সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৩ আগস্ট ২০২৫ ১৭ : ১০Sanchari Kar
অঙ্কুশ হাজরা স্মাগলিং করছেন! তা-ও আবার মানকচু। সম্প্রতি এমন সত্যই সামনে এল। ব্যাপারটা কী? তা হলে কি অভিনয় ছেড়ে এবার বেআইনি কাজকর্ম শুরু করলেন নায়ক?
ভ্যাবাচাকা খেতে হবে না! এসবই আসলে নিছক মজা। জি বাংলার এক অনুষ্ঠানের মঞ্চে সকলকে চমকে দিলেন অঙ্কুশ। প্রেমিকা ঐন্দ্রিলা সেন এবং বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে খুনসুটিতে মজেছিলেন নায়ক। তারপরেই অঙ্কুশের চোখ বেঁধে দেন ঐন্দ্রিলা। রসিকতা করে অঙ্কুশ বলেন, “আমার বেশি মাথা ঘুরলে কিন্তু সব মেয়েকেই ঐন্দ্রিলা দেখি। তখন বলবে না আমার দোষ।”
এরপরেই মঞ্চ থেকে প্রস্থান করেন বিক্রম-ঐন্দ্রিলা। প্রবেশ করেন পুলিশরূপী ইনস্পেক্টর রতন থুড়ি সায়ন ঘোষ। অভিযোগ তোলেন, অঙ্কুশ নাকি মানকচু পাচারের চোরাকারবার করছেন। তারপরই নায়ককে চ্যাংদোলা করে তুলে নিয়ে যায় ‘পুলিশ’ সায়নের বাউন্সার সঙ্গীসাথীরা।
এত দূর পর্যন্ত সবটাই ঠিক ছিল। মজার ছলে বেশ চলছিল চোর-পুলিশ খেলা। এরপরেই আচমকা মেজাজ হারান অঙ্কুশ। অভিনয় হলেও এভাবে চ্যাংদোলা করে তাঁকে নিয়ে যাওয়াটা নায়কের মনে ধরেনি মোটেই। নিজেকে সামলাতে না পেরে সেখানেই ক্ষোভ উগরে দেন তিনি। মঞ্চ এবং দর্শকাসনে থাকা সকলেই খানিক অবাক হয়ে যান। কিছুক্ষণ পরই বোঝা গেল আসল বিষয়। অঙ্কুশ এমন রসিকতায় একচুলও চটেননি। বরং রেগে যাওয়ার অভিনয় করে সকলকে ঘাবড়ে দিয়ে ‘প্র্যাঙ্ক’ করছিলেন শুধু! তাঁর এই কাণ্ড দেখে হাসির রোল ওঠে চারদিকে।
শুধু ছবি নয়, টেলিভিশনেও তিনি সমান জনপ্রিয়। একটি নাচের রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা করছেন। মঞ্চে তাঁর প্রাণোচ্ছ্বল উপস্থিতি, মজার সংলাপ আগাগোড়াই দর্শকের মন জয় করেছে। এবারও অন্যথা হল না।
ছোটপর্দায় ইতিমধ্যেই নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করেছেন অঙ্কুশ। আরও একবার মুগ্ধতা ছড়িয়ে দিলেন নায়ক। আপাতত তাঁর হাতে একগুচ্ছ কাজ। পুজোয় মুক্তি পেতে চলেছে ‘রক্তবীজ ২’। আগামী বছরের সরস্বতী পুজোয় বড় পর্দায় আসবে ‘নারী চরিত্র বেজায় জটিল’।
সাল ২০১০। ‘কেল্লাফতে’ দিয়ে অভিনয়ে হাতেখড়ি অঙ্কুশের। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক হিট ছবি দিয়ে টলিউডে প্রথম সারির নায়কদের মধ্যে নিজের জায়গা পাকা করেন তিনি। তবে অ্যাকশন এবং কমেডির চেনা ছকের বাইরে করতে চান নতুনত্ব চরিত্র। তবে অঙ্কুশের সাফল্যের খতিয়ান বলছে, কমেডি চরিত্র করেই দর্শকের ‘ঘরের ছেলে’ হয়ে উঠেছেন নায়ক। আজকাল ডট ইন-কে তিনি বলেন, “ভাল চরিত্র পেলে অবশ্যই কমেডি ছাড়ব না। সেই কথা ভেবেই নারী চরিত্র বেজায় জটিল’ করেছি। আশা করি সবার ভাল লাগবে।”
‘রক্তবীজ ২’-এ চিরাচরিত ছক ভেঙে অন্য রূপে অঙ্কুশ। আদ্যপান্ত বাণিজ্যিক ছবির হিট নায়ক শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায়ের অ্যাকশন থ্রিলারে খলনায়ক। চরিত্রের নাম মুনির আলম। শান্ত চাউনি, পরিমিত অভিব্যক্তি। জীবনের মন্ত্র, ‘মাইনষের থেইক্যা মকসদ বড়।’ ছবির প্রথম ঝলক দর্শকের মনে ধরেছে। প্রশংসা কুড়িয়ে নিচ্ছেন নায়ক।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি