সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: স্নিগ্ধা দে ২৪ আগস্ট ২০২৫ ১৩ : ২৮Snigdha Dey
করণ জোহর মাঝেমধ্যেই সমাজমাধ্যমে বিভিন্ন রকম ভিডিও ভাগ করেন। যেখানে তিনি তাঁর ব্যক্তিগত জীবনের পাশাপাশি তুলে ধরেন ছেলেমেয়েদের কার্যকলাপের দৃশ্য। এক কথায় তিনি বেশ সক্রিয় সমাজমাধ্যমে।
সম্প্রতি করণের ভাগ করে নেওয়া একটি ভিডিওয় দেখা যাচ্ছে পরিচালক তাঁর ছেলে যশের দিকে ক্যামেরা ধরে রেখেছেন। যশ একটি টি-শার্ট পরে রয়েছে যাতে লেখা রয়েছে ‘নেপো বেবি।’ করণ যখন এই টি-শার্টটির কথা উল্লেখ করে ছেলেকে জিজ্ঞেসা করেন, তুমি কি তাহলে একজন তারকা সন্তান?
বাবার কথার উত্তরে মাথা নেড়ে যশ হ্যাঁ বললেও সঙ্গে সঙ্গে সে বলে, আমি তারকা সন্তান কিন্তু আমি লঞ্চ হতে চাই না। ছেলের মুখে এই কথা শুনে হতবাক হয়ে যান পরিচালক। করণকে বলতে শোনা যায়, "কী! তোমায় কে লঞ্চ করছে?' বাবার এই কথা শুনে ছুটে পালিয়ে যায় যশ।একজন তারকাসন্তান হলেও যশ নিজের দমে কিছু করে দেখাতে চায়, যা সত্যি প্রশংসনীয়।
ওই ভিডিও ভাগ করে পরিচালক লেখেন, ‘ওর একটা নিজস্ব মন রয়েছে। আমি ভীষণ খুশি। ওদের আনন্দের ওপর আমার কোনও কথা থাকতে পারে না।’
বলিউডে এতদিন স্বজনপোষণ নিয়ে কথা উঠলেই প্রথমে উঠে আসত করণ জোহরের কথা। আলিয়া ভাট থেকে শুরু করে খুশি কাপুর, ইব্রাহিম আলি খানকে তিনিই বিনোদন জগতে এনেছেন। তাই ইন্ডাস্ট্রিতে তাঁর নাম পর্যন্ত 'নেপোটিজম মাস্টার' হয়ে গিয়েছিল। তবে নিজের ছেলের ক্ষেত্রে যে করণের ভাবনাটা একটু অন্যরকম তা যেন স্পষ্ট হল এই ভিডিওতেই।
করণ জোহরের বাবা&মায়ের নামের সঙ্গে মিল রেখেই ছেলে মেয়ের নামকরণ করেছেন তিনি। বাবা যশ জোহরের নাম অনুসারেই ছেলের নাম রেখেছেন 'যশ'। আর মা হীরু জোহরের নামের সঙ্গে মিল রেখে মেয়ের নাম রেখেছেন 'রুহী'। ২০১৭ সালে সারোগেসির মাধ্যমে বাবা হন করণ।
মুম্বই সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে করণ জানিয়েছিলেন, এখন যশ ও রুহির আট বছর বয়স এবং তাদের মনে প্রশ্ন উঠছে— “আমরা এলাম কোথা থেকে?” করণের জবাব, “এখনও পর্যন্ত আমি ওদের বলেছি, তোমরা এসেছ আমার হৃদয় থেকে। তবে খুব শিগগিরই এই প্রসঙ্গে ওদের সঙ্গে একটা খোলামেলা আলাপ করতে হবে।” পিতৃত্বের যাত্রা যে সহজ ছিল না, তা স্বীকার করে নিয়েছেন করণ। তবে, সেটাই তাঁর জীবনের সবচেয়ে সেরা সিদ্ধান্ত বলে জানান তিনি—“আমার মা হিরু জোহরের সঙ্গে যশ আর রুহিকে বড় করা আমার জীবনের শ্রেষ্ঠ সিদ্ধান্ত। সবচেয়ে কঠিন, কিন্তু সবচেয়ে সুন্দর।”
তাঁর কথায়, "যাঁরা ভাবছেন মা নেই বলে শিশুরা ‘মায়ের ভালবাসা’ থেকে বঞ্চিত, তাঁদের জন্য করণের বার্তা একেবারে স্পষ্ট—“আমার সন্তানদের কখনোই ভালবাসার ঘাটতি হয়নি। ওদের আশেপাশে আমার মা আছেন, আছে আমার ‘ফাউন্ড ফ্যামিলি’— পুতলু (কাজল আনন্দ), শ্বেতা (বচ্চন), গৌরী (খান), ফারাহ (খান), নেহা (ধুপিয়া)— এঁরা সবাই ওদের ভালবাসায় ভরিয়ে রেখেছেন।”
সিনেমার পর্দায় সম্পর্কের জটিলতা নিয়ে যিনি খেলেন নিপুণ হাতে, বাস্তব জীবনে তাঁর এই সোজাসাপটা, সাহসী স্বীকারোক্তি প্রমাণ করে দেন— কথা যেমন বলা উচিত, তেমনটাই বলাই করণ জোহর জানেন।
প্রসঙ্গত, ২০২৬ সালে আবার পরিচালনায় ফিরতে চলেছেন করণ জোহর। প্রযোজনার সঙ্গে যুক্ত থাকলেও গত ২ বছর তিনি কোনও ছবি পরিচালনা করেননি। তাই আগামী বছর নতুন ভাবে নতুন আঙ্গিকে ফিরতে চলেছেন তিনি। তবে এবার আর নতুন প্রজন্মের গল্প নয়, পরিচালক বলবেন পুরনো দিনের গল্প। রবিবার ইনস্টাগ্রামে করণ একটি পোস্ট করেছেন যেখানে তাঁকে সাদা শার্ট পরে সমুদ্রের মধ্যে সময় কাটাতে দেখা যায়। এই ছবির ক্যাপশনে তিনি যা লিখেছেন, সেটা দেখে বেশ বোঝাই যাচ্ছে আগামী বছর একটি নতুন রূপে ফিরতে চলেছেন তিনি।করণ লেখেন, ‘২০২৬ সাল হল সেই বছর, যখন আমি আবার সেটে ফিরব। আমি নিজের কাছেই প্রতিশ্রুতি দিয়েছি কারণ এটি কেবল আমার সুখের জায়গা এবং স্থান নয়, আমার অন্যতম শান্তি। যাদের আমি চিনি না তাদের খুশি করার চেষ্টা করেছি এতদিন। কিন্তু আমি কেন পালাব? এটা আমার রক্তে মিশে রয়েছে। আমার কথাগুলি হয়তো এলোমেলো লাগতে পারে কিন্তু এটাই সত্যি।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি