সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | স্ত্রীকে ঠকানোর অভিযোগ, ডিভোর্স! কোন নায়িকাদের সঙ্গে প্রেমে মজেন বিবাহিত গোবিন্দা, রইল তালিকা

সংবাদ সংস্থা মুম্বই | ২২ আগস্ট ২০২৫ ১৭ : ০১Sanchari Kar

বলিউডের ‘হিরো নম্বর ওয়ান’ গোবিন্দা নয়ের দশকে বক্স অফিস কাঁপালেও, তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জন সবসময় শিরোনামে থেকেছে। বিশেষ করে বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে বিতর্ক তাঁকে বহুবার আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসে। এবার বিস্ফোরক স্ত্রী সুনীতা আহুজা। নায়ক-স্বামীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে ডিভোর্স ফাইল করেছেন তিনি।

কেরিয়ারের শীর্ষে থাকাকালীন গোবিন্দা যখন একের পর এক সুপারহিট ছবি দিচ্ছেন, তখনই শোনা যেতে থাকে তাঁর প্রেমঘন সম্পর্কের গুঞ্জন।

গোবিন্দার নাম জড়িয়েছিল একাধিক অভিনেত্রীর সঙ্গে। বিশেষ করে নীলম কোঠারির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বলিউডের গসিপের পাতা গরম ছিল দীর্ঘদিন। শোনা যায়, তাঁদের সম্পর্ক একসময় এতটাই গভীর হয়েছিল যে, বিয়ের জল্পনাও উঠেছিল। তবে সেই অধ্যায় শেষ হয়ে যায় নানা কারণে।

গোবিন্দা ও নীলমের পরিচয় হয়েছিল আটেপ দশকের মাঝামাঝি। ১৯৮৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ‘ইলজাম’–এ দুজন প্রথমবার একসঙ্গে কাজ করেন। ছবিটি সফল হওয়ার পর দর্শক তাঁদের জুটিকে ব্যাপকভাবে গ্রহণ করে। এরপর একসঙ্গে তাঁরা একাধিক সিনেমায় কাজ করেন—যেমন ‘লাভ ৮৬’, ‘খুদগর্জ, ‘হাতিয়ার’  সেই তালিকায় ছিল।

সেটেই ধীরে ধীরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। একাধিক প্রতিবেদনে উল্লেখ আছে, গোবিন্দা নীলমকে গভীরভাবে ভালোবাসতেন এবং সম্পর্ককে বিয়ে পর্যন্ত নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু গোবিন্দার পরিবার এই সম্পর্ক মেনে নেয়নি। গোবিন্দার মা চেয়েছিলেন, ছেলে যেন পরিবারে নির্বাচিত মেয়ে সুনীতাকে বিয়ে করে। অবশেষে ১৯৮৭ সালে পারিবারিক চাপে গোবিন্দা সুনীতাকে বিয়ে করেন। তবে শোনা যায়, নীলমকে তিনি ভুলতে পারেননি সহজে।

বিয়ের পরও নীলমের সঙ্গে গোবিন্দার নাম জড়িয়েছিল। ইন্ডাস্ট্রিতে কানাঘুষা চলত যে, তাঁরা এখনও যোগাযোগ রাখছেন। এই পরিস্থিতি নাকি গোবিন্দার দাম্পত্য জীবনে অশান্তি তৈরি করেছিল। কিছু সংবাদমাধ্যমে এমনও দাবি করা হয়, সুনীতা নাকি এই কারণে ক্ষুব্ধ হয়েছিলেন এবং সংসার ভাঙনের আশঙ্কাও তৈরি হয়েছিল।


এখানেই শেষ নয়। রানি মুখোপাধ্যায়ের সঙ্গেও তাঁর নাম জড়ায়। ২০০০ সালের শুরুর দিকে সবচেয়ে আলোচিত সম্পর্কগুলির মধ্যে একটি ছিল নায়ক-নায়িকার অঘোষিত ঘনিষ্ঠতা।

‘হাদ কর দি আপনি’  ছবির শুটিংয়ের সময় থেকেই তাঁদের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। শুটিং সেটে নাকি তাঁদের সময় কাটানো, হাসি–ঠাট্টা ও বাড়তে থাকা সখ্য চোখে পড়েছিল অনেকের। ধীরে ধীরে শোনা যেতে থাকে, গোবিন্দা প্রায়ই রানির বাড়িতে যেতেন এবং ঘণ্টার পর ঘণ্টা সেখানে কাটাতেন। সুইজারল্যান্ড এবং আমেরিকার মতো আন্তর্জাতিক ও চমকপ্রদ লোকেশনে শুটিং করতে গিয়ে দু’জনের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয়। শুটিং সেটে সময় কাটানোর পাশাপাশি অফস্ক্রিনেও তাঁদের বোঝাপড়া দর্শকের চোখ এড়ায়নি। ছবির কাজ শেষ হওয়ার পরও তাঁদের যোগাযোগ বজায় থাকে। পেশাদার সম্পর্ক ধীরে ধীরে ব্যক্তিগত ঘনিষ্ঠতায় রূপ নেয়, আর এই সময় থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে বলিউডের অন্দরমহলে গুঞ্জন শুরু হয়।

একজন খ্যাতনামা সাংবাদিক নাকি তাঁদের দু’জনকে এক হোটেল রুমে একসঙ্গে দেখে ফেলেছিলেন—এমনই খবর ছড়িয়ে পড়ে। এরপরই গোটা বলিউডে তোলপাড় শুরু হয়। পত্রপত্রিকা ও টিভি চ্যানেলে এই খবর প্রধান শিরোনাম হয়। ঘটনাটি গোবিন্দার ব্যক্তিগত জীবনে তীব্র ঝড় তোলে। স্ত্রী সুনীতা আহুজা ভীষণভাবে আহত হন এবং সংসারে চরম অশান্তি তৈরি হয়।

এক মরাঠি অভিনেত্রীর সঙ্গেও গোবিন্দার বিবাহ বহির্ভূত সম্পর্কের গুঞ্জন শোনা যায়। সেই অভিনেত্রীর নাম যদিও প্রকাশ্যে আসেনি এখনও। তবে জানা গিয়েছে, সেই ললনার বয়স গোবিন্দার অর্ধেক।

শুধু তা-ই নয়। এক সময় দিব্যা ভারতী, রবীনা ট্যান্ডন এবং মাধুরী দীক্ষিতের সঙ্গেও নাম জড়ায় তাঁর।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া