সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রাহুল মজুমদার | ২২ আগস্ট ২০২৫ ১৯ : ৩০Rahul Majumder
দক্ষ অভিনেতা। দুই বাংলায় তাঁর জুড়ি মেলা ভার। ওপার বাংলার সেরা অভিনেতাদের মধ্যে প্রথম সারিতেই উঠে আসে তাঁর নাম। তাঁর ভক্তের সংখ্যাও ঈর্ষণীয়। তিনি, মোশারফ করিম। ওপার বাংলার আরও এক বিপুল জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী যাঁর সম্বন্ধে বলেন, “মোশারফ করিমকে নিয়ে নতুন করে কিছু বলার নাই। সে সত্যিকারের জাত অভিনেতা।” আজ, ২২ আগস্ট, 'মহানগর'-এর সেই ‘ওসি হারুন’-এর জন্মদিন।এদিন ৫৩ তম জন্মদিনের কেক কাটবেন এই জাত অভিনেতা । পর্দার বাইরে কেমন মানুষ মোশারফ? সত্যিই কি অত হাসিখুশি না কি স্বভাবগম্ভীর? প্রচণ্ড রেগে গেলেই বা কী করেন তিনি? সব নিয়ে আজকাল ডট ইন-এর সঙ্গে খোলামেলা আড্ডা দিলেন বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ধারাবাহিক পরিচালক সাজিন আহমেদ বাবু।

গত ১৫ বছর ধরে মোশারফ করিমের সঙ্গে কাজ করছেন বাবু। ‘উচ্চতর ভালবাসা’, ‘ভারপ্রাপ্ত বউ’, ‘কিড সোয়ামান’, ঘরের শত্রু বিভীষণ’, ‘স্বভাবদোষে’-এর মতো একের পর এক জনপ্রিয় ধারাবাহিকে তাঁর পরিচালনায় কাজ করেছেন মোশারফ। বাংলাদেশে যাকে বলে নাটক।
পরিচালকের কথায়, "মোশরফ করিম যত বড় শিল্পী, তার থেকেও ভাল মানুষ। মানুষ হিসেবে তিনি আরও দুর্দান্ত। ওঁর সঙ্গে এত কাজ করেছি, তাই বলতে পারছি অভিনেতা থেকে ব্যক্তি মোশারফকে আমার বেশি পছন্দ। সব বয়সের মানুষের সঙ্গে দিব্যি মিশে যেতে পারেন। এত বছরে কখনও দেখিনি ভাই কাউকে অপমান করছেন, তাচ্ছিল্য করছেন। হয়ত ভীষণ রেগে গিয়েছেন কারও উপরে, তবুও তাঁকে অপমান করতে পারেন না। একেবারে চুপ করে যান তখন। আর এও দেখেছি, ওঁর উপরে কেউ রাগ করে থাকতে পারে না। এত প্রাণবন্ত! মোশারফ ভাই সেটে থাকা মানে পুরো ইউনিট টগবগে এনার্জি নিয়ে ছোটে। আবার হয়ত কারও রাগ হল মোশারফ ভাইয়ের উপরে, কিন্তু যেই উনি এক গাল হেসে মুখ খুলবেন, অমনি সব রাগ উবে যায়। এরকম মানুষ মোশারফ করিম... "

সামান্য থেমে ‘অশিক্ষিত এমবি’ ধারাবাহিকের এই পরিচালক বলে চললেন, “অভিনেতা হিসেবে মোশারফ করিম কত দক্ষ সেকথা আজ প্রমাণিত। আমি নতুন করে কী বলব? আমি একবার ওঁকে জিজ্ঞেস করেছিলাম, এই যে, আপনি বছরের বেশিরভাগ সময়টাই ব্যস্ত থাকেন অভিনয় নিয়ে, কখনও বিরক্তি লাগে না? একঘেয়ে লাগে না? জবাব পেয়েছিলাম, ‘না লাগে না একঘেয়ে। এক জীবনে এতগুলো চরিত্রে বাঁচতে পারছি, এত জীবনে প্রচুর জীবন যাপন করতে পারি, ক'জন পারে তা? ক’জন মানুষ এই সুযোগ পায়?’”
বাবু আরও বলেন, “পর্দায় যেরকম সবসময় মজার মজার কথা বলতে দেখা যায় তাঁকে, বাস্তবে সবসময় সেরকম তিনি বলেন না, সেটা বলাই বাহুল্য। বিস্তর পড়াশোনা করেছেন। জীবন নিয়ে, দর্শন নিয়ে মোশারফ ভাই চমৎকার কথা বলেন। মজা করেন অবশ্যই, তবে সেটা নীচু তারে... আসলে মোশারফ ভাইয়ের সঙ্গে এত বছর ধরে কাজ করেছি যে ওঁর পালসটা বুঝি। উনিও আমাকে খুব স্নেহ করেন। হয়ত আমাদের পড়াশোনা, পছন্দের বিষয়গুলো এক বলে সেটা আরও উত্তরোত্তর বেড়েছে। একটা উদাহরণ দিলে আরও ভাল করে বুঝবেন - একবার আমি ঢাকায় নিজের লেখালিখির কাজ করছি আর উনি তখন কক্সবাজারে সমুদ্রের ধরে শুটিং করছেন। হঠাৎ ফোন এল- 'আমার ভাল লাগছে না। টিকিট পাঠিয়ে দিচ্ছি, তুই এখানে সোজা চলে আয় ল্যাপটপ নিয়ে। তোর লেখালিখি কর। তারপর সেসব শেষে আড্ডাও মারব। এরকম আন্তরিক ডাক কি কেউ ফিরিয়ে দিতে পারে? চলে গেলাম এক সপ্তাহের জন্য। তা এরকম মানুষ হলেন মোশারফ করিম...প্রার্থনা করি, উনি সুস্থ থাকুন, ছবি-সিরিজ-নাটকে দুরন্ত সব চরিত্রে অভিনয় করতে থাকুক। আর আমরা আমরা তাঁর অভিনয়ে মুগ্ধ হয়ে এই হানাহানির পৃথিবীতে কয়েক পশলা নিশ্চিন্তের আনন্দ খুঁজে পাই। ”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি