শনিবার ০৪ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৫ আগস্ট ২০২৫ ১৩ : ২৪Rahul Majumder
বলিউডের ‘অ্যাকশন হিরো’ জন আব্রাহাম সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি এমন কোনও ছবি করবেন না যা দর্শকদের রাজনৈতিকভাবে প্রভাবিত করে। উদাহরণ হিসেবে তিনি তুলে এনেছিলেন দ্য কাশ্মীর ফাইলস এবং ছাভা-র মতো বিতর্কিত ছবির নাম। জনের কথায়, “আমি না ডানপন্থী ,না বামপন্থী — আমি রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ,” বলেন জন। তাঁর চিন্তা হচ্ছে, ডানপন্থী ধাঁচের ছবি অনেক বেশি দর্শক পায়। আর সেই আবহেই তখন একজন নির্মাতা হিসেবে সিদ্ধান্ত নিতে হয় — বাণিজ্যিক পথে যাবেন, না কি নিজের অবস্থানে অটল থাকবেন। এক্ষেত্রে জন বেছে নিয়েছেন দ্বিতীয় পথ।
জাতীয়তাবাদী ছবির প্রলোভনে তিনি পা দেবেন না, স্পষ্ট জানালেন জন! যখন অভিনেতাকে জিজ্ঞেস করা হয়, ‘ছাভা’ বা ‘দ্য কাশ্মীর ফাইলস’–এর মতো ছবি তিনি কি বানাতে চাইবেন, জন খোলাখুলি উত্তর দেন — “আমি এই দুটি ছবি দেখিনি, কিন্তু জানি মানুষ এগুলো পছন্দ করেছে। তবে যখন কোনও ছবি অতিরিক্ত রাজনৈতিক আবহে মানুষের মতপ্রকাশ প্রভাবিত করার উদ্দেশ্যে তৈরি হয়, এবং তবুও দর্শক পায়, সেটা আমার ভয়ঙ্কর মনে হয়। আমার জবাব — না, আমি এমন ছবি বানাতে কখনও রাজি হইনি, আর হবও না।”
কিন্তু জনের এই মন্তব্য ভালভাবে নেননি ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পরিচালক বিবেক অগ্নিহোত্রী। সদ্য দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সরাসরি আক্রমণ শানিয়ে বলেন—“জন কোনও ইতিহাসবিদ নন, কোনও চিন্তক নন, লেখকও নন। তিনি তো উগ্র দেশপ্রেম ঘরানার ছবি করেছেন—যেমন ‘সত্যমেব জয়তে’। তিনি ‘ডিপ্লোম্যাট’ও বানিয়েছেন। এখন উনি যদি বলেন এ রকম কথা, তাতে আমার কিছু যায় আসে না। যদি কোনও বড় ইতিহাসবিদ বলতেন, তাহলে তা বোঝা যেত। কিন্তু উনি তো শরীর দেখানো, বাইক চালানো আর প্রোটিন খাওয়ার জন্য পরিচিত। সেসবেই মন দিলেই ভাল হবে। সিনেমার আলোচনা না করলেই বরং ভাল।”অগ্নিহোত্রী আরও যোগ করেন, “ভারতের আবহ কখনও কি অরাজনৈতিক ছিল? হিন্দু-মুসলিম বা জাতপাতের প্রশ্ন কখনওই তো সমাজ থেকে দূরে ছিল না। তাই এসব নিয়ে সিনেমা তৈরি হলে আপত্তি কোথায়?”
প্রসঙ্গত, ১৯৯০ সালে কাশ্মীরি হিন্দুদের নির্বাসন নিয়ে তৈরি ‘দ্য কাশ্মীর ফাইলস-এ অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার ও পল্লবী যোশী। ছবিটি বক্স অফিসে ব্যাপক সাফল্য পেয়েছিল, বিশ্বজুড়ে আয় করেছিল প্রায় ৩৪১ কোটি টাকা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি