সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | মা হলেন 'কভি খুশি কভি গম'-এর ছোট্ট 'পু', পুত্র না কন্যা এল মালবিকা রাজের ঘরে?

Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: স্নিগ্ধা দে ২৫ আগস্ট ২০২৫ ১২ : ১৪Snigdha Dey

২০০১ সালে মুক্তি পেয়েছিল শাহরুখ খান, কাজল, করিনা কাপুর খান ও হৃতিক রোশন অভিনীত ছবি 'কভি খুশি কভি গম'। করণ জোহর পরিচালিত সেই ছবিতে ছোট্ট 'পু'-এর চরিত্রে অভিনয় করেছিলেন অভিনেত্রী মালবিকা রাজ। যদিও তিনি এখন আর সেই ছোট্টটি নেই। খুব তাড়াতাড়িই মা হতে চলেছেন মালবিকা। এই খবর এসেছিল আগেই। এবার এল সুখবর। কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী। সমাজমাধ্যমে এই সুখবর নিজেই জানিয়েছেন মালবিকা। 

 


অভিনেত্রী নিজেই সমাজমাধ্যমে মা হওয়ার খবর দিয়েছিলেন। জানিয়েছিলেন যে তিনি এবং তাঁর স্বামী প্রণব বগ্গা তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে প্রস্তুত। সেই মুহূর্তটা তাই দু'জনের জন্যই বিশেষ হতে চলেছে। পর্দায় বিভিন্ন চরিত্র ফুটিয়ে তুলতে তিনি অভ্যস্ত, এবার সেই মালবিকাই ধীরে ধীরে নিজেকে প্রস্তুত করেছেন বাস্তব জীবনের সবচেয়ে বড় চরিত্রের জন্য।

 

 

 

 

 

মা হওয়ার খবর যখন মালবিকা সামনে আনেন, তখন তাঁর স্বামী প্রণবের সঙ্গে বেশকিছু ছবি ভাগ করে নিয়েছিলেন। যেখানে তাঁদের দু'জনকে বাবা ও মা লেখা দুটি টুপি পরে থাকতে দেখা গিয়েছিল। অভিনেত্রী তাঁর গর্ভাবস্থা পরীক্ষার কিট নিয়ে পোজ দিয়েছিলেন ক্যামেরার সামনে। ছবিগুলোতে ধরা পড়েছিল দম্পতির খুনসুটিও। তাই 'পু'কে ভালবাসায় ভরিয়েছিলেন অনুরাগীরা। 

 

২০২৩ সালে বিয়ের পিঁড়িতে বসেন মালবিকা। পাত্রের নাম প্রণব বগ্গা। পেশায় তিনি একজন ব্যবসায়ী। একাধিক কোম্পানির ডিরেক্টর। প্রায় ১০ বছরের প্রেম মালবিকা-প্রণবের। বিয়ের দেড় বছরের মাথায় দম্পতি দুই থেকে তিন হয়েছেন। মালবিকার কন্যার জন্মের ওই পোস্টে শুভেচ্ছায় ভরিয়েছেন বলি তারকা থেকে নেটিজেনরা।

 

আরও পড়ুন: ৫১ বছর বয়সে কাজল কি ফের অন্তঃসত্ত্বা? নেটপাড়ায় কৌতূহলের ঝড়, সত্যিটা সামনে এনে কী জানালেন মিনি মাথুর? 


'কভি খুশি কভি গম'-এর প্রায় ১৬ বছর পর, মালবিকা জয়ানাথ সি. পরঞ্জের পরিচালিত তেলুগু ভাষার নাটক ‘জয়দেব’ দিয়ে অভিনয়ে ফিরে আসেন। যদিও ২০১০-এ মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন মালবিকা। যদিও জয়ীর শিরোপা জোটেনি তাঁর। তিনি ২০২১ সালে নীলেশ সাহার পরিচালিত অ্যাকশন থ্রিলার ‘স্কোয়াড’ দিয়ে বলিউডে অভিষেক করেন।

 


তিনি সেখানে স্নাইপার আরিয়া-র চরিত্রে অভিনয় করেছিলেন, তার সঙ্গে রিনজিং ডেনজোংপাও অভিনয় করেছিলেন। এই ছবিটি ২০২১ সালের নভেম্বরে জি ফাইভে মুক্তি পায়। ২০২৪ সালে, মালবিকা এমএক্স প্লেয়ারের ক্রাইম-থ্রিলার সিরিজ ‘সোয়াইপ ক্রাইম’-এ অভিনয় করেছিলেন। আটটি পর্বের এই সিরিজটি একটি ইউনিভার্সিটিতে তৈরি হওয়া রহস্য এবং ডিজিটাল প্ল্যাটফর্মের উপর কেন্দ্রীভূত।

 

প্রসঙ্গত, ১৯৯৩-এর ১৮ সেপ্টেম্বর মুম্বইতে জন্ম মালবিকা রাজ-এর। অভিনয় জগতে হাতেখড়ি করণ জোহর পরিচালিত সিনেমা ‘কভি খুশি কভি গম’-এ। এই ছবিতে করিনা কাপুরের ছোটবেলার চরিত্রে অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন খুব সহজেই। এরপর অভিনয় জগতে তেমন ছাপ ফেলতে না পারলেও সমাজমাধ্যমে তাঁর অনুরাগী সংখ্যা মোটেই কম নয়। আজও তিনি দর্শকের চোখে পছন্দের তালিকায় রয়েছেন তা স্পষ্ট।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া