সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

Shah Rukh Khan reveals Bobby Deol complained about Aryan Khan while shooting for his Netflix web series

বিনোদন | ‘তোর ছেলেকে এখনই সামলা…’ আরিয়ান সম্পর্কে শাহরুখকে কী নালিশ করেছিলেন ববি? শুনলে চমকে যাবেন

Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২২ আগস্ট ২০২৫ ১৭ : ০০Rahul Majumder

শাহরুখের ছেলে আরিয়ান খানের প্রথম পরিচালিত সিরিজ ‘দ্য ব্যা**ডস অফ বলিউড’— বলিপাড়ার এক ঝলমলে কিন্তু গোপন কূটকচালির দুনিয়া নিয়ে নির্মিত হাই-স্টেকস ড্রামা। সিরিজে অভিনয় করেছেন লক্ষ্য, সাহের বাম্বা, ববি দেওল, রাঘব জুয়াল প্রমুখ। সিরিজে বিশেষ চমক হিসেবে দেখা যাবে সলমন খান, করণ জোহরসহ আরও একাধিক তারকাকে। এটি মুক্তি পাবে আগামী ১৮ সেপ্টেম্বর নেটফ্লিক্সে।

অপেক্ষার অবসান। অবশেষে মুক্তি পেল শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের বহুচর্চিত প্রথম পরিচালনা ‘দ্য ব্যা**ডস অব বলিউড’-এর ঝলক। সিরিজটির প্রিভিউতে দর্শক-সমালোচকরা হতবাক—ঝকঝকে ভিজ্যুয়াল, কাঁচা বাস্তবতা আর সাহসী গল্পের ছোঁয়ায় এটি যেন বলিউডের নতুন অধ্যায়।

প্রিভিউ ইভেন্টে সবচেয়ে আলো কেড়েছিল কী? শুধু ট্রেলার নয়, অনুষ্ঠানের আসল আকর্ষণ হয়ে উঠেছিল পরিচালক আরিয়ান খানকে ঘিরে টিমের অভিজ্ঞতা শেয়ার। আর এখানেই উঠে আসে এক চমকপ্রদ মজার ঘটনা—যখন ববি দেওল নালিশ করেছিলেন সরাসরি শাহরুখ খানের কাছে, নিজের ছেলে আরিয়ানকে নিয়ে!

৭ ঘণ্টা ধরে আরিয়ানের চিত্রনাট্য শোনানো থেকে কঠিন শুটিংয়ের কথা নিয়েও মুখ খুলেছেন ববি। আরিয়ানের নিষ্ঠার কথা বলতে গিয়ে ববি জানান—“আমি ভীষণ ভাগ্যবান এই প্রজেক্টের অংশ হতে পেরে। তবে ও আমাদের ভীষণ খাটিয়েছে। একবার তো আমাকে টানা ৭ ঘণ্টা ধরে গল্প শোনাল, অথচ আমি আগেই রাজি হয়েছিলাম! শুটিং চলাকালে বারবার বলত, ‘আর একটা টেক করি?’ আমি বলতাম, ‘হ্যাঁ বাবা, করো’। ভেবেছিলাম নতুন পরিচালক বলে একটু সহজ হবে, কিন্তু উল্টে আরও কঠোর ছিল।”

এই প্রসঙ্গে শাহরুখ খোলসা করলেন মাঝরাতে ববি দেওলের ফোন আসে তাঁর কাছে। উপলক্ষ, ছেলের নামে নালিশ! শাহরুখ নিজেই মজার কাহিনি ফাঁস করলেন—“একদিন রাতে ববি আমাকে ফোন করে বলল, ‘ভাই, তোর ছেলে কিন্তু খুব খাটাচ্ছে, এখনই এসে একটু সামলা। আরে আমাকে তো বাড়িও যেতে হবে!’”

শাহরুখের এই মন্তব্যে মুহূর্তেই হাসিতে ফেটে পড়ে হল।

সব মিলিয়ে স্পষ্ট—আরিয়ানের প্রথম প্রোজেক্টে কোনও আপস ছিল না। কঠোর শুটিং, টিমের পরিশ্রম আর একঝাঁক নতুন মুখ নিয়ে আসছে এই সিরিজ। অভিনয়ে রয়েছেন ববি দেওল, লক্ষ্য, সাহের বাম্বা ও রাঘব জুয়াল। ১৮ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে ‘দ্য ব্যাডস অব বলিউড’।

 প্রশ্ন একটাই—ছেলের পরিচালনা কি বাবার মতোই ম্যাজিক তৈরি করতে পারবে?


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া