সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: স্নিগ্ধা দে ২২ আগস্ট ২০২৫ ১৯ : ৫২Snigdha Dey
আবারও ফিরছে রাগিনী! সানি লিওনের শরীরী আবেদন নিয়ে ২০১৯ সালে হাজির ‘রাগিনী এমএমএস রিটার্নস’। ২০১১ সালে এই ছবির প্রথম পর্ব নিয়ে দর্শকের প্রতিক্রিয়া ছিল ভালই। এবার আসছে এর তৃতীয় পর্ব। অর্থাৎ ইতিমধ্যেই একতা কাপুর 'রাগিনী এমএমএস ৩'-এর পরিকল্পনা শুরু করেছেন।
একতা কাপুরের কাল্ট ইরোটিক-হরর ফ্র্যাঞ্চাইজি 'রাগিনী এমএমএস'-এর পরবর্তী অংশের কেন্দ্রীয় চরিত্রে কাকে দেখা যাবে? এই জল্পনা উসকে দিয়েছিল বলিপাড়ায়। তবে এবার আর লুকোছাপা নয়, জানা যাচ্ছে অভিনেত্রী তমান্না ভাটিয়াকে দেখা যেতে চলেছে এই ছবির মুখ্য ভূমিকায়।
এই ছবির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, “একতা কাপুর বেশ কিছুদিন ধরেই রাগিনী এমএমএস-এর তৃতীয় অংশ তৈরি করতে চাইছিলেন। এই ইরোটিক হরর ট্রিলজির জন্য তিনি চিত্রনাট্য তৈরির কাজ শুরু করেছেন। অবশেষে তিনি রাগিনী এমএমএসের জগতের সাথে মিশে যাওয়ার জন্য একটি বিষয় পেয়েছেন এবং ২০২৫ সালের শেষের দিকে ছবিটির শুটিং শুরু করার জন্য প্রস্তুত।”

সূত্রটি আরও উল্লেখ করেছে, “একতা তাঁর শুটিং সেটে তমান্না ভাটিয়ার সঙ্গে রাগিনী এমএমএস ৩-এর চিত্রনাট্য নিয়ে আলোচনা করেছিলেন এবং অভিনেত্রী ছবিটির ভৌতিক অংশের টুইস্ট শুনে হতবাক হয়ে গিয়েছিলেন। বরাবরের মতো এই ছবিতেও সঙ্গীতেরও দারুণ ভূমিকা রয়েছে। ইতিমধ্যেই এমন একটি গান তৈরি হচ্ছে যা দর্শকের মধ্যে ঝড় তুলতে পারে।"
আরও পড়ুন: তুলকালাম কাণ্ড কপিল শর্মার শো-এ! শুটিং সেটেই ঝামেলা 'সানি' ও 'ববি' দেওলের মধ্যে, ভাইরাল ভিডিও
তমান্নাকে দর্শক বলিউডের ভৌতিক ঘরানার ছবি 'স্ত্রী ২'-এ দেখেছিলেন। ওই ছবিতে দর্শকের কাছে যেন একেবারে ভিন্ন অবতারে হাজির হয়েছিলেন অভিনেত্রী। এবার একেবারে 'রাগিনী' নিয়ে ফিরছেন তিনি। এই খবর ছড়িয়ে পড়তেই তমান্নাকে এই ছবির মুখ্য চরিত্রে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন অভিনেত্রীর অনুরাগীরা।
প্রসঙ্গত, ‘রাগিনী এমএমএস রিটার্নস'-এর গল্প একটু অন্যরকম। গল্পের মধ্যমণি অবশ্যই রাগিনী। একটি পোড়ো বাড়িতে যায় সে। বাড়ির এক রহস্য রয়েছে। সেটি উদঘাটন করতে চায় রাগিনী। এরপর ফ্ল্যাশব্যাকে চলে যায় গল্প। দেখা যায় বন্ধুদের নিয়ে ব্যাচেলার পার্টি করতে হোটেলে যায় গার্লস গ্যাং। কিন্তু হোটেলের ম্যানেজারের সঙ্গে জড়িয়ে পড়ে ওই দলেরই একটি মেয়ে। শুধু সে নয়, দলের অন্য সদস্যরাও সম্পর্কে জড়িয়ে পড়ে। কখনও আবার দুই মেয়ের মধ্যে তৈরি হয় সমকামী সম্পর্ক।
এমন অবস্থায় তাদের হাতে আসে ওইজা বোর্ড। সবাই ঠিক করে প্ল্যানচেট করবে তারা। আর তার জন্য ওই ওইজা বোর্ডটি ব্যবহার করবে। এরপরই শুরু হয় গন্ডগোল। মেয়েদের ডাকে আত্মা এসে পৌঁছয় হোটেলে। শুরু হয় অলৌকিক সব কাণ্ডকারখানা। জানা যাচ্ছে ঠিক এখান থেকেই শুরু হবে ছবির তৃতীয় ভাগের গল্প। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষেই শুরু হবে শুটিং। ছবিতে তমান্না ছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে কোন তারকাদের দেখা যেতে চলেছে তা যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি