সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Deshachhara Deshara: A Stage Tribute to Partition and Humanity

বিনোদন | ‘দেশছাড়া দেশহারা’ — স্বাধীনতার মঞ্চে দেশভাগের দহনকাব্য

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: রাহুল মজুমদার ২৪ আগস্ট ২০২৫ ২০ : ২৯Rahul Majumder

বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের প্রশ্ন যখন ফের পশ্চিমবঙ্গের রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে, ঠিক তখনই  মঞ্চে দেখা গেল এক ভিন্ন আঙ্গিকের শিল্পপ্রকাশ। গত ১৫ আগস্ট, ২০২৫, ৭৯ তম স্বাধীনতা দিবসে মধ্যমগ্রাম নজরুল মঞ্চে পরিবেশিত হল এক অনন্য শ্রুতিদৃশ্যায়ন— ‘দেশছাড়া দেশহারা’।

এই শ্রুতিদৃশ্যায়নের প্রযোজক ‘কলকাতা কল্পক’, আর এর মূলে রয়েছে কবি অংশুমান করের দীর্ঘ ডকু কবিতা “দেশছাড়া দেশহারা”। কবিতার পরতে পরতে ধরা পড়েছে দেশভাগোত্তর কাল থেকে শুরু করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ-পরবর্তী সময়ে এপার-ওপার বাংলার মানুষের বাস্তুচ্যুত জীবনের আখ্যান। সেই কাব্যই এদিন মঞ্চে রূপ নিল আবৃত্তি, অভিনয়, সংগীত, আলোকসজ্জা ও নৃত্যের এক সম্মিলিত মেলবন্ধনে।

 

১ ঘণ্টা ১০ মিনিটের প্রযোজনাটির কেন্দ্রীয় চরিত্র হিসেবে উঠে এলেন মহাত্মা গান্ধী— যিনি প্রথম থেকেই দেশভাগের বিরোধিতা করেছিলেন। মঞ্চ দেখালো কীভাবে রাজনৈতিক স্বার্থ আর মুনাফার খেলায় দাঙ্গা লাগানো হয়েছিল, কীভাবে হাজারো মানুষ স্বপ্নভঙ্গের শিকার হয়েছিলেন। মুনাফার চরিত্রটি মঞ্চে জীবন্ত হয়ে উঠল আবৃত্তি ও নৃত্যের মিশেলে।

আরও পড়ুন:  ‘ইনসান, জানোয়ার আর এবার হেওয়ান…’ অক্ষয়-সইফের কামব্যাক ছবির শুটিং শুরুর দৃশ্য দেখলেই চমকে উঠবেন!

সাইক্লোরামার পর্দায় যখন ভেসে উঠছিল দাঙ্গার বিভীষিকাময় ছবি, তখন দর্শক আসন যেন একাত্ম হয়ে যাচ্ছিল সেই ভয়াল সময়ের সঙ্গে। কিশোরগঞ্জের ট্রেনের দৃশ্য—যেন সোজা ঢুকে পড়ছিল দর্শকের বুকের ভেতর। আবৃত্তি, প্রজেকশন আর আলোর অসাধারণ সমন্বয়ে এই নির্মাণ দাঁড়িয়ে রইল এক অনন্য অভিজ্ঞতায়।

 

 

কাব্যের আখ্যান বলছে—

দেশ ছেড়ে পালানোর সময় ভিড়ের চাপে এক শিশুর মৃত্যু,

দেশভাগের পর নিজের ধর্মীয় পরিচয় জেনে আত্মহত্যা করা ইসমাইলের করুণ কাহিনি—
সবই রূপ পেল কাব্যিক দৃশ্যায়নে। কিন্তু শেষ পর্যন্ত উচ্চারিত হল মানবতার সুর— “ধর্মপরিচয়ের চেয়ে বড়ো মানবিকতা”।

প্রযোজনার শিল্পরূপের সবচেয়ে বড় শক্তি ছিল এর বহুমাত্রিক ভাষা। কখনও কবিতা মিশেছে সংগীতে, সংগীত মিশেছে নাটকে, নাটক অন্বিত হয়েছে নৃত্যের ভঙ্গিমায়। আর এই সবের সঙ্গে ছিল সৌমেন চক্রবর্তীর অনবদ্য আলোকসজ্জা— যা প্রযোজনাটিকে পৌঁছে দিল এক নতুন মাত্রায়।

পরিচালক গার্গী সেনগুপ্ত ও তরুণ ভট্টাচার্য শুধু প্রযোজনা সাজাননি, নিজেরাও আবৃত্তি ও অভিনয়ে অংশ নিয়েছেন। ফলে “দেশছাড়া দেশহারা” নিছক একটি পরিবেশনা নয়, হয়ে উঠল দলগত সৃজনশীলতার এক উজ্জ্বল উদাহরণ।

এই অস্থির সময়ে, যখন সীমান্তপারের প্রশ্ন আবার রাজনীতির আলোচ্য, তখনই এমন এক শিল্পপ্রয়াস মনে করিয়ে দিল— বিভাজনের থেকেও বড়ো সম্প্রীতি, ভয় ও ঘৃণার থেকেও বড়ো মানবিকতা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া