সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অর্পিতা দাস | ২৬ আগস্ট ২০২৫ ০৯ : ২৫Snigdha Dey
২০১৮ সালে ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী পাপিয়া সেন। তবে সেই মারণ রোগকে জয় করে আবার বহু বছর পর পর্দায় দেখা গেল তাঁকে। লীনা গঙ্গোপাধ্যায়ের লেখার মাধ্যমে জি বাংলার নতুন ধারাবাহিক 'কনে দেখা আলো'য় ঠাম্মির চরিত্রে ফিরলেন অভিনেত্রী পাপিয়া সেন। অভিনেত্রীর আরও দুটি পরিচয় সব্যসাচী চক্রবর্তীর বোন এবং পরিচালক রাজা সেনের স্ত্রী।
স্বামীর ছবির ক্ষেত্রে ক্যামেরার পিছনেও কাজ করেছেন তিনি। তবে এতদিন পর আবার ছোটপর্দায় ফিরে দারুণ খুশি পাপিয়া সেন। এত বছর পর ছোটপর্দায় ফিরে সহ অভিনেতা-অভিনেত্রীদের থেকে যে এই সম্মান এবং ভালবাসা পাবেন তা নাকি আশা করেননি পাপিয়া সেন। এমনকী এত বছর পরও তাঁর জন্য দর্শকের ভালবাসা অটুট। শেষবার লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক 'চোখের তারা তুই'তে অভিনয় করেন পাপিয়া সেন। এত লম্বা বিরতির পর আবার লীনা গঙ্গোপাধ্যায়ের লেখাতে ফেরা তাঁর, এটাই যেন অন্যতম ভাল লাগার জায়গা পাপিয়া সেন এর ক্ষেত্রে। পুরনো শিল্পী এবং কলাকুশলীদের ফিরে পেয়ে দারুণ অনুভূতি অভিনেত্রীর। এত বছর পর পুরনো ফেলে আসা জায়গায় ফিরতে পেরে আরও ভাল আছেন তিনি।
উল্লেখ্য, সব্যসাচী চক্রবর্তী স্ত্রী মিঠু চক্রবর্তীও ক্যানসারে আক্রান্ত হন। তবে এখন তিনি সুস্থ হয়ে আবার কাজে ফেরার ভাবনা চিন্তা করছেন। পাপিয়া সেন জানান,তিনি ধীরে ধীরে সুস্থ হওয়ার পর দাদা ও বউদি মিঠু চক্রবর্তীর সঙ্গে দেশ-বিদেশের বিভিন্ন জায়গা ঘুরেছেন। এবার বউদির অসুস্থতার পর তাঁর পাশে একইভাবে থাকছেন তিনি। চক্রবর্তী পরিবারে যেকোনও খারাপ সময়ে একে অপরের পাশে থেকেছেন সব সময়। শুধুই যখন সম্পর্কে দূরত্ব, এমন এক কঠিন সময় যেন এই পরিবার এক অন্যতম উদাহরণ।
নিজের মনের জোর এবং কাছের মানুষদের ভালবাসায় এভাবেই সুস্থ হয়ে উঠেছেন পাপিয়া সেন। তবে শুধুমাত্র ক্যানসারের কারণে নয়, একসময় মেয়ের দুই যমজ সন্তানকে একা হাতে সামলেছেন এই অভিনেত্রী। আনন্দে তাদের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন। এই সেই সময় স্বেচ্ছায় বিরতি নেন তিনি। এরপরেই মারণ রোগে আক্রান্ত হন অভিনেত্রী। পাপিয়া সেনের কথায়, "যখন এই রোগের কথা জানতে পারি তখন মনে হয় এটাই আমার শেষ। কিন্তু আবার এটাও ভাবি যে এত তাড়াতাড়ি কোনওকিছু শেষ হতে পারে না। অনেক সময় মনে হয়েছে আর পারছি না আর হয়তো এগোতে পারব না। কিন্তু এই ভাবনাকে প্রশ্রয় না দিয়ে জীবনী শক্তি আমাকে এগিয়ে নিয়ে গিয়েছে। আমি এখন সম্পূর্ণ সুস্থ। পর্দা থেকে দূরে থাকলেও রাজার ছবির সঙ্গে নানা ভাবে যুক্ত থেকেছ। বিশেষ করে হিসেবের দিকটা খেয়াল রাখতাম, যা অত্যন্ত কঠিন কাজ। উপভোগ করেছি সবটা।"
তিনি আরও বলেন, "জীবনে ওঠা-পড়া তো থাকবেই, ব্যক্তিগত জীবন থেকে কর্ম ক্ষেত্রে এসবটাই দেখেছি। তবুও এগিয়ে যাওয়া থামালে চলবে না। এত বছর পর এই জায়গায় ফিরে আমি যে এত ভালবাসা পাচ্ছি, মাঝে মধ্যে ভাবি আমি কি এর যোগ্য? মানুষ আজও আমায় মনে রেখেছেন। যখন তাঁরা জানতে পারেন আমি 'কনে দেখা আলো' ধারাবাহিকের মাধ্যমে আবার ছোটপর্দায় ফিরছি আমাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন। আমি সত্যিই এত ভালবাসা আশা করিনি। এখানে আমি একটি মিষ্টি ঠাম্মির চরিত্রে অভিনয় করছি। লাজবন্তীর পাশে থাকতে দেখা যাবে এই ঠাম্মিকে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি