সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: রাহুল মজুমদার ২৫ আগস্ট ২০২৫ ১৫ : ৩৫Rahul Majumder
এক সময়ের জনপ্রিয় তারকা দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশীদ মিথিলার একমাত্র কন্যা আইরা তেহরিম খান এখন থেকেই শো-বিজে নিজের পরিচয় তৈরি করে নিচ্ছেন। যদিও মা–বাবা আজ আলাদা পথে হাঁটেন, তবুও আইরাকে ঘিরে দুজনের বন্ধুত্বপূর্ণ সমর্থন চোখে পড়ার মতো।
প্রথমে মায়ের সঙ্গে, এবার বাবার পাশে। মা মিথিলার সঙ্গে ইতিমধ্যেই একটি বিজ্ঞাপনে অভিনয় করে তাক লাগিয়েছিলেন আইরা। তার আত্মবিশ্বাস, এক্সপ্রেশন আর স্বাভাবিক অভিনয় দেখে মুগ্ধ হয়েছিলেন দর্শক। এবার বাবার সঙ্গেও হাজির হলেন তিনি— একটি টুথপেস্টের বিজ্ঞাপনে। ক্যামেরার সামনে তাহসানের মতোই সাবলীলভাবে নিজেকে উপস্থাপন করেছেন আইরা।
বিজ্ঞাপনে আইরার এই উপস্থিতি দেখে নেটিজেনরা লিখেছেন— “এভাবে চালিয়ে গেলে এই ইন্ডাস্ট্রিতে বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবে এই মেয়ে।” কেউ বা লিখেছেন, ‘নতুন নায়িকা’অন্যদিকে, গান থেকে বাদ্যযন্ত্র বাজানো— ছোটবেলা থেকেই শিল্পীসুলভ প্রতিভায় ভরপুর আইরা। বাবার সঙ্গে গান গাওয়ার মুহূর্ত কিংবা বাদ্যযন্ত্র বাজানোর ক্লিপ তাহসান প্রায়ই শেয়ার করেন সামাজিক মাধ্যমে।
সব মিলিয়ে স্পষ্ট, আলো-ঝলমলে শো-বিজে ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র হয়ে উঠতে চলেছেন ছোট্ট আইরা। আইরা ছোটবেলা থেকেই বাবা তাহসানের সঙ্গে গান করেন। বাদ্যযন্ত্রও বাজাতে জানেন। সেই মুহূর্তগুলো তাহসান দু-একবারসামাজিকমাধ্যমেও শেয়ারও করেছেন।
চলতি বছরের জানুয়ারি মাসে গোটা বাংলাদেশ জুড়ে আলোচনার কেন্দ্রে ছিল তাহসান খানের দ্বিতীয় বিয়ে আর নতুন বউ। তাহসানের দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদ।সকলকে চমকে দিয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন মিথিলার প্রাক্তন স্বামী। মেয়ে র বয়স এখন ১১, নতুন করে নিজের জীবনটা গুছিয়ে নিলেন গায়ক-অভিনেতা।প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ের পড়বার সময় থেকে মিথিলার সঙ্গে প্রেম তাহসানের, ২০০৬ সালের ৭ অগস্ট ভালোবেসে মিথিলাকে বিয়ে করেছিলেন গায়ক। কিন্তু ১১ বছর পর ঘর ভাঙে দুজনের। ২০১৭ সালে বিবাহবিচ্ছেদ হয় তাঁদের।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি