সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | এবার পরিচালকের আসনে যিশু সেনগুপ্ত! মুখ্য ভূমিকায় কোন নায়ক-নায়িকা? 

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: স্নিগ্ধা দে ২৬ আগস্ট ২০২৫ ১২ : ৫৪Snigdha Dey

এবার পরিচালকের আসনে যিশু সেনগুপ্ত। দুর্গাপুজোর প্রায় এক মাস বাকি, তার আগেই পুজোর গান নিয়ে আসছে যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের প্রযোজনা সংস্থা 'হোয়াই সো সিরিয়াস'। যেখানে পরিচালনার আসনে রয়েছেন যিশু সেনগুপ্ত। ইন্দ্রদীপ দাসগুপ্তের সুর অন্তরা মিত্রর কন্ঠে শোনা যাবে পুজোর গান 'দুগ্গা মা এসেছে'। গানটির কথা লিখেছেন প্রসূন। এই গানে প্রধান মুখ হিসাবে রয়েছেন অভিনেত্রী দর্শনা বণিক। এছাড়াও থাকছেন ইন্দ্রাশিস রায় ও রাহুল মজুমদার।

ইতিমধ্যে গানের শুটিং শেষ, প্রকাশ্যে এসেছে অভিনেত্রী দর্শনা বণিকের প্রথম ঝলক। প্রথম ঝলকেই অভিনেত্রীকে দেখা গিয়েছে লাল শাড়িতে পুজোর লুকে। কয়েক মাস আগেই যিশু সেনগুপ্ত ও সৌরভ দাসের প্রোডাকশন হাউজ 'হোয়াই সো সিরিয়াস' এর ঘোষনা করা হয়েছিল। এবার তাঁদের প্রযোজনাতে এই প্রথম প্রজেক্ট আসছে 'দুগ্গা মা এসেছে'।


যিশু সেনগুপ্তর কথায়, "পুজো আমাদের কাছে রিইউনিয়নের মতো। গোটা পাড়াটাই যেন একটা পরিবারের মতো হয়ে ওঠে৷ বন্ধুত্ব, প্রেম, খুনসুটি সব রকমের আবেগ মিলেমিশে যায় উৎসবকে কেন্দ্র করে। এই মিউজিক ভিডিওর মাধ্যমে সেরকম একটা গল্প বলতে চেয়েছি।"

 

অন্যদিকে সৌরভ দাসের কথায়, "আমাদের প্রোডাকশন হাউস থেকে ভাল সিনেমা, ভাল গান, ভাল ওয়েবসিরিজ বানানো হবে। শুধু সিনেমা নয়, এন্টারটেনমেন্টের সমস্ত ধরনের প্রজেক্ট আমরা তৈরি করব। দর্শকের কাছে ভাল প্রজেক্ট উপহার দেব। আরও অনেক প্রস্তুতি চলছে, সেগুলো ক্রমশ প্রকাশ্য। আশা করছি, পুজোর এই গান সবার মন ছুঁয়ে যাবে।"


কয়েক মাস আগেই যিশু ও সৌরভ তাঁদের নতুন যাত্রা অর্থাৎ প্রযোজনা সংস্থা শুরু করলেন। নাম রেখেছেন 'হোয়াই সো সিরিয়াস'। এই প্রযোজনা সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন পরিচালক মহেশ ভাটও। শুধু বাংলা নয়, এই প্রযোজনা সংস্থা কাজ করবে সর্বভারতীয় স্তরেও। জানা যাচ্ছে, ইতিমধ্যেই প্রযোজনা সংস্থার প্রথম ছবির পরিকল্পনা শেষ। 

 

আরও পড়ুন: প্লুটোর মৃত্যু ভাবাচ্ছে দর্শককে, ধারাবাহিকে আত্মহত্যা দেখানো কতটা ঠিক? কী বললেন পর্দার মা, মালবিকা সেন? 


ছবি, ওটিটি প্রজেক্ট, মিউজিক ভিডিও সবকিছুই থাকবে তাঁদের প্রযোজনায়। নতুনদের সুযোগ দেওয়ার কথাও ভাবছেন দুই তারকা। আজকাল ডট ইন-কে সৌরভ বলেন, "ঋতুপর্ণ ঘোষ যিশুদার পথপ্রদর্শক ছিলেন‌। তাঁর কৃতির ছাপ তো আর প্রযোজনায় পাব না। কিন্তু আরও একজন খ্যাতিমান মানুষ হলেন মহেশ ভাট। আমাদের প্রযোজনায় তাঁকে পুরনো আঙ্গিকে ফিরে পাবেন দর্শক। বলা যেতে পারে, আমাদের প্রযোজনা সংস্থা হাত ধরে প্রথমবার টলিউডে কাজ করছেন মহেশ ভাট।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া