্তীকালে মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাটফর্মে। সৌরভ দাসের 'বিষাক্ত মানুষ'-এর ক্ষেত্রেও ঠিক এই ছবিই ধরা পড়ল। ২৪ আগস্ট ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে মুক্তি পেয়েছে এই ছবিটি৷ 'বিষাক্ত মানুষ' ছবির গল্পে জায়গা পেয়েছে এক বিধ্বস্ত লেখকের জীবন৷ যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সিরিয়াল কিলারের জার্নি থেকে খুঁজে পায় তার নতুন উপন্যাসের প্রেরণা। যেখানে মিলেমিশে যায় শিল্প ও আসক্তির অন্ধকার দিক।

 

গল্পে অগ্নিভ বসু, মানসিক অশান্তি ও ব্যক্তিগত ট্রমার সঙ্গে লড়াই করা এক ব্যর্থ ঔপন্যাসিক। টানা তিনটি উপন্যাসে ব্যর্থতার পর সে খুঁজে ফেরে জীবনের এক নতুন মোড়। সেই সন্ধানেই তার সাক্ষাৎ হয় তৌফিক আসিফের সঙ্গে। তিনি একজন নেক্রোফিলিক সিরিয়াল কিলার এবং মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দি। অদ্ভুত এই সম্পর্ক কি অগ্নিভকে এনে দেবে তার কাঙ্ক্ষিত শ্রেষ্ঠ উপন্যাস? প্রকাশক-সহযোগী রুক্মিণীর সঙ্গে তার সম্পর্কই বা কোন পথে এগোবে? আর তৌফিকের জীবনের অন্ধকার অধ্যায়গুলোই বা কতটা ভয়াবহ?

ছবিতে অভিনয় করেছেন সৌরভ দাস, শুভম, রূপসা চট্টোপাধ্যায়, অনাংশা বিশ্বাস, সুমনা দাস, যুধাজিৎ সরকার, রানা বসু ঠাকুর, জিনা তরফদার, পলাশ হক ও বিমল গিরি৷ এই ছবিতে সৌরভ ঔপনাসিকের চরিত্রে অভিনয় করেছেন৷ রূপসাকে দেখা গিয়েছে একজন প্রকাশকের চরিত্রে৷ যুধাজিৎকে দেখা গিয়েছে পুলিশ অফিসারের চরিত্রে।

 

 

 

 

 

সোনম মুভিজের ব্যানারে এই ছবিটির পরিচালনা করেছেন সানি রায়৷ গল্প, চিত্রনাট্য ও সংলাপের দায়িত্বে সঞ্জীব বন্দ্য়োপাধ্যায়, সান্তনু মুখোপাধ্যায়া৷ সঙ্গীত প্রযোজনা করেছেন দীপ্তার্ক বোস, সানি রায়৷ গানের কথা লিখেছেন নীলাঞ্জন মন্ডল ও সানি রায়৷ গেয়েছেন দীপ্তার্ক বোস, অঞ্জন বন্দ্যোপাধ্যায় ও পরিচালক সানি রায়। বড়পর্দার পর এবার ওটিটিতে দর্শকের নজর কাড়তে আসছে এই সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার ছবিটি।

 

আরও পড়ুন: ১০ বছর পর ছোটপর্দায় ফিরলেন সব্যসাচী চক্রবর্তীর বোন পাপিয়া সেন, কোন ধারাবাহিকে দেখা যাবে ক্যানসার-জয়ী অভিনেত্রীকে?

 

প্রসঙ্গত, কয়েক মাস আগেই যিশু ও সৌরভ তাঁদের নতুন যাত্রা অর্থাৎ প্রযোজনা সংস্থা শুরু করলেন। নাম রেখেছেন 'হোয়াই সো সিরিয়াস'। এই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন পরিচালক মহেশ ভাটও। শুধু বাংলা নয়, এই প্রযোজনা সংস্থা কাজ করবে সর্বভারতীয় স্তরেও। জানা যাচ্ছে, ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার প্রথম ছবির পরিকল্পনা শেষ। 

 


ছবি, ওটিটি প্রজেক্ট, মিউজিক ভিডিও সবকিছুই থাকবে তাঁদের প্রযোজনায়। নতুনদের সুযোগ দেওয়ার কথাও ভাবছেন দুই তারকা। আজকাল ডট ইন-কে সৌরভ বলেন, "ঋতুপর্ণ ঘোষ যিশুদার পথপ্রদর্শক ছিলেন‌। তাঁর কৃতির ছাপ তো আর প্রযোজনায় পাব না। কিন্তু আরও একজন খ্যাতিমান মানুষ হলেন মহেশ ভাট। আমাদের প্রযোজনায় তাঁকে পুরনো আঙ্গিকে ফিরে পাবেন দর্শক। বলা যেতে পারে, আমাদের প্রযোজনা সংস্থা হাত ধরে প্রথমবার টলিউডে কাজ করছেন মহেশ ভাট।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া