সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | ৫১ বছর বয়সে কাজল কি ফের অন্তঃসত্ত্বা? নেটপাড়ায় কৌতূহলের ঝড়, সত্যিটা সামনে এনে কী জানালেন মিনি মাথুর? 

সংবাদসংস্থা মুম্বই | ২৪ আগস্ট ২০২৫ ১৮ : ১৫Snigdha Dey

বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি 'দ্য ট্রায়াল ২'-এর প্রচারে হাজির হন কালো বডিকন পোশাকে। সেখানে উপস্থিত পাপারাজ্জিরা তাঁর শরীরের দিকে বিশেষভাবে জুম করে ভিডিও তোলেন। সেই ভিডিও ভাইরাল হতেই নেটমাধ্যমে শুরু হয় নানা জল্পনা। এমনকী কেউ কেউ প্রশ্ন তোলেন তিনি কি অন্তঃসত্ত্বা? এই অনভিপ্রেত পরিস্থিতিতেই সরব হন টেলিভিশন উপস্থাপিকা ও অভিনেত্রী মিনি মাথুর।

 


মিনি সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট ভাষায় লেখেন— “আপনারা কীভাবে সাহস পান ওঁর শরীর নিয়ে এমন আচরণ করতে? চিরযৌবন ধরে রাখা কাজলের দায়িত্ব নয়। ওকে কেমন দেখাবে, তা আপনাদের ঠিক করার অধিকার নেই।”

 


মিনির এই মন্তব্য মুহূর্তে ছড়িয়ে পড়ে নেটপাড়ায়। বহু মানুষ তাঁকে সমর্থন জানিয়ে লেখেন, 'নারীর মর্যাদা রক্ষার ক্ষেত্রে এই প্রতিবাদ অত্যন্ত জরুরি।' শুধু একজন তারকা বলেই তাঁর শরীর বা ব্যক্তিগত জীবনের উপর কেউ অধিকার ফলাতে পারে না—এই বার্তাই দিলেন মিনি মাথুর।

 


ঘটনাটি আবারও সামনে আনল পাপারাজ্জি সংস্কৃতির অন্ধকার দিক। নারীর পোশাক বা শরীর নিয়ে অতিরিক্ত কৌতূহল যে কতটা অসম্মানজনক হতে পারে, এই বিতর্ক তা স্পষ্ট করে দিল। সব মিলিয়ে, কাজলকে ঘিরে এই বিতর্ক শুধু এক অভিনেত্রীর নয়, বরং সমাজের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গিরই প্রতিফলন। মিনি মাথুরের সাহসী মন্তব্য তাই আজ আরও বেশি প্রাসঙ্গিক।

 

আরও পড়ুন: লুকিয়ে মেয়ের ছবি তোলার চেষ্টা, দুর্দান্ত পদ্ধতিতে রুখলেন দীপিকা! নিজের ‘মৃত্যু’র খবরে বিরক্ত রাজা মুরাদ


এদিকে কাজল পেশাগতভাবে ব্যস্ত রয়েছেন তাঁর ওয়েব সিরিজ ‘দ্য ট্রায়াল ২' নিয়ে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে জিয়ো হটস্টারে সম্প্রচারিত হবে সিরিজটি। এছাড়া তিনি ‘টু মাচ’ নামের নতুন চ্যাট শোও হোস্ট করবেন, যেখানে তাঁর সঙ্গে থাকবেন টুইঙ্কল খান্নাও। অন্যদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর ভৌতিক ঘরানার ছবি ‘মা’। 

 


প্রসঙ্গত, 'দ্য ট্রায়াল ২'-এ কাজলের বিপরীতে রয়েছেন যিশু সেনগুপ্ত। বলিউডের বেশ কিছু ছবিতে যিশুকে শক্তিশালী নারী চরিত্রের স্বামীর ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। সম্প্রতি 'ট্রায়াল সিজন ২'-এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে যিশু নিজেই মজা করে জানালেন এর আসল কারণ।


মুম্বই সংবাদমাধ্যমের প্রশ্ন ছিল—কেন তিনি বারবার এই ধরনের চরিত্রে অভিনয় করছেন? যিশু রসিকতার সুরে উত্তর দেন, “পয়সা।” তিনি বলেন, “যা চাই, প্রযোজকেরা দিয়েছেন, তাই করেছি। টাকা ঠিকমতো দিলে আমি চরিত্রে প্রাণ দেওয়ার চেষ্টা করি।” তাঁর এই খোলামেলা স্বীকারোক্তি শুনে উপস্থিত সবার মধ্যেই হাসির রোল ওঠে।

 

তবে শুধুই টাকা নয়, যিশু যুক্তি দিয়ে বলেন, চরিত্র যদি ভাল হয়, গল্প যদি দর্শকের মন ছুঁতে পারে—তাহলে অভিনেতা হিসেবে তাঁর আর কিছু চাওয়ার থাকে না। তাঁর বক্তব্য, “দর্শক যদি মনে না করে আমি একই রকম চরিত্র বারবার করছি, তাহলে আমার বিরক্ত হওয়ার কিছু নেই। যতদিন পরিচালক-প্রযোজকেরা আমাকে এই চরিত্র দেবেন, আমি করব।”


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া