সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদসংস্থা মুম্বই | লেখক: স্নিগ্ধা দে ২২ আগস্ট ২০২৫ ১৮ : ৩৬Snigdha Dey
জনপ্রিয় কমেডি শো ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’–এর সেটে অভিনেতা কিকু শারদা এবং কৃষ্ণ অভিষেকের মধ্যে তর্কাতর্কির একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সাধারণত এই দুই কমেডিয়ানের অনস্ক্রিন রসায়ন দর্শকের মনোরঞ্জন করে, কিন্তু ভিডিওতে একেবারেই ভিন্ন ছবি ধরা পড়েছে। ওই পর্বে সানি ও ববি দেওল সেজেছিলেন দুই তারকা।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, কিকু হঠাৎ কৃষ্ণকে উদ্দেশ্য করে বলেন, “টাইমপাস করছি কি?” এই প্রশ্নে কৃষ্ণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, “তাহলে ঠিক আছে, আপনি করলোন, আমি এখান থেকে চলে যাচ্ছি।” উত্তেজিত আবহে কিকু জবাব দেন, “আমাকে ডাকা হয়েছে, তাই আগে আমার অংশটা শেষ করে নিই।”
পরিস্থিতি সামাল দিতে তখন কৃষ্ণ বলেন, “আমি আপনাকে ভালবাসি এবং সম্মান করি, আমি চাই না আমার রাগের পারদ চড়ে যায়।” কিন্তু কিকু পাল্টা উত্তর দেন, “রাগ করার তো কোনও প্রশ্নই আসে না, আপনি বিষয়টিকে ভুল পথে নিয়ে যাচ্ছেন।” মুহূর্তের মধ্যেই কৃষ্ণ্যবিরক্ত হয়ে সেট ছেড়ে চলে যান। এই সময় শো-এর মূল সঞ্চালক কপিল শর্মা উপস্থিত ছিলেন না।
আরও পড়ুন: ‘তোর ছেলেকে এখনই সামলা…’ আরিয়ান সম্পর্কে শাহরুখকে কী নালিশ করেছিলেন ববি? শুনলে চমকে যাবেন
ভিডিওটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র এসেছে। কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার অনেকে মনে করছেন এটি হয়তো প্রচারের অংশ বা শুধুই নাটকীয়তা। এক দর্শক লিখেছেন, “যদি এটি সাজানো হয়, তাহলে ঠিক আছে, কিন্তু যদি সত্যি হয়, তবে দুঃখজনক।”
অন্যদিকে, মুম্বই সংবাদমাধ্যমের পক্ষ থেকে যখন কিকুর কাছে এই বিষয়ে জানতে চাওয়া হয়, তিনি সংক্ষেপে জানান, “আমি এ নিয়ে কিছু বলতে চাই না।” ফলে রহস্য আরও গাঢ় হয়েছে—এটি সত্যিই রাগের বহিঃপ্রকাশ, নাকি আসন্ন পর্বের প্রচার কৌশল, তা নিয়ে চলেছে জল্পনা।
উল্লেখ্য, আগামী শনিবার, ২৩ আগস্ট নেটফ্লিক্সে সম্প্রপ্রচারিত হবে এই শো-এর নতুন পর্ব। তার আগে ভিডিও ছড়িয়ে পড়তেই দর্শকের কৌতূহল দ্বিগুণ বেড়েছে। তর্ক-বিতর্কের আসল রহস্য জানার জন্যই আরও বেশি আগ্রহী দর্শক।
প্রসঙ্গত, বর্তমানে শিরোনাম দখল করেন কপিল শর্মা। দ্বিতীয়বার কপিলের ক্যাফেতে গুলি চলার ঘটনার দায় স্বীকার করেছে গ্যাংস্টার গোল্ডি ঢিঁলৌ। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতে কপিল শর্মার নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মুম্বই পুলিশ। কপিল প্রাণনাশের হুমকিও পেয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বার্তা পাঠিয়ে জানানো হয়েছে, এর পরের গুলিটা মুম্বইতে চলবে। সেই কারণেই, কপিল শর্মার যাতে কোনও ক্ষতি না হয়, তা নিশ্চিত করতে পুলিশ কপিল শর্মার নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি