সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রাহুল মজুমদার | ২১ আগস্ট ২০২৫ ১৭ : ১৯Rahul Majumder
বাংলা ছবির দুনিয়ায় নতুন ঝড় তুলেছে দেবের ‘ধূমকেতু’। তবে শুধু বাংলা নয়, গোটা ভারত জুড়েই এই ছবি ঘিরে তৈরি হয়েছে অদ্ভুত উত্তেজনা। ইতিমধ্যেই জানা গিয়েছে, সারা ভারত জুড়ে ৩০টি-রও বেশি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই দেব-শুভশ্রীর রি মেগা প্রজেক্ট। সবচেয়ে আশ্চর্যের বিষয়—এমন সব প্রেক্ষাগৃহ থেকেও ‘ধূমকেতু’র জন্য অনুরোধ আসছে, যেখানে আগে কোনওদিনও বাংলা ছবি রিলিজ হয়নি!
পরিবেশক শতদীপ সাহা ফেসবুকে একটি পোস্ট করে জানিয়েছেন, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে আরও বেশি সংখ্যক হল মালিকরাই ‘ধূমকেতু’ প্রদর্শনের ইচ্ছা প্রকাশ করছেন। অর্থাৎ বাংলা ছবির জন্য একেবারে নতুন দিগন্ত খুলে দিতে চলেছেন দেব। আগামীকালই সেই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে, কোথায় কোথায় মুক্তি পাচ্ছে এই ছবি। শতদীপের সেই পোস্ট ভাগ করে নিয়েছেন ‘ধূমকেতু’ ছবির পরিচালক কৌশিক গাঙ্গুলি।

গোটা বিষয়টা জানতে শতদীপের সঙ্গে যোগাযোগ করেছিল আজকাল ডট ইন। আগামিকাল অর্থাৎ ২২ আগস্ট ‘ধূমকেতু’ প্যান-ইন্ডিয়া মুক্তি পাচ্ছে। কোথায় কোথায় মুক্তি পাচ্ছে এই ছবি? এক নিঃশ্বাসে শতদীপ বলে চললেন, “জামশেদপুর, ঝাড়খণ্ড, ধানবাদ, পাঞ্জাব, অসম, মুম্বই, পুণে, দিল্লি, লখনউ, হায়দরাবাদ, চেন্নাই। এবং এই সব জায়গায় ধূমকেতু কিন্তু মুক্তি পাচ্ছে বাংলা ভাষাতেই! কোনও ডাবড ভার্সনে নয়। তবে অবশ্যই ইংরেজি সাব টাইটেল থাকছে ছবির সঙ্গে। প্রাথমিকভাবে সেসব প্রেক্ষাগৃহে আগামী ৭ দিনের জন্য থাকবে ‘ধূমকেতু’।”
সামান্য থেমে তিনি আরও যোগ করেন, “এইসব রাজ্যের পরিবেশকরা ‘ধূমকেতু’-র নিয়ে এখানকার দর্শকের উন্মাদনাটা টের পেয়েছেন বলেই, ছবিটা তাঁরা চাইছেন। এত জিজ্ঞাসা করছেন। একজন পরিবেশক হিসেবে, বাংলা ছবিপ্রেমী হিসেবে বলব এটা তো অবশ্যই দারুণ ব্যাপার।” প্রশ্ন ছিল ভিন রাজ্যে ধূমকেতু কি সিঙ্গল স্ক্রিনে মুক্তি পাচ্ছে না কি সিঙ্গল-মাল্টিপ্লেক্স সব ধরনের প্রেক্ষাগৃহ মিলিয়ে? ঝটিতি জবাব ভেসে আসে – “না, না। সিঙ্গল স্ক্রিনে নয়। সবক'টি মাল্টিপ্লেক্সে।” প্রশ্ন ছিল, এর আগে দেব অভিনীত কোনও ছবি প্যান ইন্ডিয়া মুক্তির জন্য এরকম সাড়া পেয়েছে? জবাব আসে, “নাহ! এর আগে এত বড় অঞ্চল জুড়ে...না। তবে, দেবের প্রজাপতি বেশ ভাল সাড়া পেলেও এরকম সাড়া পায়নি। এককথায়, অভূতপূর্ব।”
উল্লেখ্য, দেবের এই বহুল প্রতীক্ষিত ছবি মুক্তির আগেই বাঙালি দর্শকের মনে তৈরি করেছে প্রবল কৌতূহল। কলকাতা থেকে মুম্বই, দিল্লি থেকে হায়দরাবাদ—সব জায়গাতেই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ধুমকেতু জ্বরে টিকিটের খোঁজখবর। শিল্পমহলের দাবি, এ ছবি বাংলার বক্স অফিসে যেমন ইতিহাস গড়তে পারে, তেমনই গোটা ভারতীয় সিনেমায়ও বাংলা ছবির জন্য নতুন বাজার তৈরি করতে পারে।
এককথায়, বাংলার আকাশ ছাড়িয়ে ‘ধুমকেতু’ এবার সারা দেশে!
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের
৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ
দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার
শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি