সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ২৩ আগস্ট ২০২৫ ১৩ : ০৮Sanchari Kar
বড় পর্দায় তিনি দাপুটে। একের পর এক চরিত্রে মেলে ধরছেন নিজেকে। নিরীক্ষামূলক কাজ করে নামের পাশ থেকে সরিয়ে ফেলতে চাইছেন ‘নায়ক’ তকমা। কেরিয়ারের এক দশক পার করে ‘অভিনেতা’ হয়ে ওঠাই যেন এখন অঙ্কুশ হাজরার অন্যতম লক্ষ্য। তবে শুধু ছবি নয়, টেলিভিশনেও তিনি সমান জনপ্রিয়। একটি নাচের রিয়্যালিটি শোয়ের সঞ্চালনা করছেন। এবার আরও এগিয়ে গেলেন আরও এক ধাপ। সান বাংলার ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এর মাসিক ফিনালেতে অতিথি হয়ে আবির্ভাব।
দর্শকমহলে ভাল সারা ফেলেছে সুদীপ্তা চক্রবর্তী সঞ্চালিত এই রিয়্যালিটি শো। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’-এ মূলত খেলতে আসেন মহিলারা। জয়ী হলে ভাঁড়ারে লাখ টাকা। অঙ্কুশের উপস্থিতিতে আরও উজ্জ্বল হবে মঞ্চ। উচ্ছ্বসিত অভিনেতাও। তাঁর কথায়, “এই শো-এ আসতে পেরে খুব ভাল লাগছে। শো-এর লক্ষ্মীদের দেখে আমি সত্যি অনুপ্রাণিত হচ্ছি। বিনোদনের সঙ্গে একটা সামাজিক দায়বদ্ধতা পালন করছে এই শো। বেশ মজারও। সবাই খেলতে পারবেন, কঠিন নয় একেবারেই। সুদীপ্তাদি পুরো জমিয়ে রেখেছে শো-টিকে। সুদীপ্তাদি আমার অভিনয়ের শিক্ষক। বহু সিনেমার জন্য সুদীপ্তদির কাছে আমি ওয়ার্কশপ করেছি। এই শো-তে এসে অনেকদিন পর সুদীপ্তাদির সঙ্গে দেখা হল। সব মিলিয়ে খুব ভাল লাগছে।”
সিজন ২-এর মাসিক ফিনালে হাসি-খেলায়-মজায় ভরপুর। ফিনালের বিজয়িনী পাবেন ২লাখ টাকা। সঙ্গে থাকছে লক্ষ্মীদের জীবন সংগ্রামের গল্প। সেই সব গল্প শুনবেন অঙ্কুশ। শুধু শুনবেন না গল্প, থাকছে অঙ্কুশের নাচের পারফরম্যান্স। নিজের ছবি জনপ্রিয় গান থেকে বলিউডি তাল, সবেতেই পা মেলাবেন অভিনেতা। ৩১ আগস্ট সন্ধ্যা ছ’টায় সান বাংলায় দেখা যাবে এই ফিনালে।

বাংলার সব মহিলারাই এই খেলায় অংশগ্রহণ করতে পারেন অডিশনের মাধ্যমে। ‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ চারটে রাউন্ডে খেলা হয়। প্রতি রাউন্ডেই খেলার শেষে প্রতিযোগীদের জন্য থাকছে নগদ টাকার পুরস্কার। একেবারে ফাইনাল রাউন্ডে বিজয়িনীর জন্য থাকছে এক লক্ষ টাকার নগদ পুরস্কার। প্রতি পর্বে তিনজন করে মহিলা প্রতিযোগী থাকেন। কাউকেই খালি হাতে ফিরতে হয় না। সিজন ২ তে রয়েছে কিছু নতুন খেলা। আরও অনেক মজা। ‘টাকার খনি’, ‘বল ফেলতে টাকা কুলো’. এমন সব মজার খেলা সিজন ২-এ দর্শক দেখছেন। গোটা শোটি সঞ্চালনার দায়িত্বে জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী।
‘লাখ টাকার লক্ষ্মীলাভ’ নিছক একটি নন ফিকশন শো নয়। মহিলাদের স্বপ্নপূরণের একটি সুযোগও বটে। তাঁদের স্বনির্ভর হবার ইচ্ছেকে আরও জোরালো করতেই সান বাংলার এই উদ্যোগ।
ছোটপর্দায় ইতিমধ্যেই নিজের গ্রহণযোগ্যতা প্রমাণ করেছেন অঙ্কুশ। আরও একবার মুগ্ধতা ছড়াতে হাজির হবেন অভিনেতা। আপাতত তাঁর হাতে একগুচ্ছ কাজ। পুজোয় মুক্তি পেতে চলেছে ‘রক্তবীজ ২’। আগামী বছরের সরস্বতী পুজোয় বড় পর্দায় আসবে ‘নারী চরিত্র বেজায় জটিল’।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি