সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২২ আগস্ট ২০২৫ ১৬ : ২১Rahul Majumder
বলিউডে দীর্ঘদিন ধরে চলে আসা লিঙ্গভিত্তিক পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কৃতি স্যানন। সম্প্রতি, এক অনুষ্ঠানে তিনি স্পষ্ট ভাষায় জানান, কাজ যদি একই হয়, তবে নারী–পুরুষ অভিনেতাদের পারিশ্রমিক কেন ভিন্ন হবে তা তিনি কোনওভাবেই বুঝতে পারেন না।

“পুরুষ–নারীর মধ্যে পারিশ্রমিকের ব্যবধান অযৌক্তিক” মন্তব্য কৃতির। তাঁর কথায়—“অন্য সব ইন্ডাস্ট্রির দিকে তাকালে দেখতে পাই এমন পার্থক্য নেই। তবে সিনেমায় কেন নারী–পুরুষ আলাদা পারিশ্রমিক পাবেন? কাজ তো একই। এই নিয়ে আমরা বহু বছর ধরে কথা বলছি। কিন্তু সত্যি বলতে কী, এর কষ্টটা আমরা, অর্থাৎ মহিলা অভিনেতারাই সবচেয়ে বেশি অনুভব করি।”
নারী-নেতৃত্বাধীন ছবিতে বাজেটের বৈষম্য নিয়েও মুখ খুললেন এই বলি-অভিনেত্রী। কৃতি আরও বলেন—“যদি ছবির মুখ্য চরিত্র নারী হয়, তবে সেই ছবি কখনওই পুরুষ–নেতৃত্বাধীন ছবির মতো বাজেট পায় না। প্রযোজকরা ভয় পান, ছবিটি নাকি তেমন ব্যবসা করবে না। এর ফলে আবার যুক্তি দাঁড় করানো হয়—‘ছবির বাজেট কম, তাই অভিনেত্রীর পারিশ্রমিকও কম’। এভাবে এক চক্রের ভেতরে আটকে যায় সব।”
তবে বদলের হাওয়া কিন্তু ইন্ডাস্ট্রির মধ্যে বওয়া শুরু হয়েছে, এও জানালেন কৃতি। তাই তিনি আশা প্রকাশ করেছেন, ধীরে ধীরে হলেও পরিস্থিতি বদলাচ্ছে। আজকাল কনটেন্ট–ভিত্তিক ছবিই আসল আকর্ষণ হয়ে উঠছে, চরিত্রের লিঙ্গ যাই হোক না কেন।
কৃতি উদাহরণ টেনে আনেন তাঁরই অভিনীত ২০২৪ সালের হিট ফিল্ম ‘ক্রু’–এর। তাবু ও করিনা কাপুর–এর সঙ্গে কৃতি ছিলেন এই ছবিতে। এই নারী–নেতৃত্বাধীন ছবিটি বিশ্বজুড়ে প্রায় ১৫৭ কোটি টাকা আয় করে। বলিউডে গত বছরের অন্যতম বড় বক্স অফিস হিট হয়ে ওঠে ছবিটি। কৃতির মতে, এমন বড় বাজেটের, বিনোদনমূলক নারী–কেন্দ্রিক ছবি আরও বেশি করে তৈরি হওয়া উচিত, যাতে প্রযোজকেরা বুঝতে পারেন গল্পই আসল, নায়ক–নায়িকা নয়।
কৃতি এখন একাধিক বড় প্রজেক্ট নিয়ে ব্যস্ত। খুব শিগগিরই তাঁকে দেখা যাবে ধনুষের বিপরীতে আনন্দ এল রাই পরিচালিত ‘তেরে ইশ্ক মেঁ’ ছবিতে। এরপর আসছে হোমি আদাজানিয়া পরিচালিত ‘ককটেল ২’ যেখানে কৃতির সঙ্গে থাকবেন শাহিদ কাপুর ও রশ্মিকা মন্দানা।
বলিউডে নারী–পুরুষের সমান পারিশ্রমিকের দাবি নতুন নয়, কিন্তু কৃতির মতো তারকারা সরাসরি এ নিয়ে কথা বলায় আবারও আলোচনায় উঠে এলো এই পুরনো ক্ষত।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি