সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ২১ আগস্ট ২০২৫ ১৯ : ২৩Rahul Majumder
বলিউডের ইতিহাসে এমন দুই তারকার নাম এক নিঃশ্বাসে উচ্চারিত হয়— অমিতাভ বচ্চন আর রাজেশ খন্না। একজনকে বলা হয়েছিলেন ‘হিন্দি সিনেমার প্রথম সুপারস্টার’, অন্যজন হয়ে উঠেছিলেন ‘শাহেনশাহ’। এই দুই কিংবদন্তিকে নিয়েই মুখ খোলার পাশাপাশি অমিতাভের স্বভাব, ব্যক্তিত্ব নিয়েও নিজের খোলামেলা বিস্ফোরক মতামত জানিয়েছিলেন বর্ষীয়ান জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। তাঁর খোলামেলা মন্তব্যে স্বভাবতই সরগরম হয়েছিল সিনেমাপাড়া। জানিয়ে রাখা ভাল ‘মঞ্জিল’, ‘রোটি কপড়া ঔর মকান’, ‘পিকু’-র মতো একাধিক আলোচিত ছবিতে অমিতাভের সঙ্গে কাজ করেছেন এই বর্ষীয়ান অভিনেত্রী।
কোনও রাখঢাক না রেখে স্পষ্ট করে মৌসুমী বলেছিলেন— “অমিতাভ সব সময় যেন অভিনয় করে চলেছেন। একটা শো। ক্যামেরার সামনে যেমন, ক্যামেরার বাইরে ঠিক তেমনই। তিনি সব সময় জানেন, কীভাবে সঠিক শব্দ বেছে নিতে হয়, কীভাবে ‘পলিটিক্যালি কারেক্ট’ থাকতে হয়। আর সেটা দেখেই ওর জন্য বড় মায়া হয় আমার। অবশ্য এটাই ওঁর বড় শক্তি। ”

অমিতাভের সম্পর্কে মৌসুমীর মূল্যায়ন এখানেই থেমে যায়নি। রাজেশ খান্নার প্রসঙ্গ টেনে তিনি আরও যোগ করেছেন—“রাজেশ খন্না আর অমিতাভের মধ্যে ফারাক অনেকটা যেন এক নিরক্ষর গুন্ডা আর এক শিক্ষিত গুন্ডার পার্থক্যের মতো। অমিতাভ অত্যন্ত বুদ্ধিমান, হিসেবি। রাজেশ ছিলেন আবেগী, যে সবসময় আদর-যত্ন চাইত। গুণকীর্তন করা চামচে দ্বারা ঘিরে থাকতে পছন্দ করতেন। অমিতাভ সেসবের থেকে শতহস্ত দূরে।” এই মন্তব্যে স্পষ্ট, মৌসুমীর চোখে অমিতাভ একেবারেই এক অন্য ধরণের তারকা— যিনি সাফল্যের শীর্ষে থেকেও কৌশল, বুদ্ধি আর আত্মনিয়ন্ত্রণে অপরাজেয়।
বলিউডের অনেকেই দীর্ঘদিন ধরে বলে আসছেন, অমিতাভের ক্যারিশমার রহস্য কেবল অভিনয়ে নয়, তাঁর ব্যক্তিত্বেও। এই বর্ষীয়ান বাঙালি অভিনেত্রীর র বক্তব্য সেই দিকটাই আরও একবার সামনে নিয়ে এল— “ অমিতাভ বচ্চনকে দেখে মনে হয়, তিনি সব সময় যেন একটা চরিত্রের মধ্যে নিজেকে ঢুকিয়ে রেখেছেন। রাস্তায় হোক বা সাংবাদিকের প্রশ্নে, কোথাওই ওঁকে অপ্রস্তুত করে ফেলা যায় না। সেটাই অমিতাভ বচ্চনকে আলাদা করে তোলে।”
স্বভাবতই মৌসুমীর এই মন্তব্য সোশ্যাল মিডিয়া থেকে আরব সাগরের পাড়ের নগরে হিন্দোল তুলেছিল। অনেকে একে ‘খোঁচা’ বলছেন, কেউ আবার এটিকে অমিতাভের প্রশংসার বিশেষ ভঙ্গি হিসেবেই দেখছেন। তবে একটা বিষয় স্পষ্ট— অমিতাভ বচ্চন আজও শুধু অভিনেতা নন, তিনি নিজেই এক জীবন্ত কিংবদন্তি, আর তাঁকে ঘিরে বিতর্ক, রহস্য, আলোচনাও থেমে থাকে না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি