সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | দুই বোনের সম্পর্কের টানাপোড়েন নিয়ে আসছে 'কন্যা', রোহন সেনের পরিচালনায় কেমন হবে ছবির ক্লাইম্যাক্স?

নিজস্ব সংবাদদাতা | ২৩ আগস্ট ২০২৫ ২০ : ৩৬Snigdha Dey

আবারও সম্পর্কের টানাপোড়েনের গল্প উঠে আসবে বড়পর্দায়। রোহন সেন পরিচালিত ‘কন্যা’য় ফুটে উঠবে দুই বোনের মধ্যে ভুল বোঝাবুঝির মাধ্যমে তৈরি হওয়া একটি নতুন গল্প। আগামী ১২ সেপ্টেম্বর মুক্তি পাবে এই ছবিটি। এই ছবিতে মুখ্য ভূমিকায় প্রিয়াঙ্কা সরকার এবং ঋষি কৌশিক অভিনয় করবেন, অভিনয় করবেন অমৃতা দে এবং বিশ্বনাথ বসু। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে ছবির টিজার। যেখানে কিছুটা আঁচ পাওয়া গিয়েছে এই ছবির গল্পের। 

 

 

 

 

টিজারটি শুরু হয় বাড়ির কোনও এক সদস্যকে হাসপাতালে ভর্তি করানোকে কেন্দ্র করে। হাসপাতালের করিডারে আবার মুখোমুখি হয় দুই বোন। বড়বোনের কাছে ক্ষমা চাইলেও সে ক্ষমা করে না, বা করতে পারে না ছোটবোনকে। কিন্তু কী এমন ভুল করে ফেলেছিল সে, যার কোনও ক্ষমা হয় না? দুই বোনের মনোমালিন্য থেকে শুরু করে এক অজানা টানাপোড়েন ফুটে উঠবে এই ছবির গল্পে‌। বাস্তবের ছায়াও যেন এই ছবিতে দেখতে পাবেন দর্শক।

 

 

 

প্রসঙ্গত, 'বল্লভপুরের রূপকথা'তে সত্যম ভট্টাচার্য ও সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের জুটি মনে ধরেছিল দর্শকের। ফের সেই জুটি বড় পর্দায় । আবার তাঁরা জুটি বাঁধছেন রোহন সেনের পরিচালনায় 'শেষবেলা' ছবিতে। ইতিমধ্যেই শেষ হয়েছে ছবির শুটিং পর্ব। সত্যম একজন শিক্ষক রূপকের চরিত্রে অভিনয় করবেন। অন্যদিকে, সুরঙ্গনাকে একজন অত্যন্ত পরিশ্রমী ছাত্রী, স্বপ্নার চরিত্রে দেখা যাবে। কীভাবে প্রেমে পড়বেন তাঁরা? সেই নিয়েই গল্প এগোবে। 

 

আরও পড়ুন: 'টাকা পাই বলেই কাজলের সঙ্গে কাজ করি, নয়তো...' মায়ানগরীর বুকে দাঁড়িয়ে এ কী বলে বসলেন যিশু সেনগুপ্ত?

 

এদিকে, মুক্তির অপেক্ষায় রয়েছে রোহনের আরও একটি ছবি। একদিকে ইশা সাহা, অন্যদিকে প্রিয়াঙ্কা সরকার। মাঝে বন্ধুত্বের সেতু। পরিচালক রোহন সেনের আসন্ন ছবি 'নায়িকা'তে টলিউডের এই দুই তাবড় অভিনেত্রীকে এক ফ্রেমে দেখা যাবে। ইতিমধ্যেই শেষ এই ছবির শুটিংও। 

 

 

 

প্রসঙ্গত, 'নায়িকা'র গল্পে দেখা যাবে, এক জন চলচ্চিত্র জগতের তারকা অভিনেত্রী। অন্য জন গৃহবধূ। সমাজের বিপরীত মেরুর দুই নারী এক সময়ের কাছের বন্ধু ছিল। এরপর তাঁদের ঘটনাচক্রে দেখা হয়। তারপর বদল ঘটে দুজনের জীবনেই। এই নিয়েই এগোয় গল্প। ছবিতে ইশার চরিত্রটির নাম 'রায়া'। অন্য দিকে, গৃহবধূ প্রিয়াঙ্কার চরিত্রের নাম 'সোহিনী'। দুই অভিনেত্রীর দু'জনেই সিনেমা থেকে সিরিজের জগতে নিজের জায়গা পাকা করেছেন। এবার তাঁদের পর্দায় নতুনভাবে চিনবেন দর্শক।

 

 

অন্যদিকে, নায়িকাদের মাঝে একমাত্র নায়কের চরিত্রে দেখা যেতে চলেছে ছোটপর্দায় পরিচিত মুখ রেজওয়ান রব্বানি শেখকে। সূত্রের খবর, ইশা সাহার বিপরীতে দেখা যাবে রেজওয়ানকে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন লাবণী সরকার ও শুভ্রজিৎ দত্ত।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া