সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: স্নিগ্ধা দে ২৫ আগস্ট ২০২৫ ১৭ : ৪৯Snigdha Dey
বর্তমানে বিচ্ছেদ প্রসঙ্গে ফের চর্চায় উঠে এসেছেন গোবিন্দা ও সুনীতা আহুজা। তাঁদের বিচ্ছেদের মামলা হলেও নাকি এখন সব মিটমাট হয়ে গিয়েছে, এমনটাই খবর এসেছে। এসবের মাঝেই ফের বিস্ফোরক সুনীতা। তবে গোবিন্দা কিংবা তাঁর বৈবাহিক জীবন নিয়ে নয়। ছেলে যশবর্ধন আহুজার বলিউড ডেবিউ নিয়ে সরব তিনি।
বর্তমানে 'সাইয়ারা' জ্বরে কাঁপছে গোটা দেশ। অহন পাণ্ডে ও অনিত পাড্ডার এই ছবি সাড়া ফেলে দিয়েছে বিনোদন জগতে। বর্তমানে সিনেমাহলে গিয়ে সিনেমা দেখার অভ্যাস এবং ইচ্ছে দুই-ই হারিয়েছেন দর্শক। কবে ওটিটিতে আসবে পছন্দের ছবিটি সেই অপেক্ষায় দিন গোনেন অনেকেই। তবে এই হিসেবটা 'সাইয়ারা'র ক্ষেত্রে তেমনভাবে মেলেনি। পর্দায় 'কৃষ কাপুর' ও 'বাণী বত্রা'কে দেখতে ভিড় জমিয়েছিলেন দর্শক। মোহিত সুরির পরিচালনায় 'সাইয়ারা' ছবিতে অহন ও অনিতের রসায়ন দেখে চোখ ফেরাতে পারেননি দর্শক। এবার এই জুটিকে খুব তাড়াতাড়ি ওটিটির পর্দায় পেতে চলেছেন দর্শক। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে খবর, ১২ সেপ্টেম্বর নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে এই ছবিটি।
'সাইয়ারা' মুক্তির পর অনেক বিতর্ক তৈরি হয়েছিল। এক নেটিজেন লিখেছিলেন 'যশবর্ধন এত হ্যান্ডসাম, সাইয়ারায় ওকেই নায়ক করা উচিৎ ছিল।' সম্প্রতি মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে সুনীতা আহুজা এই মন্তব্যের জবাব দিতে গিয়ে বলেন, "আমিও শুনেছি এমন অনেক কথা। আসলে ওঁরা সবাই যশের শুভাকাঙ্ক্ষী। কিন্তু আমার ছেলে সাইয়ারার থেকে অনেক ভাল ছবিতে অভিনয় করতে চলেছে।"

পরিচালক সাই রাজেশের তেলুগু ছবি 'বেবি'র হিন্দি রিমেকের মাধ্যমে অভিনয়ে অভিষেক হওয়ার কথা যশবর্ধনের। মায়ের চোখে যে ছেলেই সেরার সেরা তা নিজের এই মন্তব্যের দ্বারা আরও একবার প্রমাণ করলেন সুনীতা।
ওই সাক্ষাৎকারে সুনীতা, রবিনা ট্যান্ডনের মেয়ে রাশা থাদানিকে নিয়েও কথা বলেন। তাঁর কথায়, "রাশা আমার ছেলের বন্ধু। ওর ছবি সিনেমাহলে গিয়ে দেখেছিলাম। তবে সামনাসামনি কখনও দেখা হয়নি আমাদের। রবিনা আমার সঙ্গে যোগাযোগ করেছিল যখন ওর মেয়ের ডেবিউ হয়। কিন্তু সেই সময় জয়পুরে ছিলাম, তাই আসতে পারিনি। রাশাকে পর্দায় দেখে মনে হচ্ছিল রবিনার ছোটবেলাকে দেখছি। বলিউডে নতুন মুখ যাঁরা আসছেন, যেসব বাচ্চারা নিজের পরিচিতি গড়ে তুলছে, তাদের সবার জন্য শুভকামনা। সবাই যেন নিজ নিজ ক্ষেত্রে খুব সফল হয়।"
প্রসঙ্গত, গোবিন্দা-সুনীতার বিচ্ছেদের সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে গোবিন্দার আইনজীবী ললিত বিন্দ্রা পুরো বিষয়টিকেই গুজব হিসেবে উড়িয়েছেন। মুম্বই সংবাদমাধ্যমকে তিনি বলেন, "এই বিষয়ে আদালতে কোনও মামলা নেই। সব নিষ্পত্তি হয়ে গিয়েছে। অযথা পুরোনো বিষয়কে তুলে আনা হচ্ছে।" গোবিন্দা-সুনীতার এক ঘনিষ্ঠ সূত্র মুম্বই সংবাদমাধ্যমকে জানিয়েছে, গণেশ চতুর্থীতে সব জল্পনার অবসান হয়ে যাবে। আবার দু'জনকে নাকি এক ফ্রেমে দেখা যাবে।
অন্যদিকে, গোবিন্দার ম্যানেজার শশীর কথায়, "প্রতিটি দম্পতির মধ্যেই কিছু মনোমালিন্য থাকে। এগুলি সব পুরোনো কথা, যা এখন মশলা মিশিয়ে নিজেদের স্বার্থে নেটিজেনরা ব্যবহার করার চেষ্টা করছে।"
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি