শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

খেলা | ফিরে এল ১০ হাজার রান ছোঁয়ার মুহূর্ত, গাভাসকর হয়ে পড়লেন আবেগপ্রবণ, বললেন, 'আমি ভাষায় প্রকাশ করতে পারব না'

কৃষানু মজুমদার | ২৪ আগস্ট ২০২৫ ১২ : ৩০Krishanu Mazumder

আজকাল ওয়েবডেস্ক: সুনীল গাভাসকরকে শ্রদ্ধার্ঘমুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের মূল ফটক দিয়ে ঢুকলেই দেখা যাবে লিটল মাস্টার দাঁড়িয়ে রয়েছেন ব্যাট হাতে। টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে স্পর্শ করেছিলেন ১০ হাজার রান। সুনীল গাভাসকর চলমান এক কিংবদন্তি। তাঁকে নিয়ে ভারতীয় ক্রিকেটে ছড়িয়ে রয়েছে মিথ। ছড়িয়ে রয়েছে কত গল্প। গাভাসকরকে নিয়ে গল্প লোকগাথার পর্যায়ে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেটে। 

ওয়াংখেড়ে স্টেডিয়ামের সঙ্গে গাভাসকরের আত্মিক সম্পর্ক। ওয়াংখেড়ের প্রতিটি ঘাসে লেখা গাভাসকর রূপকথা। তাঁর ভাস্কর্য উন্মোচন করা হয়েছে ওয়াংখেড়েতেমুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে গাভাসকরের ব্রোঞ্জের ভাস্কর্য উন্মোচিত হয়েছেঅনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং গাভাসকরএছাড়া লিটল মাস্টারের স্ত্রী, পুত্র রোহন গাভাসকরও উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন: গম্ভীরের নতুন পদ্ধতি গিলদের সমস্যা আরও বাড়াতে পারে, ভারতের নতুন হেডস্যরকে নিয়ে প্রশ্ন তুললেন কিংবদন্তি স্পিনার

ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১১টি টেস্টে তিনি ১, ১২২ রান করেছেন। শচীন তেণ্ডুলকর ১১টি টেস্ট থেকে ৯২১ রানের মালিক। লিটল মাস্টারের টেস্ট সেঞ্চুরি ৫টি। দেশেবিদেশে সর্বত্র রাঙিয়ে গিয়েছেন গাভাসকর। অভিষেক সিরিজে ওয়েস্ট ইন্ডিজে ৭৭৪ রানের রেকর্ড গড়ে শুরু করেছিলেন টেস্ট ক্রিকেটে পথচলা। সেই রেকর্ড এখনও ভাঙতে পারেনি কেউ। ইংল্যান্ডে শুভমান গিল প্রায় ছুঁয়ে ফেলেছিলেন গাভাসকরকে। কিন্তু শেষ পর্যন্ত ভারত অধিনায়ক পারেননি

Sunil Gavaskar

তিরাশির বিশ্বজয়ী দলের সদস্য। তিনিই ছিলেন কপিলদের অভিভাবক। মুম্বইয়ের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৭টি ম্যাচ খেলেছিলেন। ২২টি সেঞ্চুরিতে তাঁর রান সংখ্যা ৫, ৮৯৮। গাভাসকর বলেন, ''ভাষায় প্রকাশ করা আমার পক্ষে সম্ভব নয়। আমি অভিভূত। সবাই এমন সম্মান পায় না'' গাভাসকরের সংযোজন, ''মুম্বই ক্রিকেট সংস্থা আমার মাতৃসমা''

 

১০ হাজার রানের মাইলফলক ছোঁয়ার উদযাপনের মুহূর্তটি ভাস্কর্য হিসেবে বেছে নেওয়া হয়েছে। ১৯৮৭ সালে পাকিস্তানের বিরুদ্ধে ইজাজ ফাকির বল থার্ডম্যানে পাঠিয়ে ব্যাট তুলে দৌড়তে শুরু করেন গাভাসকর। সেই মুহূর্তটিই ধরে রাখা হয়েছে ওয়াংখেড়েতেগাভাসকরের দশ হাজার মাইলফলক ছোঁয়ার মুহূর্তটি তৈরি হয়েছিল আহমেদাবাদেগাভাসকরই মুম্বই ক্রিকেট সংস্থাকে তাঁর ক্রিকেট জীবনের অনন্য কিছু মুহূর্তের ছবি পাঠিয়েছিলেন। তার মধ্যে থেকে বেছে নেওয়া হয় দশ হাজার মাইলফলক ছোঁয়ার মুহূর্তটি। গাভাসকর নিজেও আপ্লুত। তিনি বলেছেন, ''এই স্ট্যাচু দেখে আমি ফিরে গিয়েছি পুরনো সেই দিনে। ওই বলটার সময়ের স্মৃতি ঘুরে ফিরে চোখের সামনে ভেসে উঠছে। অনেক কথা মনে পড়ছে'' এমসিএ-র জাদুঘরে গাভাসকর দিয়েছেন দু'টি টুপি। স্মৃতিচারণ করে সানি বলছেন, ''১৯৮১ সালে মেলবোর্নে স্মরণীয় টেস্ট জিতেছিল ভারত। কপিল পাঁচ উইকেট নিয়েছিল। যদিও ও পুরোদস্তুর সুস্থ ছিল না। বেশ লড়াই হয়েছিল। আমি সংস্কারাচ্ছন্ন। দাদার ইউনিয়নের টুপিটা আমি পড়েছিলাম। ভারতীয় দলের টুপি নয়। আমি মনে করতাম এই টুপিটা পয়মন্ত। আমার হৃদয় এখনও ভারতীয় দলের সেই সাজঘরে।'' সুনীল গাভাসকর ব্যাট-প্যাড তুলে রেখেছেন সেই কবেই। কিন্তু এখনও ভারতীয় ক্রিকেট তাঁকে রোমাঞ্চিত করে। ফেলে আসা দিনের স্মৃতি তাঁকে করে তোলে আবেগপ্রবণ। 

আরও পড়ুন: ৩৫৮ কোটি টাকা গেল জলে, এশিয়া কাপের আগেই বড় ধাক্কা ভারতীয় ক্রিকেটে...


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া