সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Bollywood actor Kartik Aaryan in talks with SherShaah director Vishnuvardhan for a Zombie film

বিনোদন | রণবীর সিংয়ের সঙ্গে জোম্বি-লড়াইয়ে এবার নামছেন কার্তিক আরিয়ান! বলিউডের এই ভূতুড়ে ছবির পরিচালক কে জানেন?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৫ আগস্ট ২০২৫ ১৯ : ৪৪Rahul Majumder

কার্তিক আরিয়ানের ঝুলিতে এবার একের পর এক বড়সড় প্রজেক্ট। ‘ভুলভুলাইয়া ৩’-এর বিশাল সাফল্যের পর যেন আরও হিসেবি পথ ধরেছেন কার্তিক আরিয়ান। একের পর এক ভিন্ন ধারার ছবিতে নাম লিখিয়ে তিনি এখন বলিউডের অন্যতম চর্চিত মুখ। বর্তমানে তাঁর হাতে রয়েছে দুটি বড় প্রজেক্ট — সমীর বিদ্বানস পরিচালিত ‘তু মেরি মেঁ তেরা মেঁ তেরা তু মেরি’ এবং অনুরাগ বসুর একটি নামহীন প্রেমকাহিনি — দু’টিই মুক্তি পাবে ২০২৬ সালে। এর পর সরাসরি ঝাঁপ দেবেন ‘নাগজিলা’ ছবিতে, মৃগদীপ সিং লাম্বা পরিচালিত এক অদ্ভুতুড়ে এন্টারটেইনারে।সামনে রয়েছে ‘নাগজিলা’—মৃগদীপ সিং লাম্বা পরিচালিত এক ক্রিয়েচার কমেডি। মার্চ ২০২৬-এ শুরু করার কথা ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’, যেটি পরিচালনা করছেন ‘চক দে ইন্ডিয়া’-খ্যাত শিমিত আমিন।

এবার সামনে এলো নতুন খবর—কার্তিক নাকি প্রাক পাকা আলোচনা সেরে ফেলেছেন ‘শেরশাহ’ পরিচালক বিষ্ণুবর্ধনের সঙ্গে এক বিশেষ ছবির জন্য।

 

 

সূত্রের খবর, কার্তিক অনেকদিন ধরেই একটা জোম্বি-ভিত্তিক ছবি করতে চাইছিলেন। সেই সময়ই সামনে আসেন বিষ্ণুবর্ধন। পরিচালক নাকি লিখেছেন এক ইউনিক জোম্বি ফিল্ম, যার দুনিয়া দেখে মুগ্ধ কার্তিক। অভিনেতা ইতিমধ্যেই প্রজেক্টে সবুজ সংকেত দিয়েছেন। জুলাই ২০২৬-এ নাকি ছবির শুটিং শুরু হওয়ার সম্ভাবনা।

তবে এখনো চূড়ান্ত কাগজপত্র বাকি। সূত্রের দাবি—“জুলাই অনেক দূরে, কিন্তু আপাতত কার্তিকের ক্যালেন্ডারে বিষ্ণুবর্ধনের ছবিটি স্লট করা আছে। কার্তিক সবসময় সেটে কাজ করতে ভালবাসেন। তাই চিত্রনাট্য পড়া আর পরিচালকদের সঙ্গে মিটিং চালিয়ে যাচ্ছেন। নিজের টিমের সঙ্গে মিলে শক্তিশালী লাইনআপ দাঁড় করাচ্ছেন।”

 

ছবির সঠিক ঘরানা এখনও কনফার্ম হয়নি, তবে গুঞ্জন উঠেছে এটি একটি থ্রিলার মুড়ে জোম্বি সাগা। কাজের সূচি অনুযায়ী—২০২৫ সালের নভেম্বরের মধ্যে অনুরাগ বসুর লাভ স্টোরি শেষ করবেন কার্তিক। তার পর ‘নাগজিলা’ এবং ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’। পাশাপাশি আরও দু’টি ছবির জন্য কথাবার্তা চলছে।
মজার ব্যাপার, শুধু কার্তিক নয়—রণবীর সিংও নাকি জয় মেহতার সঙ্গে এক জোম্বি ছবির ব্যাপারে আলোচনা করছেন, যা ২০২৬-এর দ্বিতীয়ার্ধে শুরু হতে পারে, ‘ডন ৩’ শেষ করার পর।

বলিউডে জোম্বি ঘরানা যে জমজমাট হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না!

প্রসঙ্গত, কার্তিক হাত মিলিয়েছেন বলিউডের খ্যাতনামা পরিচালক শিমিত আমিনের সঙ্গে, যিনি ‘অব তক ছাপ্পান’, ‘চক দে! ইন্ডিয়া’ ও ‘রকেট সিং: সেলসম্যান অফ দ্য ইয়ার’-এর মতো সব ছবির জন্য বিখ্যাত। প্রযোজনার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, প্রায় এক বছর ধরে কার্তিক ও শিমিত একসঙ্গে কাজের জন্য নানা আইডিয়া নিয়ে আলোচনা করছিলেন। তখনই কার্তিককে ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-র গল্প শোনান শিমিত, আর তাতেই মুগ্ধ হয়ে যান কার্তিক।


সূত্র আরও জানায়, শিমিত আমিন ইতিমধ্যেই ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-র জন্য এক টানটান চিত্রনাট্য চূড়ান্ত করেছেন। ২০২৬-এর প্রথমার্ধে ক্যামেরা অন হবে। গল্প শোনামাত্র কার্তিক ছবিতে রাজি হয়ে যান। ছবির শুটিং হবে ভারত ও মরক্কোতে — মরক্কোর লোকেশন রেকিও ইতিমধ্যে সম্পূর্ণ।

সত্য ঘটনার প্রেক্ষাপটে তৈরি ‘ক্যাপ্টেন ইন্ডিয়া’-য় কার্তিককে দেখা যাবে এক এয়ারফোর্স পাইলটের চরিত্রে — যা তাঁর কেরিয়ারের অন্যতম গম্ভীর ও দেশাত্মবোধক চরিত্র হতে চলেছে। মার্চ থেকে জুলাই ২০২৬-এর মধ্যে শুটিং শেষ করে ২০২৭-এর প্রথমার্ধে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া