শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | হাত জোড় করলেন! বললেন, 'বদলে গিয়েছি'! ৪ মাস পর আবির্ভাব সায়ন্তের, কার কাছে চাইলেন সুযোগ

নিজস্ব সংবাদদাতা | ২২ আগস্ট ২০২৫ ১৯ : ৪৩Sanchari Kar

চার মাস পর নিজের পুরনো জায়গায় ফিরলেন সায়ন্ত মোদক। অভিনয় করলেও এতদিন ভ্লগিং থেকে দূরে ছিলেন সায়ন্ত। অবশেষে  বিরতি নিয়ে আবার ভ্লগিং শুরু করলেন। ক্ষমা চাইলেন, হাতজোড় করে অনুরোধ করলেন অনেক কিছু। তবে কাদের উদ্দেশ্যে এই কথা বললেন? কেন এতদিন ভ্লগিং থেকে দূরে ছিলেন তিনি? কেনই বা আবার ফিরলেন পুরনো জীবনে? অবশেষে সবকিছু নিয়ে মুখ খুললেন অভিনেতা ও ভ্লগার।

দেবচন্দ্রিমা এবং কিরণ বিতর্ক নিয়ে অত্যন্ত কটাক্ষের মুখে পড়তে হয় সায়ন্তকে। তাঁর বিরুদ্ধে নানা অভিযোগ আনেন দুই প্রাক্তন। এমনকি সরাসরি কিছু না বললেও সায়ন্তর বিরুদ্ধে গায়ে হাত তোলার অভিযোগও আনেন দেবচন্দ্রিমা। সেই সময় থেকেই সায়ন্তকে কটাক্ষের মুখে পড়তে হয়। শুধু তাই নয়। অসহায় পরিস্থিতিতে  সামাজিক মাধ্যমে কিরণ কাঁদতে কাঁদতে লাইভ করেন। সেই সময় তার পাশে দাঁড়ান দেবচন্দ্রিমা। কারণ তাঁর দাবি, এই একই পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকেও।

কিরণের টাকায় কেনার জিনিস সায়ন্তর থেকে আদায় করেছিলেন দেবচন্দ্রিমা। সেই সময় থেকেই ভ্লগিং বন্ধ রেখেছিলেন সায়ন্ত। অবশেষে চার মাস পর সামাজিক মাধ্যমে এসে সায়ন্ত বললেন, "চার মাস পর অবশেষে আমি আবার ভ্লগিং শুরু করলাম। সকলের জীবনে ওঠানামা এবং হার-জিৎ রয়েছে। আমিও তেমন এক পরিস্থিতির মধ্যে দিয়েই গিয়েছি। এই কয়েকটা দিন নিজেকে গুছিয়ে নিতে সময় নিলাম। আশা করি, আমি বদলে গিয়েছি। এই পরিস্থিতি আমাকে ভালর জন্য বদলাতে সাহায্য করেছে। আমার মনে হয় আমি আগের থেকে অনেকটাই বদলে গিয়েছি। তবে এই সময় আমি তাদেরক ধন্যবাদ জানাতে চাই যাঁরা অনেক বাজে কমেন্ট এর মধ্যেও ভাল কমেন্ট করেছেন। আমার পাশে থেকেছেন এবং আমায় বিশ্বাস করেছেন। যা হয় হয়তো ভালর জন্যই হয়। আমি এই কয়েক মাসে বহু মানুষ চিনতে পেরেছি। এমন বহু অচেনা মানুষদের সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে যারা আমায় এই কঠিন সময় ভাল থাকতে শিখিয়েছেন, পাশে থেকেছেন। আবার হয়তো এমন অনেকেই ছিলেন, যাদের আমি বন্ধু ভাবতাম বা এক সময় তাদের দরকারে পাশে থেকেছি, তারা আমার থেকে পালিয়ে বেরিয়েছেন। আমার কোনও খবর নেয়নি।"

সায়ন্ত জানান একটি বাইক দুর্ঘটনার মুখে পড়েন তিনি। পায়ে ভয়ঙ্কর চোট পান। তিনি বলেন, "তবে এই কঠিন সময় আমায় আগলে রেখেছিলেন, আমার ভাল চেয়েছেন, তাদের নিয়ে আমি বাকি জীবনটা কাটাতে চাই। আমি তাদের কাছে ক্ষমা চাইছি। যাঁরা আমার ভ্লগ দেখেন বা দেখতে চান, কারণ পরিস্থিতির কারণে আমি সব কিছু থেকে দূরে ছিলাম। খানিকটা ইচ্ছে করেই এই বিরতি নিয়েছিলাম। আমার মনে হয় এই বিরতিটা দরকার ছিল।"

সেই ভিডিওয় সকলের কাছে হাতজোড় করে অনুরোধ করলেন এবং ক্ষমা চাইলেন সায়ন্ত। অতীতের কঠিন সময় ভুলে আবার নিজের পুরনো জীবনে ফিরলেন সায়ন্ত। দাবি করেছেন, তিনি এখন আগের থেকে অনেকটা বদলে গিয়েছেন। যদিও এই ভিডিওয় সায়ন্তকে নানা ভাবে কটাক্ষ করা হয়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া