সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Tollywood News: Anjan Dutta Calls Out Half-Price Behavior at Concert in Playful Social Media Post

বিনোদন | সুমন-অঞ্জনের অনুষ্ঠান অর্ধেক দেখে টিকিটের অর্ধেক টাকা দিলেন নামী পরিচালক? জানামাত্রই ‘হাফ টিকিট’ কটাক্ষ ‘বেলা বোস’-এর প্রেমিকের?

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: রাহুল মজুমদার ২৫ আগস্ট ২০২৫ ১৭ : ২২Rahul Majumder

প্রায় দেড় দশকের দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে সম্প্রতি। বাংলা আধুনিক সংগীতের দুই মহীরুহ—কবীর সুমন ও অঞ্জন দত্ত ফের একসঙ্গে উঠেছিলেন এক মঞ্চে। একসঙ্গে।  কনসার্টের নামই আবেগের ইঙ্গিত ছিল— ‘অনেক দিন পর’। গত ২২ আগস্ট, ২০২৫ কলকাতার কলামন্দিরে অনুষ্ঠিত হয়েছিল এই প্রায় ঐতিহাসিক আয়োজন।

বাংলা গানের দুই ধারার দুই মুখ—একদিকে সুমনের নিরীক্ষাধর্মী গান, অন্যদিকে অঞ্জনের কাব্যিক-নগরজীবনের সুর—ফের একবার একই মঞ্চে মিলিত হয়েছে। নয়ের দশক থেকে শুরু করে নতুন সহস্রাব্দের গোড়ায়, তাঁদের গানের মধ্যে দিয়ে বেড়ে উঠেছে এক প্রজন্ম। তাই এই যুগলবন্দি ঘিরে দর্শক-শ্রোতার আগ্রহ ছিল তুঙ্গে। তারই ফলাফল ছিল কানায় কানায় পূর্ণ প্রেক্ষাগৃহ। অনুষ্ঠানে যেমন ছিল নস্টালজিয়ার ছোঁয়া, আবার পাশাপাশি ছিল নতুন কিছু চমকও। কলকাতার বিভিন্ন সাংস্কৃতিক মহলও প্রায় একমত—প্রায় ১৫ বছর পর দুই বাংলা গানের কিংবদন্তি একসঙ্গে মঞ্চে, এ যেন ইতিহাসের পুনর্জাগরণ।

তবে এর মধ্যেই খানিক তাল কেটেছে একটি ঘটনা। এই অনুষ্ঠানের পর গতকাল ফেসবুকে একটি ছোট্ট অথচ রহস্যময় পোস্ট করেছেন অঞ্জন দত্ত। রহস্যময় হলেও তা অর্থবহ। কী সেই পোস্ট?  


“হাফ চকোলেট এর পর হাফ টিকিট 
কলকাতায় দিব্যি করে খাচ্ছে!”

 

এ প্রসঙ্গে অঞ্জন দত্তকে যোগাযোগ করার চেষ্টা করে হয়েছিল। তাঁর ফোন বেজে গিয়েছে। তবে এই অনুষ্ঠানের আয়োজকদের সূত্রে খবর, এক নামী পরিচালক নাকি এই অনুষ্ঠান দেখতে এসেছিলেন। সঙ্গে ছিলেন তাঁর ‘বন্ধু’ও। কিন্তু অনুষ্ঠানের মাঝে বিরতির সময় তিনি প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে যান। তখন তাঁর কাছে টিকিটের মূল্য চাওয়া হয় আয়োজকদের তরফে। তখন নাকি জবাবে সেই পরিচালক জানান, তিনি যখন অর্ধেক অনুষ্ঠান দেখেছেন, তাই অর্ধেক টিকিটের দাম দেবেন! আর ঠিক সেটাই নাকি করেছেন তিনি। অর্থাৎ অনুষ্ঠানের দামি টিকিট কিনে মাঝপথে উঠে আসার জন্য সেই টিকিটের মাত্র অর্ধেক মূল্য আয়োজকদের হাতে ধরিয়েছেন! আর এতেই নাকি বেজায় চটেছেন অঞ্জন। 

 

কানাঘুষো, সেই পরিচালক একটা সময় নাকি অঞ্জনেরও কাছের মানুষ ছিলেন। তবে সেই তাল কেটেছে। স্বভাবতই ওই পরিচালকের এহেন কাণ্ডে মর্মাহত এবং ঈষৎ ক্ষুব্ধ অঞ্জন। তারই ফলাফল নাকি ফেসবুকে বেলা বসের প্রেমিক এর এই পোস্ট! অঞ্জন দত্ত যদিও পোস্টের বার্তা বাক্স অফ করে দিয়েছেন, তবু তার মধ্যেই বেশ কিছু ধারালো কমেন্ট এসে জড়ো হয়েছে সেই পোস্টে। একজন লিখেছেন, “এই ব্যাপারটা কি কলকাতার নতুন ট্রেন্ড? পুরো শো দেখেননি বলে অর্ধেক টাকা দেওয়া? ছি ছি।” নজর কেড়েছে আরও এক নেটপাড়ার সদস্যের বার্তা – “হাফ টিকিট বলে সত্যি কিছু নেই!” 

 

 

সুমন-অঞ্জনের যুগলবন্দি যেখানে ইতিহাস হয়ে রইল, সেখানে ‘হাফ টিকিট’ কাণ্ড এক তিক্ত স্মৃতি হিসেবেই থেকে যাবে।

 

এবার যিনি বুঝবেন তিনি-ই বুঝবেন!


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া