সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সংবাদসংস্থা মুম্বই | ২৩ আগস্ট ২০২৫ ১৩ : ২৪Snigdha Dey
টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?
ভাবলেশহীন গোবিন্দা
জানা গেল, সত্যি সত্যিই বিবাহবিচ্ছেদের পথে হেঁটেছিলেন গোবিন্দা-সুনীতা। মুম্বই সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এমনটাই। এই তারকা দম্পতির বিবাহবিচ্ছেদের মামলার কিছু বিস্তারিত তথ্য জেনেছে মুম্বইয়ের এক সংবাদমাধ্যম। জানা গিয়েছে, সুনীতা আহুজা ২০২৪ সালের ৫ ডিসেম্বর বান্দ্রা ফ্যামিলি কোর্টে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করেন। গোবিন্দা-পত্নী বিচ্ছেদের কারণ হিসেবে পরকীয়া, নিষ্ঠুরতা, পরিত্যাগকে উল্লেখ করা হয়েছিল। তবে এসব নিয়ে যখন জলঘোলা চলছে নেটিজেনদের মধ্যে তখন পাপারাজ্জিদের ক্যামেরায় মুম্বই বিমানবন্দরে দেখা গেল গোবিন্দাকে। ভাবলেশহীন মুখেই এয়ারপোর্টে এসেছিলেন তারকা। এমনকী, পাপারাজ্জিদের দেখে হাত নাড়েন, চুমুও ছোড়েন গোবিন্দা। সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া পাপারাজ্জিদের একটি ভিডিওতে, গোবিন্দাকে সাদা পোশাকে দেখা যাচ্ছে, চোখে সানগ্লাস। অভিনেতা ক্যামেরার জন্য হাসছিলেন, হাত নাড়ছিলেন এবং ছবি তোলার সময় চুম্বনও ছুড়ে দেন। অভিনেতাকে এমন ভাবলেশহীন দেখে অবাক নেটপাড়া।
নার্গিসের ছাপ ইকরার মধ্যে
সঞ্জয় দত্ত ও তাঁর তৃতীয় স্ত্রী মান্যতা দত্তের কন্যা ইকরা। তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ক্রমশ ভাইরাল হচ্ছে। সেই ভিডিয়ো দেখে অনেকেই ইকরার চেহারা, গায়ের রং ও চোখের চাউনি মধ্যে খুঁজে পেয়েছেন তাঁর ঠাকুমা অর্থাৎ প্রয়াত অভিনেত্রী নার্গিসকে। পাপারাজ্জিদের সামনে মোটেও নার্ভাস হন সঞ্জয় কন্যা। ক্যামেরার সামনে দাঁড়ানোর অভ্যাস যেন চিরকালের, এমন সাবলীলভাব থেকে অনেকেই বলছেন ইকরা ভবিষ্যতে বলিউডের নায়িকা হতে পারেন। ইকরার চোখের মায়াবী চাউনি নার্গিস দত্তের স্মৃতিকে যেন সতেজ করে তুলছে।
আরও পড়ুন: এবার 'এমএমএস' ফাঁসের ইঙ্গিত তমান্না ভাটিয়ার! নেপথ্যে রয়েছে কোন বলি ব্যক্তিত্বের হাত?
'ধুরন্ধর'-এর ছাড়পত্র
'ধুরন্ধর' নিয়ে ফিরছেন রণবীর সিং। এবার একেবারে ভিন্ন অবতারে হাজির হচ্ছেন অভিনেতা। এই ছবি ঘিরে উত্তেজনা ছড়িয়েছে দর্শক মহলে। কিছুদিন আগেই নেটনাগরিকদের রোষানলে পড়েছিল রণবীর। সোশ্যাল মিডিয়ায় একটি শুটিং সেটের একটি দৃশ্য ভাইরাল যেখানে পাকিস্তানের পতাকা দৃশ্যমান। আর সেই দৃশ্য ঘিরেই দ্বিধাবিভক্ত নেটপাড়া। নেটিজেনদের একাংশের মতে, সিনেমার প্রেক্ষাপটের প্রয়োজনে পাক পতাকা ব্যবহার করা হয়েছে। কেউ আবার ভারতের মাটিতে পাকিস্তানের পতাকা দেখেই রেগে আগুন। আদিত্য ধরের ভাবনায় এই সিনেমায় গুপ্তচরের ভূমিকায় দেখা যাবে রণবীর সিংকে। সিনেমার প্রেক্ষাপট এখনও পুরোপুরি প্রকাশ্যে আসেনি তবে কানাঘুষো পকিস্তানে ভারতের স্পেশাল এজেন্টের আবর্তেই গল্প বুনেছেন পরিচালক। সম্ভবত সেই কারণেোই শুটিং সেটে পাকিস্তানের পতাকার উপস্থিতি বলে মনে করছেন নেটিজেনরা। তাই এখন এই ঘটনার প্রভাবে উত্তাল নেটপাড়া। বহুল প্রতীক্ষিত স্পাই-থ্রিলার ‘ধুরন্ধর’-এর ট্রেলারকে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) ইউএ ১৬+ রেটিং দিয়েছে। জানা গেছে, ট্রেলারের মোট দৈর্ঘ্য হবে ২ মিনিট ৪২ সেকেন্ড। ছবিটি আগামী ৫ ডিসেম্বর, ২০২৫ মুক্তি পেতে চলেছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি