সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | প্রিয়দর্শনকে 'মৃত' ভেবে বিরাট ভুল মিকা সিং-এর! পৈতৃক সম্পত্তিতে কতটা ভাগ পেলেন সোহা আলি খান?

সংবাদসংস্থা মুম্বই | ২৬ আগস্ট ২০২৫ ১২ : ২৩Snigdha Dey

টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


মিকার বিরাট ভুল! 


সম্প্রতি, মুম্বই সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রখ্যাত পরিচালক প্রিয়দর্শন জানিয়েছেন, সিক্যুয়েল বানানো তাঁর বিশেষ পছন্দ নয়। তবুও প্রযোজকদের দীর্ঘদিনের অনুরোধেই তিনি হাত দিয়েছেন হেরা ফেরি ৩–তে। তাঁর কথায়—“আমি সাধারণত নিজের ছবির সিক্যুয়েল বানাতে চাই না, ওটাই আমার কাজের ধারা নয়। তবে হেরা ফেরি ৩ করব, কারণ প্রযোজকরা অনেক দিন ধরে অনুরোধ জানাচ্ছিলেন।” তাঁর এই বক্তব্যকে ঘিরে নানা চর্চা চলছে সমাজমাধ্যমে। এর মধ্যেই মিকা সিং-এর এক মন্তব্যে ঝড় উঠেছে নেটপাড়ায়। মিকা, প্রিয়দর্শনের অবসরের খবরকে তাঁর মৃত্যুর খবর ভেবেছিলেন। তাই 'ওম শান্তি' কমেন্ট করেন তিনি। যার ফলে নেটিজেনদের মধ্যে তুমুল চর্চা চলছে। সঙ্গে মিকাকে কটাক্ষ করতেও ছাড়ছেন না নেটিজেনরা।

 

চটে লাল সুনীল


একটি ভিডিও এখন সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে সুনীল এক অনুষ্ঠান মঞ্চে ক্ষিপ্ত হয়ে একজন শিল্পীকে তাঁর খারাপ নকল করার জন্য বকাঝকা করছেন। ভিডিওটিতে স্পষ্ট হয়েছে, এটি ভোপালের একটি অনুষ্ঠানের ঘটনা, যদিও অনুষ্ঠানের সঠিক তারিখ এখনও জানা যায়নি। সুনীল ক্ষিপ্ত হয়ে বলেন, "তখন থেকে এই লোকটা আলাদা আলাদা সব ডায়ালগ বলে চলেছে, যা আদৌ আমার নয়। আমি এত খারাপ নকল কখনও দেখিনি। যখন সুনীল শেট্টি কথা বলে, তখন সে পুরুষের মতো বলে... এই লোকটি বাচ্চাদের মতো কথা বলছিল। তাই যখন তুমি নকল করবে, তখন ভালভাবে করো... খারাপ নকল করবে না।"। সুনীল অসন্তোষ প্রকাশ করার পর, মিমিক্রি আর্টিস্ট সুনীলের কাছে ক্ষমাও চান। সেই ব্যক্তিকে কাচুমাচু মুখে বলতে শোনা যাচ্ছে, "ক্ষমা করবেন স্যার, আমি আপনাকে নকল করার চেষ্টা করছিলাম না।" তা শুনে সুনীল বলে ওঠেন, "ভুলেও চেষ্টা করবে না। এখনও সুনীল শেট্টি হতে তোমার অনেক সময় লাগবে। এভাবে মাথার পিছনে ঝুঁটি বাঁধলেই হয়ে যায় না!" সুনীলের এই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই আবারও নেটিজেনদের মধ্যে তুমুল বিতর্ক তৈরি হয়েছে।

 

আরও পড়ুন: দাম্পত্যের ৩৭ বছর পর ঠিক কী কারণে বিয়ে ভাঙছে গোবিন্দা-সুনীতার? সত্যিটা সামনে এনে কী জানালেন অভিনেতার আইনজীবী?

 

সোহার পতৌদি-মালিকনা


১২০০ কোটি টাকার এই প্রাসাদপ্রমাণ পৈতৃক বাড়ির মালিকানা পেতে ফের আবেদন করেছেন সইফ আলি খান। এই বাড়িকে হোটেল হিসেবে ভাড়া দিয়ে গিয়েছিলেন অভিনেতার প্রয়াত বাবা মনসুর আলি খান পতৌদি। এই ১২০০ কোটি টাকার বিপুল সম্পত্তির মধ্যে নাকি খুব সামান্য অংশই পাবেন সোহা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, এই প্যালেসের মধ্যেই একটি দুই কামরার ‘অ্যাপার্টমেন্ট’ রয়েছে। এই অংশ আগে ‘জেনারেটর রুম’ হিসেবে ব্যবহৃত হত।অভিনেত্রীর কথায়, “আগে যেটা ‘জেনারেটর রুম’ ছিল, সেটাই আমার ভাগে। সৌভাগ্যবশত, খুব কম সময়ের জন্য সেখানে একটি হোটেল ছিল, সেই হোটেল কর্তৃপক্ষ আমাদের পতৌদি প্যালেসের দেখভাল করতেন। আমার বাবা-মা সেই জেনারেটর রুমে থাকতে শুরু করেছিলেন তখন। আমার কিন্তু মনে হয়, এই সম্পত্তি বেশ ভালই।"

 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া