মঙ্গলবার ০৭ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

বিনোদন | Rashid Khan: ‘যব উই মেট’-এর পরে বলিউড ওঁকে আরও ব্যবহার করতে পারত: বাবুল সুপ্রিয়

Reporter: শ্যামশ্রী সাহা | লেখক: উপালি মুখোপাধ্যায় | Editor: শ্যামশ্রী সাহা ১০ জানুয়ারী ২০২৪ ২২ : ৪৭
খুব আফসোসে ভুগছেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি মুম্বইয়ে। কলকাতা উস্তাদ রাশিদ খানকে শেষবিদায় জানাল। তিনি শেষ দেখা দেখতে পেলেন না। সেই মনখারাপ নিয়েই তিনি আজকাল ডট ইনের মুখোমুখি। জানালেন, অনেক বছর আগে বাসে তাঁদের আলাপ। উস্তাদজি মুম্বই থেকে গান গেয়ে ফিরছিলেন। বাবুল কলকাতা থেকে মুম্বই যাচ্ছিলেন। তারপর আরও অনেক বার তাঁদের দেখা হয়েছে। কথা হয়েছে। সেই স্মৃতি উজার করলেন ভারী গলায়, ‘‘ভীষণ মাটির মানুষ। অতিথিবৎসল। খেতে ভালবাসতেন। সবাইকে খাওয়াতেও। দুর্দান্ত বিরিয়ানি রাঁধতেন। ওঁর বাড়িতে অনেক সময়েই রাতের দিকে রিহার্সালে গিয়েছি। রাত করে আসব শুনলেই বলে দিতেন, রাতে আসছ। খাওয়াদাওয়া করে যাবে।’’

কালের নিয়মে সবাইকে চলে যেতে হবে। কিন্ত অকালে চলে যাওয়া কিছুতেই মেনে নিতে পারছেন না তিনি। অসংখ্য শিক্ষার্থী, সঙ্গীত দুনিয়া অনাথ হয় গেল। প্রয়াত শিল্পীর আরও অনেক কিছু দেওয়ার ছিল বলে মনে করেন বাবুল। আরও জানান, এই মুহূর্তে তিনিই ছিলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের একমাত্র ধারক-বাহক। এই অভাব চট করে পূরণ হওয়ার নয়। সেই জন্যই তাঁর প্রয়াণে এত হাহাকার। সঙ্গীত দুনিয়া কতটা ব্যবহার করতে পেরেছে রাশিদজিকে? জবাবে মন্ত্রীর অকপট স্বীকার, ‘‘‘যব উই মেট’-এর ‘আওগে যব তুম সজনা’র জনপ্রিয়তা দেখে মনে হয়েছে, বলিউড ওঁকে আরও বেশি ব্যবহার করতে পারত। বিশেষ করে এই ধরনের গান ওঁর জন্য আরও কয়েকটা তৈরি করা যেতেই পারত।’’ 

হাসপাতালে ভর্তির পাঁচ দিন আগে মন্ত্রীর সঙ্গে শেষ কথা শিল্পীর। বাবুলের বক্তব্য, ‘‘সে দিন প্রায় মিনিট ১৫ কথা হয়েছিল আমাদের। এবং আশ্চর্যজনক ভাবে রাজনীতি নিয়ে সেদিন আড্ডা দিয়েছিলাম আমরা। দেশের রাজনীতি। রাজ্য রাজনীতি। এই বিষয় নিয়ে এর আগে কখনও আমাদের কথা হয়নি।’’ শিল্পী কি কোনও ভাবে রাজনীতিতে যোগদানে আগ্রহী হয়েছিলেন? বাবুলের দাবি, একেবারেই না। শুধুই পারস্পরিক মতবিনিময় হয়েছিল।  


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

সপ্তাহান্তে ফের যানজটের আশঙ্কা, বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু, নির্দেশিকা জারি কলকাতা পুলিশের

৬ কিমি বেগে হাঁটতে হবে, তার নীচে হলেই গুনতে হবে জরিমানা, অদ্ভূত নিয়ম চালু করল ইউরোপের এই দেশ

দুটি সূর্যকে প্রদক্ষিণ করছে তিনটি পৃথিবী, সামনে এল অবাক করা আবিষ্কার

শিশুদের জন্য কাজ করে শিশুদেরই পণবন্দি! রোহিতের বিপুল টাকা আটকে রেখেছিল সরকার? মুম্বই-কাণ্ডে একের পর এক চাঞ্চল্যকর তথ্য

দূষণের গ্রাসে দিল্লি, সামনে এল নতুন ভাইরাসের কীর্তি

সোশ্যাল মিডিয়া