সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২৪ আগস্ট ২০২৫ ১৬ : ১০Rahul Majumder
ভারতের অন্যতম সাহসী ও জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ। এই ‘বিপ্লবী’ পরিচালক অনুরাগ কাশ্যপ আবারও স্পষ্ট করে দিলেন—হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর সম্পর্ক দিন দিন জটিল হয়ে উঠেছে। কাশ্যপ যেভাবে বলিউডের বাস্তব অন্ধকার, অপরাধ আর সমাজের ভেতরের দাগ ক্যামেরায় ধরেছেন, সেভাবেই এবার আলোচনায় তুলে ধরলেন নিজের অভিজ্ঞতা।
গত বছর ডিসেম্বরে কাশ্যপ জানিয়েছিলেন—তিনি হয়তো বলিউড ছেড়ে পাকাপাকিভাবে দক্ষিণ ভারতে চলে যাবেন। এবার তিনি জানালেন—“হিন্দি ইন্ডাস্ট্রিতে আমাকে ক্রমাগত মাপা হয়, আমার সমস্ত ব্যাপার বিচার করা হয়, কিন্তু দক্ষিণে মানুষ আমাকে হৃদয় দিয়ে গ্রহণ করেছে।”
অনুরাগ স্পষ্ট বলেছেন, দীর্ঘ সময় অবসাদে থাকার পর তিনি ধীরে ধীরে উঠে দাঁড়াচ্ছেন। কীভাবে? “আমি অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলাম। সেখান থেকে বেরিয়ে আসতে পেরেছি। এখন নিজের জীবন উপভোগ করছি।একটা সময় আমি হিন্দি সিনেমা দেখা বন্ধ করে দিই। বরং প্রথমবারের পরিচালকরা কী করছে সেটা দেখি। বিশেষ করে মালয়ালম সিনেমা আমাকে নতুন দিশা দেখিয়েছে। রাইফেল ক্লাব শুট করতে গিয়ে যেন জীবনটাই বদলে গেল।” অর্থাৎ বলিউড থেকে সরে গিয়ে মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটেছে তাঁর।
“বলিউড ভাবে আমি একটা খারাপ খবর” মন্তব্য অনুরাগের। তাঁর আক্ষেপের সুরটা আরও স্পষ্ট হলো তাঁর কথায়—“যেসব পরিচালককে আমি অনুপ্রেরণা মানি, তাঁরা আমার কেনেডি দেখতে এলেন। কিন্তু হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজন আমাকে এড়িয়ে গেল। কারণ তারা ভাবে আমি ‘খারাপ খবর’। আমি সোজাসাপটা কথা বলি, কোনও ফিল্টার নেই। তাই মনে করে—আমার সঙ্গে থাকলে স্টুডিও সাপোর্ট নাও মিলতে পারে।”
বলিউডে তাঁকে নিয়ে কানাঘুষো চলে—তিনি নাকি মদ্যপান করেন, নাকি অবসাদে আছেন, নাকি ‘পথ হারিয়ে ফেলছেন’। কাশ্যপ বলেন, “সবাই যেন আমাকে বাঁচাতে আসে, যেন আমি নিজেই নিজের শত্রু। অথচ দক্ষিণে গিয়ে কেউ এসব মনে করায়নি। বরং সবাই বলেছে—আমরা তোমার সিনেমা দেখে বড় হয়েছি।”
সোজা কথায় ভালোবাসার টানে বদলে গেলেন, দাবি অনুরাগের। এই নির্ভেজাল ভালবাসাই কাশ্যপকে বদলে দিয়েছে। তিনি বলেন—“আমি হঠাৎ করেই মদ খাওয়া ছেড়ে দিলাম। আবার লিখতে শুরু করেছি, শরীরচর্চা করছি। দক্ষিণে আমি কোনও চুলচেরা বিচার পাইনি, শুধু ভালবাসা পেয়েছি।”
সামনেই আসছে অনুরাগের নতুন ছবি ‘নিশানচি’। সব বিতর্কের মধ্যেও তাঁর কাজ থেমে থাকেনি। অনুরাগের পরবর্তী ছবি ‘নিশানচি’ মুক্তি পাবে ১৯ সেপ্টেম্বর। ছবিতে থাকছেন ডেবিউ করা ঐশ্বর্য ঠাকরে (রাজনীতিবিদ আদিত্য ঠাকরের ভাইপো), সঙ্গে ভেদিকা পিন্টো, মনিকা পানওয়ার, মহম্মদ জিশান আয়ুব এবং কুমুদ মিশ্র।
বলিউডে ‘অপছন্দের মানুষ’, কিন্তু দক্ষিণে ‘প্রিয় মুখ’—এই দ্বন্দ্ব নিয়েই যেন আবার ফিরে এসেছেন অনুরাগ কাশ্যপ।

অন্যদিকে, অনুরাগ কাশ্যপ আবার ফিরছেন তাঁর প্রথাভাঙা ছবির ঘরানার ধাক্কাধাক্কির ভাষা ও চাঁছাছোলা গল্প নিয়ে। তাঁর আগামী ছবি ‘বাঁদর (Monkey in a Cage)’ প্রথমবারের মতো দর্শকদের সামনে আসবে ৫০তম টরন্টো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে (TIFF 2025)।ছবির মুখ্য ভূমিকায় রয়েছেন ববি দেওল এবং সানিয়া মালহোত্রা। সঙ্গে রয়েছেন সাবা আজাদ ও সাপনা পাব্বি। এই প্রজেক্টের প্রযোজক নিখিল দ্বিবেদী, যিনি এর আগে ‘বীরে দি ওয়েডিং’ এবং ‘সিটিআরএল’-এর মতো ছবি প্রযোজনা করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি