সোমবার ২৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিনোদন | বিয়ে সারলেন পর্দার গোপী বহু, প্রয়াত কৌতুক অভিনেতা জসবিন্দর ভাল্লা

সংবাদসংস্থা মুম্বই | ২২ আগস্ট ২০২৫ ১৩ : ৩২Snigdha Dey

টিনসেল টাউনে খবর অফুরান। বিনোদনের সমস্ত খবর জানতে যদি চান, চোখ রাখুন নজরে বিনোদনে। জেনে নিন সারাদিনের গরমা গরম খবর কী?


বিয়ে করলেন গোপী বহু


চুপিসারে বিয়ে সারলেন জনপ্রিয় ধারাবাহিক 'সাথ নিভানা সাথিয়া'-তে গোপী বহু। এই চরিত্রে অভিনয়ের জন্য সর্বাধিক পরিচিত অভিনেত্রী জিয়া মানেক। ২১ অগস্ট বৃহস্পতিবার স্বামীর সঙ্গে কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সুখবরটি দিলেন জিয়া। আর অভিনেত্রীর বিয়ের কথা শুনে আনন্দে ভাসছেন তাঁর অনুরাগীরা। ভিনেতা বরণ জৈনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন তিনি। জিয়া বিয়ের জন্যে বেছে নিয়েছিলেন ঐতিহ্যবাহী সোনালি শাড়ি এবং বরণের পরণে ছিল সোনালী বর্ণের শেরওয়ানি। অভিনেত্রীর চুলে ফুলের গাজরা ছিল। ছবি দুটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'ঈশ্বর এবং প্রভুর কৃপায় এবং ভালবাসার সঙ্গে জানাচ্ছি, আমরা এক চিরস্থায়ী বন্ধন শুরু করতে চলেছি। আগে আমরা দুই বন্ধু ছিলাম, আজ থেকে আমরা স্বামী-স্ত্রী। আমাদের সকল প্রিয়জনের কাছ থেকে ভালবাসা, আশীর্বাদ এবং শুভেচ্ছার জন্য আমরা কৃতজ্ঞ। যাঁরা এই দিনটিকে এত বিশেষ করে তুলেছেন।'


প্রয়াত জসবিন্দর ভাল্লা


প্রয়াত হলেন পঞ্জাবি টেলিভিশন ও চলচ্চিত্র জগতের পরিচিত মুখ জসবিন্দর ভাল্লা। ৯০-এর দশক থেকেই তিনি পঞ্জাবি কমেডি জগতের অন্যতম পরিচিত মুখ। সাম্প্রতিক বছরগুলিতে ‘ক্যারি অন জাট্টা’ ফ্র্যাঞ্চাইজির ‘অ্যাডভোকেট ধিলোঁ’ চরিত্রে অভিনয় করে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেছিলেন। এছাড়া 'জাট অ্যান্ড জুলিয়েট'-এর মতো আরও একাধিক হিট ছবি ও সিরিয়ালে কাজ করেছেন তিনি ৷ মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। শনিবার, ২৩ আগস্ট মোহালির কাছে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

 

আরও পড়ুন: 'ডগ বাইটকে লভ বাইট বলে চালায়' কুকুরপ্রেমীদের ঝাঁঝালো আক্রমণ 'রামু'র!

 

মীনা কুমারী তৃপ্তি? 


বহু আলোচনার পরে অবশেষে মীনা কুমারীর জীবনের উপর ভিত্তি করে বায়োপিকের ঘোষণা হতেই উত্তাল হয়েছে বলিউড মহল। ছবিটির স্বত্ব কিনেছেন পরিচালক সিদ্ধার্থ পি. মালহোত্রা, সারেগামা ও আমরোহি পরিবার একসঙ্গে। বিশাল বাজেট ও জাঁকজমকপূর্ণ পরিকল্পনায় তৈরি হচ্ছে এই ছবি। নির্মাতাদের দাবি, বলিউড ইতিহাসে অন্যতম বড় বায়োপিক হতে চলেছে এটা। মীনা কুমারীর চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে কিয়ারা আদবানিকে। পরিচালক ও নির্মাতারা মনে করছেন, চরিত্রটির জন্য দরকার প্রচণ্ড আবেগ, গভীরতা আর আভিজাত্যপূর্ণ রূপ —যা কিয়ারার মধ্যে নাকি রয়েছে। ইতিমধ্যেই কিয়ারাকে ছবির চিত্রনাট্য শুনিয়েছেন নির্মাতারা, এবং তিনি তা দারুণ পছন্দও করেছেন বলে জানা গিয়েছে। যদিও এখনও চূড়ান্ত সিলমোহর দেননি অভিনেত্রী। এর মধ্যেই উঠে এল তৃপ্তি দিমরির নাম। বায়োপিকে অভিনয় প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, "আমি বায়োপিকে অভিনয় করতে চাই। মীনা কুমারীজি, মধুবালাজির বায়োপিক যদি কেউ তৈরি করেন, আমি মূখ্য চরিত্রে অভিনয় করতে চাই। তাঁরা লেজেন্ড, তাই তাঁদের চরিত্র যদি পর্দায় ফুটিয়ে তুলতে পারি, সেটা আমার কাছে বড় পাওয়া হবে।"


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া