শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Top entertainment stories of Bollywood

বিনোদন | ভাল-বাসায় কবে গৃহপ্রবেশ রণবীর-আলিয়ার? ‘হেরা ফেরি ৩’র পরেই অবসর নিচ্ছেন প্রিয়দর্শন?

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৫ আগস্ট ২০২৫ ১৪ : ৪০Rahul Majumder

প্রিয়-অবসরের ইঙ্গিত 

বলিউডে অন্যতম আলোচিত কমেডির ছবি বলা হয় হেরা ফেরি সিরিজকে। সেই ছবির তৃতীয় কিস্তি হেরা ফেরি ৩ অবশেষে তৈরি হচ্ছে— আর ফের একসঙ্গে পর্দায় আসছেন অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেট্টি। দীর্ঘদিনের জল্পনা, বিতর্ক শেষে ছবিটি পরিচালনা করতে রাজি হলেন বর্ষীয়ান পরিচালক প্রিয়দর্শন।সম্প্রতি, দেওয়া সাক্ষাৎকারে প্রিয়দর্শন জানিয়েছেন, সিক্যুয়েল বানানো তাঁর বিশেষ পছন্দ নয়। তবুও প্রযোজকদের দীর্ঘদিনের অনুরোধেই তিনি হাত দিয়েছেন হেরা ফেরি ৩–তে। তাঁর কথায়—“আমি সাধারণত নিজের ছবির সিক্যুয়েল বানাতে চাই না, ওটাই আমার কাজের ধারা নয়। তবে হেরা ফেরি ৩ করব, কারণ প্রযোজকরা অনেক দিন ধরে অনুরোধ জানাচ্ছিলেন।” বর্তমানে অক্ষয় কুমার ও সইফ আলি খানের সঙ্গে হেওয়ান বানাচ্ছেন প্রিয়দর্শন। এর আগে শেষ করেছেন ভূত বাংলা, যেখানে অক্ষয়ের সঙ্গে রয়েছেন পরেশ রাওয়াল ও ওয়ামিকা গাব্বি।

 

তবে বড় চমক এসেছে পরিচালকের ব্যক্তিগত পরিকল্পনা থেকে। তিনি সরাসরি জানিয়েছেন— হেরা ফেরি ৩ এবং হাইওয়ান–এর পরেই হয়তো ফিল্মি জীবনের ইতি টানবেন তিনি। প্রিয়দর্শনের স্বীকারোক্তি—“এই ছবিগুলো শেষ হলে আমি অবসর নিতে চাই। ক্লান্ত হয়ে যাচ্ছি।”

বলিউডে তিন দশকেরও বেশি সময় ধরে একের পর এক কালজয়ী ছবি উপহার দিয়েছেন প্রিয়দর্শন। এখন সেই সফরের সমাপ্তি আসছে কিনা, তা নিয়ে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে সিনেপ্রেমীদের মধ্যে।


রণবীর-আলিয়ার ভাল-বাসা 

বছরের পর বছর অপেক্ষার পর অবশেষে প্রায় তৈরি রণবীর কাপুর ও আলিয়া ভাটের স্বপ্নের বাংলো— ‘কৃষ্ণ রাজ’। বান্দ্রার এই ছ’তলা বিলাসবহুল প্রাসাদই হতে চলেছে তারকা-দম্পতির স্থায়ী ঠিকানা।

 

২০২২ সালের এপ্রিলে যখন বিয়ে করেন রণবীর-আলিয়া, তখনও বাংলোটির নির্মাণকাজ অসম্পূর্ণ ছিল। তবে সেদিন আলোকসজ্জায় সেজে উঠেছিল পুরো বাড়ি। তারপর থেকে নিয়মিত সাইট ভিজিট করে নির্মাণের প্রতিটি খুঁটিনাটি তদারকি করেছেন দু’জনেই। প্রায় ২৫০ কোটি টাকার এই প্রাসাদের প্রতিটি ব্যালকনিই ঘেরা সবুজে, ভেতরে ঝাড়বাতির ঝলকানিতে ধরা পড়ছে রাজকীয় ঐশ্বর্য। ক্লাস আর কমফোর্টের নিখুঁত মিশেল যেন ‘কৃষ্ণ রাজ’। বর্তমানে ইন্টেরিয়রের শেষ মুহূর্তের কাজ চলছে। সব ঠিকঠাক থাকলে দীপাবলির আগেই প্রবেশ করবেন রণবীর-আলিয়া। আর সবচেয়ে বড় চমক— ৮ নভেম্বর মেয়ে রাহার তৃতীয় জন্মদিনই পালিত হবে নতুন বাংলোয়। পরিবারটির কাছে নিঃসন্দেহে এটি হবে আজীবন স্মরণীয় মুহূর্ত।


ফারাহর হৃষিকেশ সফর 

সোশ্যাল মিডিয়ায় হালকা মেজাজের মজার কথোপকথন দিয়ে যিনি ভক্তদের মন জিতে নিয়েছেন— তিনি ফারাহ খান। এবার নিজের রাঁধুনি দিলীপকে নিয়ে শুরু করেছেন ভ্রমণ ব্লগ। মালদ্বীপ ভ্রমণের পর এবার তাদের গন্তব্য— আধ্যাত্মিক শহর হৃষিকেশ।ফারাহর ম্যানেজার কল্প শাহ সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন একগুচ্ছ ছবি, যেখানে দেখা যাচ্ছে ফারাহ, দিলীপ ও কল্পেশকে গঙ্গাআরতির আসরে।প্রথম ছবিতে মাথায় ওড়না দিয়ে হাত জোড় করে গঙ্গাপূজায় ডুবে থাকতে দেখা গেল ফারাহকে। আরেক ছবিতে তিনি নিজেই করছেন আরতির আচার।

 

ফারাহ নিজে সেই পোস্টে কমেন্ট করে লিখেছেন—
“অসাধারণ অভিজ্ঞতা… কল্প, তোমার সব প্রার্থনা পূর্ণ হোক।”
তাছাড়া ইনস্টাগ্রাম স্টোরিতেও তিনি ছোট্ট একটি ভিডিও শেয়ার করে লিখেছেন, “প্রথমবার হৃষিকেশ, আর কী অসাধারণ অভিজ্ঞতা!”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া