সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদসংস্থা মুম্বই | ২৩ আগস্ট ২০২৫ ১৮ : ৫৩Snigdha Dey
বাংলা ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেও নিজের জায়গাটা তৈরি করে নিয়েছেন যিশু সেনগুপ্ত। হিন্দি ছবিতেও তিনি সমানভাবে দর্শকের মন জয় করেছেন। তবে একটা ব্যাপার অনেকের নজর কেড়েছে—বলিউডের বেশ কিছু ছবিতে তাঁকে শক্তিশালী নারী চরিত্রের স্বামীর ভূমিকায় অভিনয় করতে দেখা যায়। সম্প্রতি 'ট্রায়াল সিজন ২'-এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির হয়ে যিশু নিজেই মজা করে জানালেন এর আসল কারণ।

মুম্বই সংবাদমাধ্যমের প্রশ্ন ছিল—কেন তিনি বারবার এই ধরনের চরিত্রে অভিনয় করছেন? যিশু রসিকতার সুরে উত্তর দেন, “পয়সা।” তিনি বলেন, “যা চাই, প্রযোজকেরা দিয়েছেন, তাই করেছি। টাকা ঠিকমতো দিলে আমি চরিত্রে প্রাণ দেওয়ার চেষ্টা করি।” তাঁর এই খোলামেলা স্বীকারোক্তি শুনে উপস্থিত সবার মধ্যেই হাসির রোল ওঠে।
তবে শুধুই টাকা নয়, যিশু যুক্তি দিয়ে বলেন, চরিত্র যদি ভাল হয়, গল্প যদি দর্শকের মন ছুঁতে পারে—তাহলে অভিনেতা হিসেবে তাঁর আর কিছু চাওয়ার থাকে না। তাঁর বক্তব্য, “দর্শক যদি মনে না করে আমি একই রকম চরিত্র বারবার করছি, তাহলে আমার বিরক্ত হওয়ার কিছু নেই। যতদিন পরিচালক-প্রযোজকেরা আমাকে এই চরিত্র দেবেন, আমি করব।”
গত কয়েক বছরে যিশুর চলচ্চিত্র তালিকায় নজর দিলে দেখা যাবে—“মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি', 'শকুন্তলা দেবী' কিংবা অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ'—সব ক’টিতেই তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। কখনও রানির স্বামী, কখনও আবার শক্তিশালী নারী চরিত্রের সঙ্গী হয়ে তিনি নিজের অভিনয় দক্ষতা প্রমাণ করেছেন। যদিও তাঁর চরিত্রগুলো কেন্দ্রীয় নায়িকার ছায়াতেই থেকেছে, তবুও যিশুর অভিনয়ের প্রশংসা করেছেন সমালোচকেরা।
শুধু তাই নয়, এবার তিনি আসছেন নতুন এক ছবিতে—'ভূত বাংলো' এই ছবির পরিচালক প্রিয়দর্শন এবং ছবিতে রয়েছেন অক্ষয় কুমার, তাবু ও পায়েল রাওয়ালের মতো তারকারা। নতুন ছবির প্রসঙ্গে যিশুর মন্তব্য, “যতদিন মনে হবে চরিত্র ভাল, ততদিন করব। ভাল ছবিতে ভাল অবদান রাখাই আসল।”
অভিনেতার এই মন্তব্যে স্পষ্ট, টাকার প্রসঙ্গ তিনি মজা করে বললেও কাজের প্রতি তাঁর আন্তরিকতা একেবারেই অটুট। চরিত্র ছোট হোক বা বড়—গুরুত্বপূর্ণ হলে তিনি তা গ্রহণ করতে দ্বিধা করেন না। দর্শককেও তিনি বারবার প্রমাণ করেছেন, যে কোনো ভূমিকাতেই তিনি নিজের অভিনয়ের ছাপ রাখতে পারেন।
প্রসঙ্গত, আগামীতে টলিউডেও একগুচ্ছ কাজ রয়েছে যিশুর ঝুলিতে। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে 'নিতাই'-এর চরিত্রে দেখা মিলবে তাঁর।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি